03/09/2026
💔 আজকের সীরাতের মজলিস—সবচেয়ে বেদনাময় অধ্যায়
আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাসজুড়ে আমরা প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর সীরাত নিয়ে আলোচনা করে আসছিলাম। আজ ইনশাআল্লাহ সেই ধারাবাহিক আলোচনার শেষ পর্ব।
আর শেষ পর্বেই আমরা প্রবেশ করব সীরাতের সবচেয়ে কষ্টের অধ্যায়ে—
💔 রাসূলুল্লাহ ﷺ-এর ওফাতের ঘটনা।
যাঁকে ভালোবাসি, যাঁর নাম শুনলে দরূদ পড়ি, যাঁর সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি—সেই প্রিয় নবী ﷺ-এর জীবনের শেষ মুহূর্তগুলোর কথা আজ আমরা শুনব।
তাঁর অসুস্থতা, উম্মতের জন্য তাঁর চিন্তা, সাহাবায়ে কেরামের অশ্রুসিক্ত বিদায়—সবকিছুই হৃদয়কে ভারী করে দেওয়ার মতো। 😢
🕗 আজ রাত ৮টায়
শেষ এই মজলিসটি যেন কোনো বোন মিস না করেন।
আসুন, চোখের পানি ও ভালোবাসা নিয়ে শুনি আমাদের প্রিয় নবী ﷺ-এর ওফাতের সেই বেদনাবিধুর ঘটনা। 🤍
আল্লাহ আমাদের অন্তরে রাসূল ﷺ-এর সত্যিকারের ভালোবাসা দান করুন এবং তাঁর সুন্নাহ আঁকড়ে ধরে জীবন কাটানোর তাওফিক দিন। আমীন।
সহযোগিতায়:Nawha Add Deen