18/03/2026
আমরা খুঁজছি একজন সোশ্যাল মিডিয়া হিরো। তুমিই কি সেই সুপারস্টার? 🎯
তুমি কি ফেসবুক স্ক্রল করতে করতে কখনো ভেবেছো, “এই পোস্টটা আমি করলে ভাইরাল হয়ে যেতো”?
ইউটিউবে ভিডিও দেখে মনে হয়েছে, “এটার ক্যাপশন আমি লিখলে আরও জোশ হতো”?
তুমি কি সরাসরি ডে টু ডে ঝংকার মাহবুব ভাইয়ার সাথে কাজ করতে চাও?
AI & ML নিয়ে অনেক বেশি আগ্রহ তোমার? এই বিষয়গুলোতে দুনিয়ায় কবে কী হচ্ছে, তা নিয়ে একদম রিয়েল টাইম আপডেটেড থাকো?
ইনস্টাগ্রামে রিল দেখে কি ভাবো, “এটা তো আমি আরও ভালো বানাতে পারি”?
তুমি কি ইউটিউব চ্যানেলের জন্য মাথায় ৫০টা ভিডিও আইডিয়া জমিয়ে রেখেছো?
মাথায় কি সবসময় মারদাঙ্গা ক্রিয়েটিভ কন্টেন্ট ঘোরে তোমার?
তুমি কি নিজেকে একজন ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট এক্সপার্ট হিসেবে দেখতে চাও?
যদি তাই হয়, তাহলে তোমাকেই খুঁজছি আমরা!
তুমি হবে আমাদের সোশ্যাল মিডিয়া কমিউনিটির ‘গার্ডিয়ান’। ক্রিয়েটিভ আইডিয়ার “ম্যাজিক মেকার”, অনলাইন ক্যাম্পেইনের “গেম চেঞ্জার” আর একজন সুপার ফাস্ট “এক্সিকিউটর”।
🔥 তুমি যা করবে (Key Responsibilities):
১. পেজ ও চ্যানেল ম্যানেজমেন্ট: Jhankar Mahbub Facebook পেজ আর YouTube চ্যানেলকে ২৪/৭ না হলেও, চোখের আড়াল হতে দেবে না। ভিউ, শেয়ার, রিঅ্যাকশন—এই সংখ্যাগুলো দেখে তুমি খুশিতে নাচবে, দুঃখে কান্না করবে (কিন্তু মন খারাপ করে বসে থাকবে না)।
২. স্ট্র্যাটেজি ও কন্টেন্ট ক্রিয়েশন: নতুন স্ট্র্যাটেজি বানিয়ে এনগেজমেন্ট ও ফলোয়ার বাড়াবে। ভিডিওর দারুণ সব স্ক্রিপ্ট লিখবে। যেকোনো ধরনের রিসার্চ রিলেটেড কাজে যুক্ত হয়ে বেস্ট আউটপুট বের করে আনবে।
৩. ডেটা ডিটেকটিভ: ডেটা দেখে বুঝবে কী কাজ করছে, কী করছে না। তারপর সেই সমস্যার মাস্টারপ্ল্যান বানাবে, আর প্ল্যান বানানোর পর ঘুমিয়ে পড়লে হবে না। কাজে নেমে রাস্তাটা উদ্ধার করতে হবে।
৪. ক্যাম্পেইন প্ল্যানিং: ফেসবুক আর ইউটিউব কমিউনিটির জন্য এমন ক্যাম্পেইন বানাবে, যাতে কেউ মিস করলে পরে আফসোস করে।
৫. মাস্টার অফ এক্সিকিউশন: ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, গ্রোথ টিম, মার্কেটিং টিম সবার সাথে মিলে কাজ এক্সিকিউট করবে। ডিজাইনার-এডিটরদের প্যারা দিয়ে হলেও সেরা ডিজাইন-ভিডিও বের করে আনতে হবে।
৬. কন্টেন্ট ম্যাজিশিয়ান: এমন পোস্ট, ক্যাপশন, কপি বানাতে হবে—যা দেখলে সবাই বলবে, “এটা তো শেয়ার করতেই হবে!” 😍 কমিউনিটিতে আগুন কুইজ, চ্যালেঞ্জ, মজার অ্যাক্টিভিটি আর মিম দিয়ে মাতিয়ে রাখতে হবে।
🧩 তোমার যা লাগবে (Requirements):
মাস্টার রিকয়ারমেন্ট: আমরা এমন একজন পার্সন চাচ্ছি যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং (AI & ML) শেখা, জানা ও বোঝার প্রতি জানপ্রাণ আগ্রহ আছে। এই রিলেটেড যেকোনো R&D করতে সে এক পায়ে খাঁড়া। সেই সাথে কন্টেন্টের ব্রেইন খুব শার্প হতে হবে।
১. ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারা; “ফিলিং” আর “Prove” দুইটা দিয়েই কাজ করা।
২. আগে এজেন্সি, পারসোনাল ব্র্যান্ড বা EdTech-এ কাজের অভিজ্ঞতা থাকলে, তুমি তো আমাদের VIP গেস্ট!
৩. সোশ্যাল মিডিয়ার জন্য ক্যাম্পেইন ডিজাইন করতে জানা।
৪. ক্রিয়েটিভিটি দিয়ে কমিউনিটি কাঁপানোর শয়নে-স্বপনে চিন্তা থাকা।
৫. ট্রেন্ড দেখে তৎক্ষণাৎ পোস্ট/কন্টেন্ট বানানোর মতো ফ্লেক্সিবল মাথা।
৬. চাল্লু ব্রেইন—যে ব্রেইন ধুমধাম আইডিয়া বের করে চটাং করে রাতের মধ্যে ক্যাম্পেইন নামাবে।
৭. সুপার এফিশিয়েন্ট ও ক্রিয়েটিভ AI ইউজার হলে তো কথাই নেই।
৮. কন্টেন্ট/কপি রাইটিং, ক্যাপশন ক্রিয়েশন, ভিজ্যুয়াল আইডিয়া দেওয়া ও কো-অর্ডিনেশনে অসাধারণ দক্ষতা।
৯. মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসা আর কমিউনিটি এনার্জি ধরে রাখতে পারার তীব্র ইচ্ছা।
১০. ফিউচারে মার্কেটিং গুরু হওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
১১. ভাবনা-চিন্তা বড়, এক্সিকিউশনে সুপার ফাস্ট। ⚡
১২. আটকে গেলে হেল্প চেয়ে ফেলার মানসিকতা। তবে তার আগে নিজের ব্রেইনকে ৩৬০ ডিগ্রি কাজে লাগানো।
💼 চাকরির ধরন ও সুবিধা:
✅ ফুল টাইম: দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৫ দিন।
📍 লোকেশন: ১০০% রিমোট (তুমি চাইলে তোমার বাড়ির সামনের গাছের নিচে বা সমুদ্রের ধারে বসেও কাজ করতে পারো 🌊)।
💰 স্যালারি: মাসে ২০ ,০০০ - ২৫,০০০ টাকা।
🎁 পার্মানেন্ট হওয়ার পর বেনিফিটস:
বছরে ২টা ফেস্টিভ্যাল বোনাস
পারফরম্যান্স বোনাস
টিম ট্যুর + রিমোট মিলস
বার্ষিক বেতন Increment
হেলথ কেয়ার প্যাকেজ
জন্মদিনের সারপ্রাইজ ও নিউ ইয়ার গিফট
নিউ প্যারেন্ট সারপ্রাইজ
পেইড কোর্স ফর লার্নিং
মার্কেটিং ও গ্রোথ টিমের মূল প্রজেক্টে কাজ করার দারুণ সুযোগ!
⏳ আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬
📝 আবেদন ফর্ম: https://forms.gle/1U5yoQkaxmXCV8zn6