কিশোরগঞ্জ জেলা ফোরাম- রাবি,রামেক,রুয়েট

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • কিশোরগঞ্জ জেলা ফোরাম- রাবি,রামেক,রুয়েট

কিশোরগঞ্জ জেলা ফোরাম- রাবি,রামেক,রুয়েট Kishoreganj Zila Forum (RU-RMC-RUET) works for the overall welfare of all students who come from Kishoreganj to study in Rajshahi with their dreams.

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের আজকের ক্রিকেট টুর্নামেন্ট টি শেষ হয়েছে।সকাল থেকে আপনারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসং...
18/04/2026

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের আজকের ক্রিকেট টুর্নামেন্ট টি শেষ হয়েছে।
সকাল থেকে আপনারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সহযোগিতার জন্যেই এতো সুন্দর একটি আয়োজন আমরা সম্পন্ন করতে পেরেছি।

বিজয়ী দলকে অভিনন্দন।
এবং বাকিদের কেও ধন্যবাদ।
কিশোরগঞ্জ জেলা ফোরাম আমাদের সকলের। তাই এই বিজয় শুধু কোনো একটি নির্দিষ্ট দলের নয়। এই বিজয় আমাদের সক্কলের। তাই মন খারাপ করবেন না কেউ।
খেলাধুলার মাঝে ছোটোখাটো ভুলত্রুটি সকলের ই হয়ে থাকে,আমি সকলকে অনুরোধ জানাবো যে, এই সব কিছু ভুলে গিয়ে পরিশেষে ভ্রাতৃত্বের এই বন্ধনকে আরো জোরালো করে তোলাই আমাদের মুখ্য কাজ। বাকি সবটুকুই গৌণ।
কিশোরগঞ্জ জেলা ফোরাম সকলের কাছে যেনো একটি উদাহরণ হয়ে থাকে এই প্রচেষ্টাতেই আমাদের এতো আয়োজন।

ধন্যবাদ সবাইকে 🌻

কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) কতৃক আগামীকাল একদিনের ক্রিকেট শর্ট পিচ  টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। উক্ত টুর্না...
17/04/2026

কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) কতৃক আগামীকাল একদিনের ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
উক্ত টুর্নামেন্টেে সকলেই আমন্ত্রিত💝

স্থান: হবিবুর রহমান মাঠ।
সময়: সকাল ৭ টা

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸 নতুন বছরের নতুন প্রভাতেনতুন স্বপ্ন, নতুন আশা, নতুন সম্ভাবনাকিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি–রামেক–রুয়েট)এর...
14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

নতুন বছরের নতুন প্রভাতে
নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন সম্ভাবনা

কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি–রামেক–রুয়েট)
এর পক্ষ থেকে সবাইকে জানাই
বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 💖

পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে
নতুন সূচনায় এগিয়ে যাক আমাদের পথচলা
জীবনের প্রতিটি দিন হোক সুখ, শান্তি ও সাফল্যে ভরপুর

সম্প্রীতি, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনে
আরও দৃঢ় হোক আমাদের সম্পর্ক

সবার জন্য রইলো সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দের কামনা
শুভ নববর্ষ!💝

‎স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি আমাদের চেতনা, আমাদের গৌরব, আমাদের দায়িত্ব।‎‎কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) এ...
25/03/2026

‎স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি আমাদের চেতনা, আমাদের গৌরব, আমাদের দায়িত্ব।

‎কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) এর পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।💝

‎তার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের ত্যাগের চেতনায় দেশপ্রেম, ঐক্য ও মানবিকতায় এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি।

প্রিয় সুধী,আসসালামু আলাইকুম। আমাদের ইফতারের আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।আপনাদের সকলের সহযোগিতার জন্যেই এটি সম্ভব হ...
27/02/2026

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম।
আমাদের ইফতারের আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
আপনাদের সকলের সহযোগিতার জন্যেই এটি সম্ভব হয়েছে।
একটি কথা না বললেই নয়।
আজকের আয়োজনের বিরিয়ানি টি রান্না করেছেন আমাদের জেলা ফোরামের বর্তমান সভাপতি Basar ভাই।
ভাই কে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ বিরিয়ানির জন্য।
এবং যারা সকাল থেকে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
পাশাপাশি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কেও ধন্যবাদ।
আশাকরি ভবিষ্যতে এমন আয়োজন আরো করবো আমরা।

ধন্যবাদ সবাইকে 🌼

ভাষা থেকে পরিচয় বাংলাদেশ আজ বিশ্বময়।একুশ আমার অহংকার।ভাষার মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা যেনো কখন...
27/02/2026

ভাষা থেকে পরিচয়
বাংলাদেশ আজ বিশ্বময়।

একুশ আমার অহংকার।
ভাষার মাস শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা যেনো কখনো না কমে এটাই হোক আমাদের অঙ্গীকার।
সকল ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিশোরগঞ্জ জেলা ফোরামের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে( রাত ১২ টা ১ মিনিটে) শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছিলাম।

ভাষার মাসের এই শেষ প্রহরে চলুন নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই..
নিজের ভাষায় কথা বলি,
নিজের ভাষাকে সম্মান করি।
বাংলাই হোক আমার আসল পরিচয়।

22/01/2026

মনে আছে?
ঠিক ১ মাস ১০ দিন আগে কিশোরগঞ্জ জেলা ফোরাম( রাবি-রামেক-রুয়েট) কর্তৃক আয়োজন করা হয়েছিলো পুনর্মিলনী,নবীনবরন, প্রবীন বিদায় ও৷ বিদায় সংবর্ধনা। এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি ই জানান দিয়েছিলো যে আমরা সবাই এক এবং আমরাই রাজশাহীর বুকে এক খন্ড কিশোরগঞ্জ।

অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও উপদেষ্টামন্ডলীর দিকনির্দেশনা মূলক বাণী আমাদেরকে আরো উদ্দীপিত করেছেন।
প্রবীন ভাইবোন ও নবীন ভাইবোনদের আবেগ মিশ্রিত অনুভূতি জানান দিয়েছিলো আমরা আমাদের কিশোরগঞ্জকে, কিশোরগঞ্জের ভাইবোন দের কে ঠিক কতোটা ভালোবাসি। আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক যুগের পর যুগ ধরে।

অনুষ্ঠানটির খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে দিয়েছিলো Nurussalam Galib।

ধন্যবাদ সবাইকে 🌼

কথা ছিল ভোর হবে;অথচ দ্যাখো—এইখানে রাত শুধু দীর্ঘ হয়।----নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তাঁর দিকেই আমাদের প্রত্য...
18/12/2025

কথা ছিল ভোর হবে;
অথচ দ্যাখো—এইখানে রাত শুধু দীর্ঘ হয়।
----

নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন।

ওসমান হাদীর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

16/12/2025

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি....❤️💚

বিজয় আমার অহংকার ❤️
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ❤️

১৬ই ডিসেম্বর—একটি লাল-সবুজ সকালের নাম।এই দিনে লাখো শহীদের রক্তে লেখা হয় স্বাধীনতার ইতিহাস।ভাঙা শৃঙ্খল ছিঁড়ে জন্ম নেয় একট...
15/12/2025

১৬ই ডিসেম্বর—একটি লাল-সবুজ সকালের নাম।
এই দিনে লাখো শহীদের রক্তে লেখা হয় স্বাধীনতার ইতিহাস।
ভাঙা শৃঙ্খল ছিঁড়ে জন্ম নেয় একটি স্বাধীন দেশ—বাংলাদেশ।
বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়,
স্বাধীনতা কখনো উপহার নয়—
এটি ত্যাগ, বেদনা আর অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত এক অমূল্য অধিকার।

সবুজের বুকে লাল সূর্য ওঠে,
রক্তাক্ত স্মৃতির ভেতর দিয়েই আসে বিজয়।
আজকের বাতাসে মিশে আছে
শহীদের অশ্রু, মায়ের অপেক্ষা
আর একটি স্বাধীন দেশের অমলিন গর্ব।

আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি
১৯৭১-এর সেই অগ্নিঝরা দিনগুলোকে—
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি
নিজস্ব মানচিত্র, নিজস্ব পতাকা
আর মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার।

লাল-সবুজের পতাকায় আজ গর্বের জয়গান।
শ্রদ্ধা শহীদদের প্রতি,
ভালোবাসা প্রিয় মাতৃভূমির প্রতি।
চলো মেতে উঠি বিজয়ের উল্লাসে।

তার সাথে কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) এর পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা।❤️

Address

রাজশাহী বিশ্ববিদ্যালয়
Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরগঞ্জ জেলা ফোরাম- রাবি,রামেক,রুয়েট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share