Department of Statistics, BRUR

Department of Statistics, BRUR == Official Page of Department of Statistics, BRUR ==

25/08/2026
24/08/2026
21/08/2026

লিটারেচার রিভিউয়ের জন্য জনপ্রিয় Research Tools

✍️ গবেষণার বিষয় নির্বাচন ও আইডিয়া তৈরির জন্য:

Google Scholar ~ Semantic Scholar ~ ResearchRabbit

✍️ Paper খোঁজার জন্য:

Google Scholar ~ Semantic Scholar ~ ResearchRabbit ~ Connected Papers ~ Inciteful

✍️ Related Top Paper খোঁজার জন্য:

ResearchRabbit ~ Connected Papers ~ Inciteful

✍️ Highly Cited Paper খোঁজার জন্য:

Google Scholar ~ Semantic Scholar ~ Inciteful

✍️ সাম্প্রতিক প্রকাশিত Paper খোঁজার জন্য:

Google Scholar ~ Semantic Scholar ~ ResearchRabbit

✍️ Systematic Review Screening-এর জন্য:

Rayyan ~ Covidence ~ ASReview

✍️ PDF Reading ও Summary-এর জন্য:

NotebookLM ~ SciSpace ~ ChatPDF

✍️ Evidence Extraction-এর জন্য:

NotebookLM ~ Elicit ~ SciSpace

✍️ Paper Comparison-এর জন্য:

NotebookLM ~ Elicit

✍️ Key Findings ও Limitations বের করার জন্য:

NotebookLM ~ Elicit

✍️ Citation Quality ও Evidence Validation-এর জন্য:

Scite

✍️ Supporting ও Contradicting Evidence খোঁজার জন্য:

Scite

✍️ Citation Mapping-এর জন্য:

Connected Papers ~ Litmaps ~ Inciteful

✍️ Research Trend Analysis-এর জন্য:

Litmaps ~ OpenAlex ~ Dimensions

✍️ Author Network Analysis-এর জন্য:

ResearchRabbit ~ OpenAlex

✍️ Leading Authors ও Institutions শনাক্ত করার জন্য:

OpenAlex ~ Dimensions ~ Google Scholar

✍️ Research Gap Identification-এর জন্য:

NotebookLM ~ Elicit ~ Scite

✍️ Future Research Direction খোঁজার জন্য:

NotebookLM ~ Elicit

✍️ Bibliometric Analysis-এর জন্য:

OpenAlex ~ Dimensions ~ Lens

✍️ Reference Management-এর জন্য:

Zotero ~ Mendeley ~ EndNote

✍️ PDF Organization ও Annotation-এর জন্য:

Zotero ~ Mendeley ~ ReadCube Papers

✍️ Citation ও Bibliography তৈরির জন্য:

Zotero ~ EndNote ~ Paperpile

✍️ Grammar ও Language Editing-এর জন্য:

Grammarly ~ Paperpal ~ Trinka

✍️ Scientific Figure তৈরির জন্য:

BioRender ~ Canva ~ PowerPoint

✍️ Plagiarism Checking-এর জন্য:

iThe/nticate ~ Tur/nitin

সাম্প্রতিক বছরগুলোতে Artificial Intelligence (AI), citation network analysis এবং knowledge discovery tools-এর দ্রুত উন্নয়নের ফলে Literature Review-এর পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বর্তমানে শুধু paper search করাই যথেষ্ট নয়।

একই সঙ্গে paper-এর citation network, supporting evidence, contradictory findings, influential authors এবং research trend বিশ্লেষণ করাও গুরুত্বপূর্ণ।

বর্তমানে Review Article, Systematic Review, Thesis, Dissertation এবং Grant Proposal লেখার ক্ষেত্রে এই টুলগুলো সময় বাঁচাতে, গুরুত্বপূর্ণ paper খুঁজে পেতে এবং গবেষণার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

— Azizul Haque

— Oriyet-অরিয়েট

19/08/2026

** আসল (সত্যিকার এর) জার্নাল কিংবা দুই নাম্বার / জাল (Predatory) জার্নাল এবং impact factor কিভাবে চিনবেন ঃ
[সম্ভব হলে post টি সবার সাথে শেয়ার করবেন কারণ এতে অনেকের ই অর্থ ও সময় বাঁচবে এবং প্রতারণা থেকেও বেঁচে যাবে]

দুপুর বেলা একটু রেস্ট নেয়ার জন্য শুইসিলাম । বিকালে ফেসবুক এ ঢুকে দেখি আমার দুইজন NSU এর স্টুডেন্ট এক ই জার্নাল নিয়ে জানতে চেয়েছে যে ঃ সেটা কেমন জার্নাল এবং সেই জার্নাল এ বেশ ভালো পরিমাণ টাকা pay করবে কিনা। একটু ঘাঁটা ঘাটি করে বুঝলাম কাহিনী কি। জার্নাল টি Thomson Reuters এর করা লিস্ট এর অন্তর্ভুক্ত না এবং খুব সম্ভবত predatory journal । আমি নিচের তিন টি পয়েন্ট এ ক্লিয়ার করার চেষ্টা করবো ঃ (১) আসল (সত্তিকার এর) জার্নাল (২) Predatory জার্নাল এবং (৩) জার্নাল এর impact factor :

(১) আসল (সত্যিকার এর) জার্নাল কিভাবে চিনবেন ?:

*** আমি একটা pdf এখানে দিচ্ছি ; দয়া করে এই জার্নাল গুলির [আসল (সত্যিকার এর) জার্নাল] বাইরে অন্যান্য জার্নাল এ article দেওয়া (submit) করা থেকে বিরত থাকাই হয়ত আপনার জন্য মঙ্গল হবে । এই লিস্ট এ যে জার্নাল গুলো আছে সেগুলির যে কোনটি তে আপনার university এর শিখখকের সাথে কথা বলে submit করতে পারেন ঃ

https://clarivate.com/…/Crv_JCR_Full-Marketing-List_A4_2018…

(২) Predatory কিংবা দুই নাম্বার জার্নাল কিভাবে চিনবেন ?:

এই বিষয় এ আমার ফেসবুক ফ্রেন্ড Dr Rajat Das Gupta ভাই এর অত্যন্ত সুন্দর একটি লেখা আছে ঃ

"সকাল বেলা ইমেইল খুলেছেন। দেখলেন Austin Journal of Cancer and Clinical Research থেকে মেইল এসেছে। আপনাকে পেপার সাবমিট করতে বলা হয়েছে। মনের ভিতর আনন্দে লাফিয়ে উঠল। এই তো আপনার জীবনের লক্ষ্য সফল হতে যাচ্ছে। কিন্তু না সাবধান। আপনি ফাঁদে পা দিতে যাচ্ছেন। এইগুলো ভুয়া জার্নাল। সায়েন্টিফিক কমিউনিটিতে এদের নাম হচ্ছে প্রিডেটরি জার্নাল। এই জার্নালগুলো বেশির ভাগ সময় টাকার বিনিময়ে ঠিকমত পিয়ার রিভিউ না করেই আর্টিকেল পাবলিশ করে। মাঝে মাঝে লেখা জমা দেওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। এতে বিজ্ঞানের কোন লাভ হয় না। এক হিসাবে দেখা গেছে, ২০১৪ সালে প্রিডেটরি জার্নাল বিশ্বব্যাপী ৭৪ মিলিয়ন ডলারের অনৈতিক ব্যবসা করেছে। দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে। আর এর শিকার আমাদের মত উন্নয়নশীল দেশের গবেষকরা।

একটা কথা মনে রাখবেন দেশের বাইরে উচ্চশিক্ষার আবেদন করলেন। সিভিতে লিংক দিলেন আপনার প্রিডেটরি জার্নালে লেখা প্রকশিত হয়েছে। বাইরের কোন ভালো বিশ্ববিদ্যালয় আপনাকে নিবে না। ভালো বিশ্ববিদ্যালয় বললাম কারণ এখন বাইরেও প্রিডেটরি বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে। সে প্রসঙ্গে পরে আসছি।

কিভাবে চিনবেন কোনটা ভুয়া জার্নাল। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান জিফারি বিল অনৈতিক জার্নালকে প্রিডেটরি জার্নাল হিসেবে অভিহিত করেন এবং বিশ্বব্যাপী প্রিডেটরি জার্নালের একটি তালিকা করেন। এ তালিকা https://beallslist.weebly.com সাইটে দেওয়া আছে। এ কথা মনে রাখবেন পাবমেড ইনডেক্স হলেই ভালো জার্নাল ভাবার উপায় নাই। পাবমেডের ভিতরেও প্রিডেটরি জার্নাল আছে।

মাঝে মাঝে প্রিডেটরি জার্নালগুলো প্রিডেটরি কনফারেন্স আয়োজন করে। তৃতীয় বিশ্বের অনেক জায়গায় মানুষ ইউরোপ বা আমেরিকান কনফারেন্স শুনলে বেশ গুরুত্ব দেয়। এরা রেজিস্ট্রেশন ফি এর নামে বড় অঙ্কের টাকা নেয়। আরও কষ্টের বিষয় হল, এরা যে হোটেলে কনফারেন্স করবে সেখানকার সাথে একটা চুক্তিতে আসে। গেস্ট-রা এসব হোটেলে ওঠেন, কনফারেন্স এর আয়োজক-রা টাকার ভাগ পায়। এই নিয়ে এই লেখাটি পড়তে পারেন (goo.gl/shcLRm)।...........
সবাই সৎ থাকবেন। একাডেমিয়াতে সততার কোন বিকল্প নাই।

লেখক: Dr Rajat Das Gupta
Research Associate
James P Grant School of Public Health
BRAC University"

(৩) জার্নাল এর impact factor কীভাবে বুঝা যায় ঃ
সত্তিকার এর জার্নাল এর মাঝেও একটা ব্যাপার আছে - কোন জার্নাল টি অন্য জার্নাল এর তুলনায়ে একটু বা বেশী ভালো । এটা আসলে এত সহজে বোঝা যায় না । তারপর ও মোটামুটি একটা ওয়ে হলও জার্নাল এর impact factor । সাধারণত যেই জার্নাল এর impact factor ১০ এর বেশি , সেই জার্নাল যে অসাধারণ জার্নাল -এটা সকলের ই বুঝা উচিৎ । এর অর্থ এই না যে ঃ কোন 'সত্যিকার' জার্নাল এর impact factor ১ হলে , সেটি খারাপ । এই ব্যাপারে অভিজ্ঞ দের পরামর্শ নিতে পারেন ।

** কিন্তু আসল প্রশ্ন হলও ঃ এই impact factor আসলে কোন impact factor ?
উত্তরঃ এই impact factor হলও Thomson Reuters এর impact factor । ভুলেও অন্য কোন ভুয়া impact factor বিশ্বাস করবেন না । Predatory কিংবা দুই নাম্বার জার্নাল গুলি ও কিন্তু এরকম impact factor অনেক সময় লিখে রাখে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ।

এই লিঙ্ক থেকে আপনি খুব সহজেই Thomson Reuters এর সত্তিকার এর impact factor জানতে পারবেন ( এটা গত বছর এর , এই বছরের টা মনে হয় এখনও available না ) ঃ
http://biblioteca.garrahan.edu.ar/pdfs/FILR2016.pdf

Thomson Reuters এর করা লিস্ট এর অন্তর্ভুক্ত জার্নাল এর (পয়েন্ট ১ দেখুন , আমি সেই লিস্ট দিয়েছি ) ওয়েবসাইট এ গেলেও এই সত্তিকার এর impact factor জানতে পারবেন ।

**** কয়েক দিন আগে Higher Study এর একটি গ্রুপ এ একজন বিএসসি student দাবি করে বসলেন ঃ তার তেরটি জার্নাল । পরে দেখা গেল তার সব জার্নাল ই predatory journal , যেগুলার কোন ইমপ্যাক্ট ফ্যাক্টর ই নেই ( বিদেশ এর প্রফেসর দের কাছে এই ধরনের কাজ পুরাই garbage) । আমদের দেশ এ যোগ্যতা না বরং বয়স দেখে promotion দেওয়ার কারনেই অনেক Univ টিচার ও এই ব্যাপারগুলি কিছুই বুঝেন না এবং এই ধরনের জার্নাল এ নিজের নাম দিতেও গর্ব বোধ করেন !!!!!!!!!!!!!!

- সম্ভব হলে post টি সবার সাথে শেয়ার করবেন কারণ এতে অনেকের ই অর্থ ও সময় বাঁচবে এবং প্রতারণা থেকেও বেঁচে যাবে ...... সবাই সৎ থাকবেন। একাডেমিয়াতে সততার কোন বিকল্প নাই।
- (Courtesy :Dr. Mahdy Rahman) ,

05/08/2026

Bachelor বা Master’s এর শুরু থেকেই কীভাবে Research শুরু করবেন?

Beginner-দের জন্য Complete Research Roadmap:

Research শুরু করার জন্য PhD পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। Bachelor বা Master’s পর্যায় থেকেই সঠিকভাবে শুরু করলে ধীরে ধীরে একটি শক্তিশালী Research Profile তৈরি করা সম্ভব।

🔹Research Interest নির্বাচন করুন:
• যে বিষয়টি পড়তে ভালো লাগে, সেটি বেছে নিন।
• খুব বড় topic নয়, একটি নির্দিষ্ট problem নির্বাচন করুন।
• নিজের আগ্রহ ও ভবিষ্যৎ career goal-এর সঙ্গে মিল রাখুন।

🔹Research Paper পড়ার অভ্যাস করুন:
• প্রতিদিন অন্তত ১টি paper-এর Abstract ও Conclusion পড়ুন।
• ধীরে ধীরে Introduction, Methods ও Results পড়ার অভ্যাস করুন।
• Google Scholar, PubMed ও Scopus ব্যবহার করুন।

🔹Literature Review করতে শিখুন:
একই topic-এর ২০–৩০টি paper পড়ে বোঝার চেষ্টা করুন-
• এখন পর্যন্ত কী জানা গেছে?
• কোথায় Research Gap রয়েছে?
• ভবিষ্যতে কোন বিষয় নিয়ে কাজ করা যেতে পারে?

🔹Research Methodology শিখুন:
• Quantitative, Qualitative ও Mixed Methods সম্পর্কে ধারণা নিন।
• Sampling, Survey, Experimental Design এবং Data Collection-এর basic শিখুন।
• নিজের research question অনুযায়ী সঠিক method বেছে নিতে শিখুন।

🔹Statistics ও Data Analysis শিখুন:
• শুরুতে Excel শিখুন।
• পরে SPSS, R, Python বা Stata শেখার চেষ্টা করুন।
• Descriptive Statistics, t-test, ANOVA ও Regression-এর basic ধারণা নিন।

🔹Reference Management Tool ব্যবহার করুন:
• Zotero, Mendeley বা EndNote ব্যবহার করতে শিখুন।
• Paper পড়ার সময় reference ও গুরুত্বপূর্ণ notes সংরক্ষণ করুন।
• সঠিক citation style ব্যবহার করার অভ্যাস করুন।

🔹একজন Mentor খুঁজুন:
• নিজের বিভাগের শিক্ষক বা research-active senior-এর সঙ্গে যোগাযোগ করুন।
• তাদের ongoing project-এ volunteer হিসেবে কাজ করার সুযোগ চান।
• সরাসরি publication না চেয়ে শেখার আগ্রহ প্রকাশ করুন।

🔹ছোট Project দিয়ে শুরু করুন:
• Final Year Project
• Seminar Paper
• Review Article
• Survey-based Research
• ছোট Laboratory Experiment

🔹Academic Writing শিখুন:
একটি Research Paper-এর সাধারণ structure বুঝুন-
• Title
• Abstract
• Introduction
• Methods
• Results
• Discussion
• Conclusion

🔹Research Ethics সম্পর্কে জানুন:
• Plagiarism এড়িয়ে চলুন।
• অন্যের লেখা বা idea ব্যবহার করলে citation দিন।
• Data fabrication, falsification বা manipulation কখনো করবেন না।
• Human বা animal research হলে প্রয়োজনীয় ethical approval নিন।

🔹Scientific Presentation-এর অভ্যাস করুন:
• Class Seminar-এ presentation দিন।
• Poster Presentation ও Student Conference-এ অংশ নিন।
• নিজের research সহজ ভাষায় বোঝানোর দক্ষতা তৈরি করুন।

🔹ধীরে ধীরে Publication-এর দিকে এগিয়ে যান:
• শুরুতে Review Article বা ছোট Original Research করতে পারেন।
• Mentor-এর পরামর্শ নিয়ে উপযুক্ত Journal নির্বাচন করুন।
• Predatory Journal থেকে সতর্ক থাকুন।

Thank you.
Anjuara Khatun Anjana

04/08/2026

📢 Job Circular | Research Assistant / Associate – Research Office

📢 Job Circular | Research Assistant / Associate – Research Office

🏢 Organization: Grameen University

🏛 Department: Research Office

💼 Position: Research Assistant / Associate

📍 Job Location: Uttara, Dhaka

📄 Employment Type: Contractual

📅 Posted On: 21 July 2026

⏰ Application Deadline: 5 August 2026

🎓 Educational Requirements

Bachelor's degree from a recognized university in a relevant discipline

Master's degree will be preferred

✅ Experience

👉2–4 years of experience in research, data analysis, project coordination, academic writing, or research administration

👉Fresh graduates with outstanding academic records and demonstrated research potential are also encouraged to apply

💡 Required Skills

Strong knowledge of research methodology, literature review, academic writing, citation standards, and research ethics

Proficiency in Microsoft Word, Excel, and PowerPoint

Experience with online research databases and reference management software such as Mendeley, EndNote, or Zotero

Familiarity with statistical and analytical software such as SPSS, STATA, R, Python, or NVivo will be considered an advantage

Excellent written and verbal communication skills in Bangla and English

Strong analytical, organizational, documentation, and project coordination skills

Ability to work independently and collaboratively while maintaining professionalism, confidentiality, and high ethical standards

📝 Key Responsibilities

Support research planning, project coordination, and implementation

Conduct literature reviews and research data collection

Assist in preparing research proposals, grants, reports, and publications

Coordinate research events, workshops, and stakeholder communication

Maintain research databases and project documentation

Support institutional research, innovation, and university rankings

Liaise with faculty members, funding agencies, government organizations, and international partners

💰 Salary & Benefits

Attractive salary and benefits will be offered based on qualifications, experience, and prevailing market standards

📩 Application Procedure

Apply online through the following link:

🔗 Application Link: https://career.grameenu.ac/register?returnUrl=%2Fcareer-portal%2Fjobs%2F1016%2Fapply

📧 For inquiries: [email protected]

Only shortlisted candidates will be contacted.

📢 Group Notice

To keep the group clean and clutter-free, circulars will no longer be shared here.

🔔 Stay updated by joining:

• WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb86DclLdQen2amsIL3Y

• Telegram Group: https://t.me/researchjobsbd

Thank you for your understanding and cooperation.

== Statistics Faculty Members @ research seminar presentation ==
03/08/2026

== Statistics Faculty Members @ research seminar presentation ==

Address

Academic Building 4 (3rd Floor), Begum Rokeya University
Rangpur
5404

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Statistics, BRUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Statistics, BRUR:

Shortcuts

Share