13/08/2026
ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান 🦟
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিএনসিসি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান।
ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনই নয়, প্রয়োজন আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারি।
আসুন, নিজের পাশাপাশি পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে সচেতন হই। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, মশার প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসি।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
📅 তারিখ: ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
📍 আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়
_____________
Media & Communication Unit
BNCC Army Wing
Rajshahi University Contingent