Jamia Abu Bakar Ra. Al Arabia Rajshahi

Jamia Abu Bakar Ra. Al Arabia Rajshahi خدمة القرآن والسنة شرف لنا

আলহামদুলিল্লাহ, আজ সারাদিনব্যাপী জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ, কাটাখালি, রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্...
26/08/2026

আলহামদুলিল্লাহ, আজ সারাদিনব্যাপী জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ, কাটাখালি, রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘আকাইদ কোর্স’।

এতে প্রধান মেহমান ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন পাকিস্তান থেকে আগত বিশিষ্ট মুতাকাল্লিম ও শায়খে তরিকত আল্লামা ইলিয়াছ গুম্মান দা. বা.।

সঠিক আকীদা ও ইলম অর্জনের এই মহান মজলিসে উলামায়ে কেরাম ও তালিবে ইলম ভাইদের শরীক হওয়ার বিনীত দাওয়াত রইল।

আলহামদুলিল্লাহ, এতে জামিআর উপরের মারহালার তালিবুলইলমসহ আসাতিজায়েকেরাম অংশগ্রহণ করছেন।

আপনিও আসুন, পরিচিতজনদের নিয়ে আসুন।

দাওয়ান্তে-
জামিআ আবু বকর রাজি. আলআরাবিয়া রাজশাহী

দরূদ শরীফের আমলের মাধ্যমে সফল হওয়ার কিংবা নির্দিষ্ট কোনো ইচ্ছা খুব সহজে পূর্ণ হওয়ার অনেক ঘটনা শুনেছি এবং পড়েছি। তখন থেকে...
20/08/2026

দরূদ শরীফের আমলের মাধ্যমে সফল হওয়ার কিংবা নির্দিষ্ট কোনো ইচ্ছা খুব সহজে পূর্ণ হওয়ার অনেক ঘটনা শুনেছি এবং পড়েছি। তখন থেকে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে, আমার যে কোনো সমস্যাতেও দরূদ শরীফকে উত্তম সমাধান হিসেবে পাব।

আমার শোনা অনেক ঘটনাই এমন ছিল যে, ধারাবাহিকভাবে দরূদের আমলের মাধ্যমে অল্প কিছুদিনের মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আর এসব ঘটনা সমসাময়িক ব্যক্তিদের ব্যাপারেই ছিল। এসব কারণেই দরূদ শরীফের আমলের কার্যকারিতা সম্পর্কে অন্তরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে।

এর আগে অনিয়মিত টুকটাক দরূদ শরীফ পড়া হলেও একটা সময় মনে হলো ধারাবাহিকভাবে দরূদ শরীফ পড়া শুরু করি। নিঃসন্দেহে বিফলে যাবে না। তখন থেকেই নিয়মিত এক হাজার বার করে পড়ার চেষ্টা চালাতে থাকি। কখনো মিস হলে পরদিন সেটা পূরণ করে নেওয়া হতো।

অন্যান্যদের ব্যাপারে অল্প কিছুদিনেই সাফল্যের ঘটনা শুনলেও আমার দেড়-দুই মাস পার হয়ে তিন মাস চলে আসছিল। তবুও আশানুরূপ কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এ পূর্ণ সময়ের মধ্যে এক মুহূর্তের জন্যও দরূদের কার্যকারিতার প্রতি অনাস্থা আসেনি। বরং মনে হচ্ছিল, যতটুকু গুরুত্বের সাথে পড়া প্রয়োজন, সেখানে আমার ত্রুটি ছিল।

দরূদের ধারাবাহিকতার ৯০ তম দিন। এশার নামাজ পড়াতে মসজিদে গেলাম। পরিচিত এক মুসল্লি আঙ্কেলের পাশে বসছি। উনি আমার গায়ের পাঞ্জাবিটা দেখে বললেন, অনেক চমৎকার তো। আমি তোমার জন্য সৌদি থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসব। কথা এখানেই শেষ। এর মধ্যেই আবার বলে উঠলেন, তুমি যাবা আমার সাথে? আমি এক লক্ষ টাকা দিই, বাকিটা তুমি ব্যবস্থা করে চলো দুইজন ওমরা করে আসি। আনন্দে আমি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। সাথে সাথেই মনে জেগে উঠলো এ তো আমার দরূদের ফসল। আমি যার নামে প্রতিদিন দরূদ পড়ে আসছিলাম, আজ সরাসরি উনার দিক থেকে যাওয়ার ডাক এসে পড়েছে।

আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি এতবড় পুরস্কার আমার জন্য অপেক্ষা করেছে। মোটামুটি শূন্য হাত ছিল আমার। ব্যবসার টুকটাক কিছু টাকা ছিল, পুরোটা ঢেলে দিয়ে আশপাশ থেকে আরও কিছু ব্যবস্থা করে পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষমাণ রইলাম প্রিয় হাবিবের রওজা মোবারক জিয়ারতের।

দরূদের আজ ১০৯ তম দিন। কিছুক্ষণের মধ্যে বিমান আমাদেরকে নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা জানা নেই। বারবার কেবল এটাই মনে হচ্ছে; পূর্ণ বিশ্বাসের সাথে দরূদের আমলের মাধ্যমে আল্লাহ আমাকে একদম শূন্য হাত অবস্থায় বাইতুল্লাহ এবং রওজা মোবারক জিয়ারতের জন্য কবুল করে নিয়েছেন।
©️

প্রকাশিত হলো জামিআ আবু বকর রাজি. আলআরাবিয়া রাজশাহী এর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলজামিআ আবু বকর রাজি. আলআরাবিয়া রাজশাহী এ...
13/08/2026

প্রকাশিত হলো জামিআ আবু বকর রাজি. আলআরাবিয়া রাজশাহী এর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল

জামিআ আবু বকর রাজি. আলআরাবিয়া রাজশাহী এর ১৪৪৭-৪৮ হিজরি মুতাবিক ২০২৬-২৭ ইসায়ি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল বাদ ইশা জামিআর শিক্ষা বিষয়ক অথরিটি ‘হাইআতু মুরাকাবাতিল ইমতিহান’ এর প্রধান ও জামিআর শিক্ষা সচিব মুফতি মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহর স্বাক্ষরে শিক্ষা বিষয়ক দফতর থেকে ফলাফল প্রকাশিত হয়।

প্রত্যেক বিভাগের সকল মারহালার মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের গড় নম্বর আশাজাগানিয়া। কোনো কোনো বিভাগে মেধাস্থান নির্বাচনে হয়েছে ‘হাড্ডাহাড্ডি লড়াই’। সকলেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাধ্যমত।

জামিআর আমিনুত তালিম সাহেব ফলাফল ঘোষণার পূর্বে পরীক্ষার্থীদের বিভাগ নির্ণয়, মেধাস্থান ও সম্মিলিত মেধাস্থান অর্জনসহ পুরস্কার প্রাপ্তির বিষয়ে সারগর্ভ আলোচনা করেন। যাতে জামিআর আসাতেজায়েকেরামের সৃজনশীলতা, বিচক্ষণতা ও শিক্ষানুরাগী দৃষ্ঠিভঙ্গিই ফুটে উঠেছে। উপস্থিত আসাতেজায়েকেরাম ও মেহমানবৃন্দ এর ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, লেখাপড়ার মানোন্নয়ের জন্য জামিআর আসাতিজায়ে কেরাম সর্বদা বদ্ধপরিকর। এ উপলক্ষ্যে গবেষণামূলক নিসাব প্রণয়ন, পাঠদান পদ্ধতি নির্ধারণ, মারহালা ও জামাতভিত্তিক যোগ্যতার স্তর নির্ণয়সহ নানা বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। দেশ সেরা শিক্ষাবিদ ও অভিজ্ঞ-প্রাজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জামিআকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে একটি ঈর্ষণীয় ও আদর্শ খালিস দীনি শিক্ষার কেন্দ্ররূপে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

ইনশাআল্লাহ আগামী ১১-০৮-২০২৬ ইসায়ি রোজ বুধবার বাদ ইশা 'প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী মজলিস' অনুষ্ঠিত হবে ...
11/08/2026

ইনশাআল্লাহ আগামী ১১-০৮-২০২৬ ইসায়ি রোজ বুধবার বাদ ইশা 'প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী মজলিস' অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

আল্লাহ তাআলা জামিআর তালিবুলইলমদেরকে পরীক্ষায় কৃতকার্য হওয়ার তাওফিক দান করুন।

আজ বাদ ইশা পবিত্র কুরআনের হিফজ সবক প্রদান করা হবে ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত।
03/08/2026

আজ বাদ ইশা পবিত্র কুরআনের হিফজ সবক প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আপনারা আমন্ত্রিত।

প্রথম সাময়িক পরীক্ষা পরবর্তী তাবলিগের খুরুজ।আল্লাহ তাআলা তালিবুলইলমদের দীনের প্রকৃত দায়ি বানান। আমিন।
21/07/2026

প্রথম সাময়িক পরীক্ষা পরবর্তী তাবলিগের খুরুজ।

আল্লাহ তাআলা তালিবুলইলমদের দীনের প্রকৃত দায়ি বানান। আমিন।

১ম সাম‌য়িক পরীক্ষা ❤️আলহামদু‌লিল্লাহ, ১ম দিনের মনমাতা‌নো দৃশ‌্য। জামিআকে নি‌য়ে আমাদের স্বপ্ন সুদূর প্রসারী। সবার দুআ চা...
15/07/2026

১ম সাম‌য়িক পরীক্ষা ❤️
আলহামদু‌লিল্লাহ, ১ম দিনের মনমাতা‌নো দৃশ‌্য। জামিআকে নি‌য়ে আমাদের স্বপ্ন সুদূর প্রসারী। সবার দুআ চাই।
আল্লাহ কবুল করুন।

Jamia Abu Bakar Ra. Al Arabia Rajshahi
01793-621768, 01750-616056

নজরের হেফাজত অসংখ্য অশান্তি ও গুনাহ থেকে মুক্ত রাখে। হজরতওয়ালা করাচি রাহিমাহুল্লাহ বলতেন, 'আমি যা পেয়েছি, তা নজরের হেফাজ...
11/07/2026

নজরের হেফাজত অসংখ্য অশান্তি ও গুনাহ থেকে মুক্ত রাখে। হজরতওয়ালা করাচি রাহিমাহুল্লাহ বলতেন, 'আমি যা পেয়েছি, তা নজরের হেফাজতের কারণে পেয়েছি।'

এজন্য ভাইদের বলি, ক্যারিয়ার বলুন বা পারসোনাল লাইফ, নিজেকে যতবেশি কলুষিত করবেন, ততবেশি পেরেশানি আর অস্থিরতায় ভুগবেন....।
©

আজ ইফতিতাহি সবক অনুষ্ঠিত হলো।আমিনুত তালিম সাহেব এর সবক প্রদান ও মুহতামিম সাহেব এর দুআর মাধ্যমে মুবারক এই মজলিস সমাপ্ত হয়...
10/07/2026

আজ ইফতিতাহি সবক অনুষ্ঠিত হলো।
আমিনুত তালিম সাহেব এর সবক প্রদান ও মুহতামিম সাহেব এর দুআর মাধ্যমে মুবারক এই মজলিস সমাপ্ত হয়।

আল্লাহ তাআলা জামিআর সকল কার্যক্রম কবুল করুন।

অদ্যই ১০-০৭-২০২৬ ই. রোজ. শুক্রবার বাদ ইশা জামিআ মিলনায়তনে এ মুবারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আপনাদের দুআ ও উপস্থিতি কাম...
10/07/2026

অদ্যই ১০-০৭-২০২৬ ই. রোজ. শুক্রবার বাদ ইশা জামিআ মিলনায়তনে এ মুবারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনাদের দুআ ও উপস্থিতি কামনা করছি।

Address

Bhadra, Chondrima
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Abu Bakar Ra. Al Arabia Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share