MUFTI MUSHTAQUE AHMAD NOORI

MUFTI MUSHTAQUE AHMAD NOORI Islamic Islamic scholar

27/04/2026

মুফতিয়ে আহলে সুন্নাত মুশতাক রাজভী
উনকি নূরানী তুরবাত পে লাখোঁ সালাম....🥰🥰🌹🌹🌹

শোক সংবাদ​অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ওস্তাজী মারহুম মাওলানা মুফতি মুস্তাক আহমাদ নূরী রিজভী (رحمت اللہ علیہ)-এ...
27/04/2026

শোক সংবাদ
​অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ওস্তাজী মারহুম মাওলানা মুফতি মুস্তাক আহমাদ নূরী রিজভী (رحمت اللہ علیہ)-এর সম্মানিত শাশুড়ি, মাওলানা সাবির নূরী হুজুরের নানী এবং ওস্তাজী হাফিয ক্বারী রিজওয়ান আলম আত্ত্যারী হুজুরের সম্মানিতা রত্নগর্ভা মাতা গতরাত ৯:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​জানাযার সময় ও স্থান:
মরহুমার জানাযার নামায আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, বাদ যোহর গোলাহাট রেলওয়ে কলোনী পানির ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হবে।
​দোয়া:
মহান আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সকল ছোট-বড় গুনাহ ক্ষমা করে দিন, কবরের আযাব মাফ করুন এবং খাতুনে জান্নাত (رضی اللہ تعالی عنہا)-এর আঁচলের ছায়ায় জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম নসিব করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।

সৈয়দপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীনমুফতী মুশতাক আহমেদ নুরী রিজভী (রহ:)এর ১২তম ওফাত দিবস ৩ মহররম************************...
28/06/2025

সৈয়দপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন
মুফতী মুশতাক আহমেদ নুরী রিজভী (রহ:)
এর ১২তম ওফাত দিবস ৩ মহররম
**********************************
সৈয়দপুরের সর্বজনশ্রদ্ধেয় আলেম মুফতী ছিলেন তিনি। আমার আমাদের উস্তাত মহতারাম। সকল মতের সবজন ইনাকে খুব শ্রদ্ধা করতো। বলতে গেলে তখন সৈয়দপুরের গ্রান্ড মুফতী ছিলেন হুজুর। দেশের অন্যান্য যায়গায় তিনি উত্তরবঙ্গের উজ্জল নখত্র মুফতীয়ে আহলে সুন্নাত নামে তিনি পরিচিত ছিলেন। মসজিদ কিংবা বাসা যেখানে সময় দিতেন সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতো ইনার কাছে ফতোয়া নিতে।
সকল সৈয়দপুরবাসী হুজুরকে খুব শ্রদ্ধা করতো। আমার দেখা সেরা একজন ইসলামী চিন্তাবিদ। যাকে সব সময় সাদাসিদে জীবন যাবন করতে দেখেছি।
-
আজও মনে আছে সেই দিনটি। দিনটি ছিল ২০১৩ সালের ৮ নভেম্বর (৩ মহররম)। বিকেল ৩.৩০ হবে তখন। একটি খবরে যেনো নিস্তব্ধ হয়ে পড়ে গোটা সৈয়দপুর। চারিদিকে যেনো কান্নার আওয়াজ আকাশে বাতাশে। খবরটি চট্টগ্রাম,ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তেও আশেকদের কান্নার কারণ হয়। খবরটি হুজুর আর আমাদের মাঝে নেই।
খবর শুনে সৈয়দপুরতো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকদের ঢল নামে সৈয়দপুরে।
-
পরের দিন হুজুর কেবলার জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করেন আমার দেখা সেই জানাজা আজও চোখে ভাসে। আলেমদের এরুপ জানাজা আমি সৈয়দপুরে দেখিনি। হুজুর কেবলার জানাজা যখন গোলাহাট কবরস্থান গেটের কাছাকাছি তখনও পিছনে মানুষ ইসলাম সেরু হোটেল হয়ে সৈয়দপুর স্টেশনের কাছাকাছি পর্যন্ত ছিল। দলবেধে মানুষ আসছে তো আসছেই। জানাজার খাটের চার কোনায় দীর্ঘ চারটি বাঁশ বেধেও আশেকদের কাধ দেওয়া যেনো খুব ছোটই ছিল।
জানাজায় দেখলাম অশ্রুজ্জল নয়নে সকল মতের মানুষ অংশগ্রহণ।
-
হুজুর ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এক অমুল্য রতন। ব্রেলভী শরীফ থেকে শিক্ষা গ্রহণ, মুফতী হয়ে তিনিই সৈয়দপুরে সঠিক মত প্রচারে সবচেয়ে অগ্রনী ভূমিকা রাখেন। আজও তিনার অনেক ছাত্র সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম/খতিব ও আলেমের ভুমিকায় দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে। তিনি ছিলেন একজন নিরংহকারী বিতর্কহীন একজন সাদাসিদে আলেম বলে শহরের অন্যান্য মতাবলম্বী দেওবন্দী, তাবলিগ, কওমী সকলেই হুজুরকে খুব শ্রদ্ধা করতেন। এভাবে তিনি সৈয়দপুর আগলে রেখেছিলেন।
-
সেই উজ্জল নক্ষত্র মুফতীয়ে আহলে, প্রকৃত সুন্নিয়ত্বে খেদমত গুজার উস্তাদে মোহতারাম আল্লামা মুফতি মুশতাক আহমাদ নুরী রিজভী (রহঃ) এর ৩ মহররম পবিত্র উরস মোবারক।
মহান আল্লাহ আপনাকে জান্নাতে উচু মকাম দান করুক- আমিন

Copy from APS

দলে দলে যোগ দিন
12/12/2024

দলে দলে যোগ দিন

জালসা-এ-কালান্দারি এবং জাশনে-এ-দাস্তার-এ-হিফজতারিখঃ০৩জুন ২০২৪ ইং,রোজ সোমবার বাদ নামাজে এশা।  #স্থানঃ ইকু হোটেল এন্ড রিসো...
02/06/2024

জালসা-এ-কালান্দারি এবং জাশনে-এ-দাস্তার-এ-হিফজ
তারিখঃ০৩জুন ২০২৪ ইং,রোজ সোমবার বাদ নামাজে এশা। #স্থানঃ ইকু হোটেল এন্ড রিসোট

#প্রধান_অতিথিঃ শাহজাদায়ে রাঈসুল মাশায়েখ আওলাদে রাসূল সৈয়দ শাহ মজিবুল হক এমাদি আল-আযহারী হাফিজাহুল্লাহ ।( ওয়ালিয়ে আহাদ, খানকাহ এমাদিয়া কালান্দারিয়া,পাটনা সিটি,ভারত)

উক্ত মাহফিলে সকল আশিকানে রাসূল ও আশিকানে আউলিয়া গণ কে দলে দলে যোগ দান করার জন্য বলা যাইতেছে।

#আয়োজনেঃ- খানকাহ এমাদিয়া কালান্দারিয়া,হাতিখানা সৈয়দপুর।

আওলাদে রাসূলের আগমন শুভেচ্ছায় স্বাগতম 🌹🌹🌹🌹🌹ইনশা আল্লাহ আগামী শুক্রবার ৩১ শে মে ২০২৪ সকাল ৭.০০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরে...
29/05/2024

আওলাদে রাসূলের আগমন
শুভেচ্ছায় স্বাগতম 🌹🌹🌹🌹🌹
ইনশা আল্লাহ আগামী শুক্রবার ৩১ শে মে ২০২৪ সকাল ৭.০০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরে তাশরিফ নিয়ে আসছেন সূদূর ভারত হইতে শাহজাদায়ে রাঈসুল মাশায়েখ আওলাদে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মজিবুল হক এমাদি আল-আযহারী হাফিজাহুল্লাহ। 🥰

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সকল অংগ সংগঠন ও সকল মুরিদ ও ভক্তবৃন্দ এবং আশিকানে আউলিয়া কে অনুররোধ করা যাইতেছে যে আওলাদে রাসূল কে স্বাগত জানাতে আমরা যথা সময়ে দলে দলে যোগ দান করি।

বৃষ্টির জন্য সৈয়দপুরে আদায় করা হবেইসতিসকারের নামাজ-আগামী ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, সকাল ১১ টার সময় সৈয়দপুর রেলওয়ে মাঠ।উক...
24/04/2024

বৃষ্টির জন্য
সৈয়দপুরে আদায় করা হবে
ইসতিসকারের নামাজ
-
আগামী ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, সকাল ১১ টার সময় সৈয়দপুর রেলওয়ে মাঠ।
উক্ত নামাজের ইমামতি করিবেন:
আন্তর্জাতিক ইসলামিক স্কোলার হযরাতুল আল্লামা
ড. সৈয়্যদ এরশাদ আহমদ আল বুখারী সাহেব।
-
উক্ত নামাজে সৈয়দপুরের সকল মুসলিম উম্মাহ উপস্থিত থাকার জন্য আহবান করা যাইতেছে।
-
(বি:দ্র: সকলে নিজ নিজ জায়নামাজ সাথে নিয়ে আসবেন)

আজকের মাহফিলে দলে দলে যোগ দান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন।
21/08/2023

আজকের মাহফিলে দলে দলে যোগ দান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন।

যারা আশিকে রাসূল দেখেনি একটু দেখে যাও হুযুরের ইন্তেকালের পর এইভাবে হাস্যজ্জল চেহেরা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছিলেন। আ...
22/07/2023

যারা আশিকে রাসূল দেখেনি একটু দেখে যাও হুযুরের ইন্তেকালের পর এইভাবে হাস্যজ্জল চেহেরা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছিলেন।
আজ হুযুরের ১০ম ওফাত বার্ষিকি, আল্লাহ হুযুর মুফতিয়ে আহলে সুন্নাত আল্লামা মুশতাক আহমাদ নূরি রিজভী রহ কে জান্নাতুল ফিরদৌস এ আলা মাকাম দান করুন এবং উনার ফয়েজ ও বরকত আমাদের উপর সর্বদা কায়েম থাকুক আমিন।

22/07/2023

আজ সৈয়দপুরের নয়ণ মনি মুফতিয়ে আহলে সুন্নাত মুফতি মুশতাক আহমাদ নূরি রিজভী রহ এর পবিত্র উরস মোবারক

💐উরস মোবারক।💐      💐উরস মোবারক 💐👉আসছে রোজ শনিবার ৩রা মুহররম,২২/০৭/২৩ ইং মাওলানা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমাদ নূরী রিজভী ...
20/07/2023

💐উরস মোবারক।💐 💐উরস মোবারক 💐
👉আসছে রোজ শনিবার ৩রা মুহররম,
২২/০৭/২৩ ইং
মাওলানা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমাদ নূরী রিজভী (রহমাতুল্লাহি আলাইহি)।💖💖💖 উরস মোবারক
🕤সময় সকাল ১০ টাই হুজুর এর বাসাই কুরআন তেলাওয়াত🌹
🕜বাদ নামাজ যোহর চাদরপৈশি এবং তবাররুক বিতরন🌷

👉এবং বাদ নামাজে এশা বিরাট জলসা মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে💟
😇উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন 😇
✨হুজুর তাজুস সুন্নাহ হযরত তৌসিফ রেজা খান রিজভী,,🌷
আরো উপস্থিত থাকবেন,,,,,
👉 ফাকিহে বাঙ্গাল হযরত আল্লামা মুফতী আলিমুদ্দিন রিজভী🌷
👉আয়োজনে : হুজুর এর বড় শাহাজাদা মাওলানা মোহাম্মদ সাবির হোসাইন নুরী রিজভী
খতিব শাহ্ আওলিয়া জামে মসজিদ সৈয়দপুর, নীলফামারী,,,
💐💐সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবী হাসিল করুন💐💐

Address

Saidpur
Saidpur
৫৩১০

Alerts

Be the first to know and let us send you an email when MUFTI MUSHTAQUE AHMAD NOORI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share