Matihar Hall Debating Club

Website

Matihar Hall Debating Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Matihar Hall Debating Club, College & University, Matihar Hall, University of Rajshahi, Rajshahi.

Matihar Hall Debating Club under the Hall Students’ Union, organizes debate workshops, practice sessions, debate festivals and competitions, fostering critical thinking, public speaking, leadership and a culture of informed dialogue among students.

14/10/2026

চলছে বিতর্কের ঝড়

বিতর্ক চলমান...
14/10/2026

বিতর্ক চলমান...

14/10/2026

নোটিশ
এতদ্দ্বারা মতিহার হলের বিতর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল আয়োজিতব্য বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিকেল ৩টায় হলের ডিবেটিং ক্লাব কক্ষে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিকেল ৩টা ১৫ মিনিটের মধ্যে অংশগ্রহণকারীদের নিয়ে দল গঠন করা হবে এবং এরপরই বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

স্থান: মতিহার হল ডিবেটিং ক্লাব কক্ষ
সময়: বিকেল ৩টা

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

সভাপতি
মতিহার হল ডিবেটিং ক্লাব
রাজশাহী বিশ্ববিদ্যালয়

12/10/2026

তর্কনামা
'যুক্তির বলে, সত্য বলি'
মতিহার হল ডিবেটিং ক্লাবের যুক্তি, চিন্তা ও মননচর্চার প্রতিচ্ছবি হয়ে উঠুক তর্কনামা।

সবাইকে দল গঠন করে, রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হচ্ছে।
11/10/2026

সবাইকে দল গঠন করে, রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হচ্ছে।

আজ যুক্তির মশালটি জ্বলে উঠল।সকল প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘ পথচলায় ‘মতিহার হল ডিবেটিং ক্লাব’। আজ রাজশাহী ইউনিভার্সিটি ডিবে...
11/09/2026

আজ যুক্তির মশালটি জ্বলে উঠল।

সকল প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘ পথচলায় ‘মতিহার হল ডিবেটিং ক্লাব’। আজ রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন-এর সঙ্গে প্রীতি বিতর্কের মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখরিত হলো মতিহার হলের বিতর্ককক্ষ।

যুক্তি-তর্ক ও মুক্তচিন্তার চর্চায় সত্যের সন্ধানে উদ্যমী তরুণদের পাশে থাকবে মতিহার হল ডিবেটিং ক্লাব।

সুন্দর আয়োজন ও সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।

ধন্যবাদান্তে—
আব্দুল গাফ্ফার
সভাপতি
মতিহার হল ডিবেটিং ক্লাব

🔥 বিতর্ক অভিযান ২.০ 🔥যুক্তির শাণিত স্রোতে মুখোমুখি হচ্ছে Matihar Hall Debating Club ও RUDO ODESSY।আন্তর্জাতিক রাজনীতি ও ...
11/09/2026

🔥 বিতর্ক অভিযান ২.০ 🔥

যুক্তির শাণিত স্রোতে মুখোমুখি হচ্ছে Matihar Hall Debating Club ও RUDO ODESSY।
আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুতে জমে উঠবে তর্ক, যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই।

📌 মোশন:
“এই সংসদ (যুক্তরাষ্ট্র হিসেবে) ইরানের সঙ্গে সংঘাত অবসানের বিনিময়ে Strait of Hormuz-এর ওপর ইরানের সামরিক নিয়ন্ত্রণ মেনে নেবে।”

🗓️ ১১ সেপ্টেম্বর ২০২৬
🕖 সন্ধ্যা ৭টা
📍 ডিবেটিং রুম, মতিহার হল

যুক্তির মঞ্চে দেখা হবে! ⚔️
#বিতর্কঅভিযান২০ #যুক্তিরলড়াই

'যুক্তির বলে, সত্য বলি'আজকের রাতটি ছিল যুক্তি, তথ্য ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনার এক দারুণ সমন্বয়। মতিহার হল ডিবেটিং ক্লাব ও ...
03/09/2026

'যুক্তির বলে, সত্য বলি'

আজকের রাতটি ছিল যুক্তি, তথ্য ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনার এক দারুণ সমন্বয়। মতিহার হল ডিবেটিং ক্লাব ও নবাব আব্দুল লতিফ হল বিতর্ক সংসদ (নবোদয়)-এর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আমাদের প্রীতি বিতর্ক ও প্র্যাকটিস সেশন।
বিতর্কের বিষয় ছিল—
“এই সংসদ সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বৃদ্ধিকে সমর্থন করে না।”
প্রতিটি যুক্তি, পাল্টা যুক্তি ও উপস্থাপনায় ছিল শেখার নতুন সুযোগ। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে এমন আয়োজন আমাদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মত প্রকাশের দক্ষতাকে আরও সমৃদ্ধ করে।

অংশগ্রহণকারী সকল বিতার্কিক, বিচারকমণ্ডলী, আয়োজক এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️
ধন্যবাদান্তে,
আ:গাফ্ফার
সভাপতি, মতিহার হল ডিবেটিং ক্লাব
মতিহার হল, রাবি

🔥 বিতর্ক অভিযান ১.০— যুক্তির মঞ্চে মুখোমুখি দুই দল! 🔥🗣️ মতিহার হল ডিবেটিং ক্লাব⚔️ VS🗣️ নবাব আবদুল লতিফ হল বিতর্ক সংসদ (ন...
03/09/2026

🔥 বিতর্ক অভিযান ১.০
— যুক্তির মঞ্চে মুখোমুখি দুই দল! 🔥
🗣️ মতিহার হল ডিবেটিং ক্লাব
⚔️ VS
🗣️ নবাব আবদুল লতিফ হল বিতর্ক সংসদ (নবোদয়)
📌 মোশন: “এই সংসদ সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বৃদ্ধিকে সমর্থন করে না।”
📅 ৩ সেপ্টেম্বর ২০২৫ | 🕘 রাত ৯টা
📍 মতিহার হল
যুক্তি বনাম যুক্তি—দেখা যাক, জয়ের মুকুট কার! 🏆

02/09/2026

📢 মতিহার হল বিতর্ক ক্লাবের সদস্যদের জন্য জরুরি বার্তা
আপনারা যারা মতিহার হল বিতর্ক ক্লাবে বিতর্ক করবেন, সবাই দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। 👇
🔗 গ্রুপে যোগ দিন: https://m.me/j/wL0jeebyOtn4L-Uy/?send_source=gc%3Acopy_invite_link_c

🗣️ আগামীকাল থেকে আব্দুল লতিফ হলের সঙ্গে আমাদের বিতর্ক অনুশীলন শুরু হবে।
📍 স্থান: বিতর্ক রুম, মতিহার হল
সময়: জানিয়ে দেওয়া হবে

যারা বিতর্কে অংশ নিতে আগ্রহী, সবাইকে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

Address

Matihar Hall, University Of Rajshahi
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when Matihar Hall Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share