পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়

পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয় "নব দিগন্তের সূর্যের মতো, শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক পঞ্চগড়"

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আইয়ুব ...
20/09/2026

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আইয়ুব তার চাচাকে রিসিভ করতে গিয়ে রেলওয়ে কর্মচারীদের দ্বারা হাম*লার শিকার হয়েছে।

এখন বলেন এদের কি করা উচিত। পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঝামেলা করে স্বাদ মিটে নাই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে ট্রেন চলাচল করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি লাইনগুলো খুলে ফেলে ওদের শিক্ষা হবে?

সেই ঘটনার পরে আরও একটা ঘটনা ঘটেছিল, আজ আরও একটা। এটা এ কয়দিনে তৃতীয় ঘটনা। আর সেই ঘটনার টিটিই মুক্তভাবে ঘুরছে, কোনো শাস্তি হয়নাই।

📍জরুরি সভার সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি।পঞ্চগড় জেলা সমিতিরাজশাহী বিশ্ববিদ্যালয়আসসালামু আলাইকুম।আজ ০৫-০৯-২০২৬ (শনিবার) তারিখে প...
05/09/2026

📍জরুরি সভার সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি।
পঞ্চগড় জেলা সমিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আসসালামু আলাইকুম।

আজ ০৫-০৯-২০২৬ (শনিবার) তারিখে পঞ্চগড় জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক উন্নয়ন এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজনের বিষয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত সভাপতি ম্যামসহ শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা সমিতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমিতিকে বর্তমান অবস্থা থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

🔹 সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. জেলা সমিতির ফান্ড গঠন ও নিয়মিত চাঁদা প্রদান:

সমিতির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার জন্য একটি স্থায়ী ও নিয়মিত ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সমিতির সকল শিক্ষার্থী সদস্যকে মাসিক ২০ টাকা করে ফান্ড প্রদান করতে হবে। অর্থাৎ প্রতি ৩ মাসে একসঙ্গে ৬০ টাকা প্রদান করতে হবে।

এছাড়া, সমিতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষকবৃন্দ মাসিক ১০০ টাকা করে ফান্ডে প্রদান করবেন।

২. নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান:

সমিতির ২০২৫-২৬ সেশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আরও সুন্দর, জাঁকজমকপূর্ণ ও বৃহৎ পরিসরে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠানের তারিখ কিছুটা পিছিয়ে ০৬ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৩. অনুষ্ঠান আয়োজন ও দায়িত্ব বণ্টন:

অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্গানাইজার/দায়িত্বপ্রাপ্তদের তালিকা শিক্ষকবৃন্দের মাধ্যমে প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে।

🎉 অনুষ্ঠানে সম্ভাব্য আয়োজনসমূহ:

- আলোচনা সভা

- নবীনদের আনুষ্ঠানিক গ্রহণ

- প্রবীণদের বিদায়

- নাচ ও গান

- স্পোর্টস ইভেন্ট

- খাবারের আয়োজন

- অন্যান্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রম

সর্বোপরি, পঞ্চগড় জেলা সমিতিকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে আসন্ন নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সমিতির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

সকলকে ধন্যবাদ।

আসসালামু আলাইকুম /আদাবজেলা সমিতির নবীন বরন, প্রবীন বিদায় ও বার্ষিক মিলনমেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে একটি  আলোচনা সভার আয়...
30/07/2026

আসসালামু আলাইকুম /আদাব
জেলা সমিতির নবীন বরন, প্রবীন বিদায় ও বার্ষিক মিলনমেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত সভাপতি ম্যাম। সুতরাং জেলা সমিতির নবীন থেকে শুরু করে সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।

স্হান: শহিদ মিনার, রাবি।
সময়: ৩১.০৭.২০২৬
বিকাল:৪.৩০ ঘটিকা

আহবানে -
সভাপতি / সা.সম্পাদক
পঞ্চগড় জেলা সমিতি, রাবি।

পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত, নবীন বরণ, প্রবীণ বিদায় ও চড়ুইভাতি ২০২৫
05/12/2025

পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত,
নবীন বরণ, প্রবীণ বিদায় ও চড়ুইভাতি ২০২৫

💥অনুষ্ঠান সূচি-💥১.নবীন বরন -৯.৩০ ঘটিকা২.বিদায় সংবর্ধনা-১০.৩০ ঘটিকা৩.স্পোর্টস ইভেন্ট -১১. ০০ঘটিকা৪.নামাজের বিরতি-১.০০ ঘটি...
04/12/2025

💥অনুষ্ঠান সূচি-💥
১.নবীন বরন -৯.৩০ ঘটিকা
২.বিদায় সংবর্ধনা-১০.৩০ ঘটিকা
৩.স্পোর্টস ইভেন্ট -১১. ০০ঘটিকা
৪.নামাজের বিরতি-১.০০ ঘটিকা
৫.মধ্যাহ্নভোজ-২.০০ ঘটিকা
৬.সাংস্কৃতিক আড্ডা-৩ ঘটিকা
৭.র‍্যাফেল ড্র-৪.৩০ ঘটিকা
৮.পুরস্কার বিতরনী-৫.০০ ঘটিকা

আসসালামু আলাইকুম / আদাব অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পঞ্চগড় জেলা সমিতি, রাবি কর্তৃক আয়োজিত নবীন বরণ, প্র.....

29/11/2025

আসসালামু আলাইকুম /আদাব
জেলা সমিতির নবীন বরন, প্রবীন বিদায় ও মিলনমেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

স্থান: শহিদ মিনার, রাবি।
সময়: আগামীকাল বিকাল ৪ ঘটিকা।

আহবানে,
সোহাগ হোসাইন
সাধারণ সম্পাদক
পঞ্চগড় জেলা সমিতি, রাবি।

আসসালামু আলাইকুম / আদাব অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পঞ্চগড় জেলা সমিতি, রাবি কর্তৃক আয়োজিত নবীন বরণ, প্রবীন বি...
14/11/2025

আসসালামু আলাইকুম / আদাব
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পঞ্চগড় জেলা সমিতি, রাবি কর্তৃক আয়োজিত নবীন বরণ, প্রবীন বিদায় ও বার্ষিক মিলনমেলার অনুষ্ঠান আগামী ০৫/১২/২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও ক্রীড়াভিত্তিক নানা আয়োজন,থাকবে নিজস্ব আঞ্চলিক সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা।তাই উক্ত অনুষ্ঠানকে চমকপ্রদ করতে আপনারদের অংশগ্রহণ বিশেষ ভাবে কাম্য।
অতএব, পঞ্চগড় জেলা সমিতি, রাবি-এর সকল ভাইবোনকে অংশগ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

তারিখ :০৫/১২/২০২৫
স্থান : টিএসসিসি,রাবি।

আহবানে -
সভাপতি / সাধারণ সম্পাদক
পঞ্চগড় জেলা সমিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আসসালামু আলাইকুম / আদাব অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পঞ্চগড় জেলা সমিতি, রাবি কর্তৃক আয়োজিত নবীন বরণ, প্র.....

আজ শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যা...
29/08/2025

আজ শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয় -এর পক্ষ থেকে পঞ্চগড় থেকে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে পরিচিতি পর্ব এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতিমূলক মিটিং অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত কমিটি (২০২৫-২৬)পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়
22/08/2025

প্রস্তাবিত কমিটি (২০২৫-২৬)
পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Address

University Of Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চগড় জেলা সমিতি- পজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share