24/04/2026
শিক্ষা বিস্তারের অঙ্গীকারে আমরা সবসময় একধাপ এগিয়ে। গত ৭ই এপ্রিল ২০২৬ খ্রি. ট্যাক্সেররহাট সানরাইজ পাবলিক স্কুল পরিদর্শন করেন রংপুরের সম্মানিত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: আনোয়ারুল ইসলাম মহোদয়।
পরিদর্শনকালে তিনি আমাদের বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, মানসম্মত পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর উনার মূল্যবান পরামর্শ আমাদের আগামী দিনের পথচলায় পাথেয় হয়ে থাকবে। আমাদের চেয়ারম্যান স্যার, পরিচালক ম্যাম ও সকল শিক্ষকদের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্কুলটি হবে একটি আদর্শ বিদ্যাপীঠ।