আমাদের ক্যাম্পাস VU

আমাদের ক্যাম্পাস VU UGC & GOVT Approved first Private university in Rajshahi
Mob; 01730406534
01730406541. E-mail:info@v

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার উদ্বোধন আজ- - - - - - - - - - - - - - - -বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার শুভ উদ্বো...
06/11/2018

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার উদ্বোধন আজ
- - - - - - - - - - - - - - - -
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার শুভ উদ্বোধন আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন উপলক্ষে কাজলা ভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বাস সেবার শুভ উদ্বোধন করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের ক্লাবসমূহের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

28/08/2018

চলে গেল ঈদ
রেখে গেল সেমিস্টার ফাইনাল :'(

শিক্ষার্থীদের  পাশে আমরা।বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
05/08/2018

শিক্ষার্থীদের পাশে আমরা।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

06/07/2018
https://www.facebook.com/vu.news24/posts/1599900340095217
28/03/2018

https://www.facebook.com/vu.news24/posts/1599900340095217

ফাইনালে ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান বিভাগ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজি ও আইন বিভাগকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান বিভাগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে আজ সকালের ১ম সেমিফাইনালে ব্যবসায় প্রশাসন বিভাগ ইংরেজি বিভাগকে ১০ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ব্যবসায় প্রশাসন বিভাগ নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে।দলের পক্ষে সাগর ২৬,শরিফুল ২৪,আতিক ১৯ ও চন্দন ৮ রান করে।বিপক্ষ দলের নাঈম (সিনিয়র) ও জর্জ ৩ টি করে ও ফয়সাল ২টি উইকেট লাভ করেন।
১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংরেজি বিভাগ ১৩.৪ বলে ৮৯ রানে অল আউট হয়ে যায়।ফলে ১০ রানের জয় পায় ব্যবসায় প্রশাসন বিভাগ।
ইংরেজি বিভাগের পক্ষে আব্দুল্লাহ ২৭,জর্জ ১৬ ও ফয়সাল ১২ রান করে।বিপক্ষ দলের চন্দন ও সাহা ৩ টি করে ও সায়েদ ২টি উইকেট লাভ করেন।
-----
২য় সেমিফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ ৬ উইকেটে আইন বিভাগকে পরাজিত করে ব্যবসায় প্রশাসন বিভাগের সাথে ফাইনাল নিশ্চিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে আইন বিভাগ ৬৮ রান সংগ্রহ করে।দলের পক্ষে অমিত ১৭ ও রাসেল ১১ রান করে।বিপক্ষ দলের আহাদ ৪টি,রিপন ৩টি ও শিশির,সায়েম ১ টি করে উইকেট লাভ করেন।
৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১.১ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সমাজবিজ্ঞান বিভাগ।এতে ৬ উইকেটের জয় নিয়ে প্রথম বারের মত ফাইনাল খেলার সুযোগ পায় তারা।দলের পক্ষে পারভেজ সর্বোচ্চ ৩৫ ও রিপন ২০ রান করে।
আগামীকাল ২৮ মার্চ সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান বিভাগের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের পর্দা নামবে।

13/03/2018

দেশ বরেণ্য শিক্ষাবিদ, জনপ্রিয় লেখক, গবেষক, বিজ্ঞানী ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ কন্ঠস্বর ড. মুহাম্মদ জাফর ইকবাল-এর উপর বর্বর হামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি মানববন্ধন কর্মসূচী গ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা, প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে “এ লজ্জা আমরা রাখবো কোথায়?” এ শ্লোগানকে সামনে রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

just wow
29/01/2018

just wow

28/01/2018

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০১৮ সেমিস্টারে ভর্তি হওয়া প্রায় ৭০০ জন নতুন শিক্ষার্থীদের জন্য আজ রোববার ২৮ .....

06/01/2018

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০১৮
সেমিষ্টারের ভর্তি পরীক্ষার সময়সূচি:
০৭.০১.২০১৮ (রবিবার)
"""""""""""""""""""""""""""""""""""
০১. সকাল ৯.০০---৯.৪০ মিনিট
ব্যবসায় প্রশাসন (BBA), তালাইমারী
ভবন-১।
০২. সকাল ১০.০০---১০.৪০ মিনিট
সমাজবিজ্ঞান, কাজলা ভবন।
০৩. সকাল ১০.০০---১০.৪০ মিনিট
ফার্মেসী, তালাইমারী ভবন-১।
০৪. সকাল ১১.০০---১১.৪০ মিনিট
ইংরেজি, কাজলা এনেক্স ভবন।
০৫. সকাল ১১.০০---১১.৪০ মিনিট
ফলিত পরিসংখ্যান, কাজলা ভবন।
০৬. দুপুর ১২.০০---১২.৪০ মিনিট
আইন ও মানবাধিকার (LLB), কাজলা ভবন।
০৭. দুপুর ১.০০---১.৪০ মিনিট
রাষ্ট্রবিজ্ঞান, কাজলা ভবন।
০৮. দুপুর ১.০০---১.৪০ মিনিট
EEE তালাইমারী ভবন-২।
০৯. দুপুর ২.০০---২.৪০ মিনিট
CSE তালাইমারী ভবন-২।
১০. দুপুর ২.০০---২.৪০ মিনিট
সাংবাদিকতা, কাজলা ভবন
১১. বিকেল ৩.০০---৩.৪০ মিনিট
অর্থনীতি, কাজলা ভবন।
১২. বিকেল ৩.০০---৩.৪০ মিনিট
ইসলামের ইতিহাস, কাজলা ভবন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয়বারের মত “...
22/12/2017

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয়বারের মত “সিএসই কার্নিভ্যাল ২০১৭” এর আয়োজন করেছে। গত ১৭ ডিসেম্বর ২০১৭ সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনাইদ আহমেদ পলক, এম পি জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বেগম আক্তার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় সদস্য কামরুন রহমান খান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান/কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১৭ ও ১৮ ডিসেম্বর, দু’দিনের এই কার্নিভ্যালে রয়েছে বিভিন্ন ইভেন্ট। প্রোগ্রাািমং কন্টেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রখ্যাত ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭৭ জন শিক্ষার্থী। প্রজেক্ট শো এর সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ক্যাটাগরিতে মোট ১৯টি দল অংশগ্রহণ করবে যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৫টি দল রয়েছে। এছাড়াও আইডিয়া কম্পিটিশন, গেমিং কন্টেস্ট ও রোবট কম্পিটিশন এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৯৭টি দল অংশগ্রহণ করবে। কার্নিভালের মোট পুরষ্কারের মূল্যমান পঞ্চাশ হাজার টাকা।
বিশ্বাঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় প্রয়োজন প্রফেশনাল দক্ষতার। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতাবৃদ্ধি এবং পারস্পারিক তথ্য বিনিময়ের এক অনন্য ক্ষেত্র তৈরি করবে।
কার্নিভালের আহবায়ক হিসেবে রয়েছেন সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

13/11/2017

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কানাডায় উচ্চশিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত
১২ নভেম্বর ২০১৭ বিকেল ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসে ইইই ও সিএসই বিভাগের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কানাডায় উচ্চশিক্ষার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন প্রফেসর ড. মনজুর কবির, কনেস্তগা ইন্সটিটিউট অফ টেকনোলজি এ্যাান্ড এ্যাডভান্সড লার্নিং, কেমব্রীজ, ওন্টারিও, কানাডা।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইইই ও সিএসই বিভাগের কোঅর্ডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইইই ও সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Address

Rajshahi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ক্যাম্পাস VU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to আমাদের ক্যাম্পাস VU:

Share