12/08/2026
✳️১ম সাংগঠনিক ভার্চুয়াল আলোচনা সভা✳️
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (PUSAN)-এর সকল সম্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২৬-২০২৭"-এর ১ম সাংগঠনিক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় "কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২৬-২০২৭"-এর সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📌 সভার সময়সূচি ও মাধ্যম:
🗓 তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: রাত ০৯:০০ ঘটিকা
💻 মাধ্যম: গুগল মিট (Google Meet)
আপনাদের উপস্থিতি ও সুচিন্তিত মতামত আমাদের সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
নির্দিষ্ট সময়ে সকলকে গুগল মিটে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
ধন্যবাদান্তে,
নওশীন আশরাফি আঁচল
সভাপতি
কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি,পুসান