Satkania Govt. College -ইতিহাস বিভাগ

Satkania Govt. College -ইতিহাস বিভাগ Department of History
সাতকানিয়া সরকারি কলেজ,চট্টগ?

13/03/2020
09/03/2020
08/07/2018

#সাহায্যের_আবেদনঃ

সাতকানিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্রী সোনিয়া আক্তার দারুনভাবে টিউমার রোগে আক্রান্ত।সে চট্টগ্রাম CSCR'এ ডা.হাসানুজ্জামান থেকে চিকিৎসাধীন ছিল।অনাতিবিলম্বে অপারেশনের জন্য ঢাকা নেওয়া খুবই জরুরি এবং এর জন্য বিপুল অর্থের প্রয়োজন কিন্তু পিতাহারা মেয়েটি টাকার অভাবে রোগের সাথে লড়াই করে পেরে উঠতে পারছেনা।
তাই অত্র কলেজের সকল ছাত্রছাত্রীর নিকট মানবিক আবেদন,তোমরা সাধ্যনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দাও।

টাকা পাঠানোর মাধ্যম-
বিকাশ:01831865543
01811806123
রকেট: 018816170224

কেউ সরাসরি দিতে চাইলেঃ

যোগাযোগঃ
#রাষ্ট্রবিজ্ঞান_বিভাগ
প্রশাসনিক ভবন (৩য় তলা)
সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।
#যাদের_বিভাগ_এবং_সেশনভদে_গ্রুপ_আছে_তারা_নিউজটি_Share_করো।

04/08/2016

National University, Bangladesh
Honours First Year Result- 2015
Subject: HISTORY
Name of College:
SATKANIYA GOVT. COLLEGE
Promoted: 0
Number of Students: 43 Not Promoted: Nill
Absent: 0
Promoted: 0.00(%) Improved: 0
Others: 43
Roll no. Regn no. Name of Students
Total Marks Result
0 14215156273 JANNATUL FERDOUS 0 Promoted
0 14215156258 SAYDA ISLAM MITO 0 Promoted
0 14215156257 TASLIMA AKTER 0 Promoted
0 14215156256 NARGIS AKTER 0 Promoted
0 14215156255
ABIDA SULTANA RASHMI
0 Promoted
0 14215156254 HOSNA ARA BEGUM 0 Promoted
0 14215156251
MOHAMMAD WASIM UDDIN
0 Promoted
0 14215156249 MD. SAIFUDDIN 0 Promoted
0 14215156248
NASRIN SULTANA MUKTA
0 Promoted
0 14215156259 ROBIUL HASAN 0 Promoted
0 14215156261 JANNATUL KOWSAR 0 Promoted
0 14215156262 SUME AKTER 0 Promoted
0 14215156272 ABDUL MOBIN 0 Promoted
0 14215156271 SALMA KHATUN 0 Promoted
0 14215156270
IMRAN MOHAMMAD YEAHIA
0 Promoted
0 14215156269 ROBINA JANNAT 0 Promoted
0 14215156267 JANNATUL FERDOUS 0 Promoted
0 14215156265 RAMIMA AKTER 0 Promoted
0 14215156264 OMMEH SALMA 0 Promoted
0 14215156263
MOHAMMAD EBRAHIM KHILIL
0 (c)Promoted
0 14215156247 MD. AMIR GANI 0 Promoted
0 14215156245 SAYED BIN ZIAUL 0 Promoted
0 14215156244 SHARMIN AKTER 0 Promoted
0 14215156227
MD. TOWHIDUL ISLAM
0 Promoted
0 13215131662
MOHAMMED FORKAN UDDIN
0
0 13215131659
MD. TOWHIDUL ISLAM
0
0 13215131658 MD. IBRAHIM KHAN 0
0 13215131655 SOMAYA AKTER SUMI 0
0 13215131649 RAYHAN UDDIN 0
0 13215131645 MD.EMRANUL HOQUE 0
0 13215131643 MD. AL-AMIN ISLAM 0
0 14215156228 AYESHA AKTER 0 Promoted
0 14215156229
MD. SHAHIDUL ISLAM
0 Promoted
0 14215156230 ABDUS SATTAR 0 Promoted
0 14215156243 MD. ABDUR RAHIM 0 Promoted
0 14215156242
RIZWANA NAWSHIN LINA
0 Promoted
0 14215156241 NAZRUL ISLAM 0 Promoted
0 14215156240 TANJILA HASNAT 0 Not Promoted
0 14215156239 KAZI NILU AKTER 0 Promoted
0 14215156238 RASHEDUL HOQUE 0 Promoted
0 14215156233 JUBAIDA AKTER SALE 0 Promoted
0 14215156231 SONIA AKTER 0 (c)Promoted
0 13215131642 MD. AHASAN HABIB 0

এনইউ’র ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফলপ্রকাশজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেঅনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ১ম বর্ষপরীক্ষার ফল অদ্য ...
04/08/2016

এনইউ’র ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফল
প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ
পরীক্ষার ফল অদ্য ০৪/০৮/১৬ তারিখ
সন্ধ্যা ৭:০০ টায় প্রকাশ করা হবে। এ
পরীক্ষায় ২৯ টি অনার্স বিষয়ে
সারাদেশে ৬১৯ টি কলেজের ২১১ টি
কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও
মানোন্নয়নসহ ২,৭৭,২৯৬ (দুই লক্ষ সাতাত্তর
হাজার দুইশত ছিয়ানব্বই) জন
পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ।
উত্তীর্ণের হার ৯০.১১।
এ পরীক্ষার ফল ঝগঝ এর মাধ্যমে যে
কোন মোবাইল Message অপশনে গিয়ে
nu H1 Roll/Reg. No লিখে
১৬২২২ নম্বরে Send করে এবং
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nu.edu.bd এবং www.nubd.info থেকে
পাওয়া যাবে ।

13/10/2015

National University, Bangladesh
Honours First Year Result- 2014
Subject: HISTORY
Name of College:
SATKANIYA GOVT. COLLEGE, CHITTAGON
Promoted: 13
Number of Students: 17 Not Promoted: Nill
Absent: 0
Promoted: 76.47(%) Improved: 0
Others: 4
Roll no. Regn no. Name of Students
Total Marks/GPA
Result
13215131659 13215131659
MD. TOWHIDUL ISLAM 2.91 Promoted
13215131656 13215131656 OBAIDUL AKAID 2.91 Promoted
13215131655 13215131655 SOMAYA AKTER SUMI 2.75 Promoted
13215131653 13215131653 RAZIA SULTANA 2.71 Promoted
13215131662 13215131662
MOHAMMED FORKAN UDDIN
2.7 C.Promoted
13215131648 13215131648 MD. NAJIM UDDIN 2.66 Promoted
13215131658 13215131658 MD. IBRAHIM KHAN 2.6 Promoted
13215131657 13215131657 HAZERA MUKTA HENA 2.58 Promoted
13215131645 13215131645 MD.EMRANUL HOQUE 2.56 Promoted
13215131654 13215131654 AYESHA SIDDIKA 2.46 Promoted
13215131660 13215131660 MAINOL HASAN 2.25 Promoted
13215131650 13215131650 MD. KHALED HOSSAIN 2.25
13215131643 13215131643 MD. AL-AMIN ISLAM 2.25 Promoted
13215131649 13215131649 RAYHAN UDDIN 2.16 Promoted
13215131646 13215131646
MOHAMMAD MOJAFFAR HOSSAIN ARIF
2.08 Promoted
13215131647 13215131647 SANJIDA AKTER 0
13215131642 13215131642 MD. AH

সাতকানিয়া সরকারি কলেজের নবনির্মিত ওয়েবসাইট এ স্বাগতম।এই সাইটে কলেজের যাবতীয় তথ্য ও নোটিশ পাওয়া যাবে।ফোন-03036562266 www....
25/08/2015

সাতকানিয়া সরকারি কলেজের নবনির্মিত ওয়েবসাইট এ স্বাগতম।
এই সাইটে কলেজের যাবতীয় তথ্য ও নোটিশ পাওয়া যাবে।
ফোন-03036562266
www.satkaniagovtcollege.edu.bd/

09/08/2015

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। এরপর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে।
ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে 2015 লিখে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।
যেমন: HSC DHA 111111 2015 Send To 16222
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম), RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), JES (যশোর), SYL (সিলেট), DIN (দিনাজপুর) ও MAD (মাদ্রাসা)।
মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও সহজে ফল জানা যাবে।
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

27/05/2015

তোমাদের অনেকেই সবুজ বেষ্টনী ঘেরা চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চেয়েছো...তাই এই
পোস্ট....
এটা ২০১৪-১৫ সেশনের সার্কুলার, এবারের টা
এখনও প্রকাশিত হয় নি,তবে এরকমি হবে.....
☞ ফরমের মূল্যঃ ৫০০ টাকা
☞ সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ১২০(এমসিকিউ ১০০ + জিপিএ ২০)
☞ জিপিএ গণনাঃ এসএসসি এর জিপিএ কে ১ পয়েন্ট
৬০ এবং এইচএসসি এর জিপিএ কে ২ পয়েন্ট ৪০
দিয়ে গুন করতে হবে
☞ যোগ্যতাঃ প্রার্থিকে ২০১০ থেকে ২০১২ সালে
এসএসসি/সমমান এবং ২০১৩/১৪ সালে এইচএসসি
পাশ হতে হবে।
☞ ইউনিট ভিত্তিক সর্বনিন্ম যোগ্যতা(সকল জিপিএ
৪র্থ বিষয় সহ গণনা করতে হবে)।
বিজ্ঞান অনুষদ:-
A1 এবং A2 ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ
বিষয় সহ মোট জিপিএ ৬.৫
এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩
পেতে হবে ।
কলা অনুষদ:-
B1 ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ বিষয় সহ
মোট জিপিএ ৬ এবং আলাদাভাবে নূন্যতম
জিপিএ ২.৭৫ পেতে হবে ।
B2, B3, B4, B5 এবং B6
ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ বিষয় সহ মোট
জিপিএ ৫.৫ এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ
২.৫ পেতে হবে ।
B7h ইউনিটে পরীক্ষা দিতে মানবিক গ্রুপের
শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬
এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ২.৭৫
পেতে হবে ।
B7s এবং B7c
ইউনিটে পরীক্ষা দিতে যথাক্রমে সাইন্স এবং
কমার্সের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়
সহ মোট জিপিএ ৬.৫০
এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩
পেতে হবে ।
ব্যাবসায় প্রশাসন অনুষদ:-
C1, C2 এবং C3 ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ
বিষয় সহ মোট জিপিএ ৭
এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩
পেতে হবে ।
সমাজবিজ্ঞান অনুষদ:-
D1 D2 এবং D3 ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ
বিষয় সহ মোট জিপিএ ৬
এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ২.৭৫
পেতে হবে ।
আইন অনুষদ:-
E ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ বিষয় সহ
মোট জিপিএ ৭ এবং আলাদাভাবে নূন্যতম
জিপিএ ৩ পেতে হবে ।
জীববিজ্ঞান অনুষদ:-
F ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ বিষয় সহ
মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে নূন্যতম
জিপিএ ৩ পেতে হবে ।
ইন্জিনিয়ারিং অনুষদ:-
G ইউনিটে পরীক্ষা দিতে চতুর্থ বিষয় সহ
মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ
৩.০০।

21/05/2015

সেশন জটকে পুরোপুরি দূর করতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের
ভর্তি পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আর ক্লাশ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
বুধবার বাংলাদেশ ভিসি পরিষদের ২৪৩তম
বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক
শেষে সাংবাদিকদের জানান জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-অর-
রশিদ।
তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সেশন জট নিরসনের জন্যে ২০১৮ সাল
পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম হাতে নেয়া
হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী
২০১৮ সালের মধ্যভাগ থেকে জাতীয়
বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশন জট মুক্ত
হবে।’
ভিসি বলেন, ২০১৩-১৪ সেশনে থেকে যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা
হচ্ছে তারাও কোন সেশন জট পাবে না।
২০১৮ সালের পরে আর এখন জটে থাকা
শিক্ষার্থীরা থাকবে না।
বুধবার বিকালে শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ২১টি
বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত ছিলেন।
উপস্থিত ভিসিদের মতামতের ভিত্তিতে
জাতীয় বেতন স্কেলে ভিসিদের বেতন সহ
বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিভিন্ন দাবি-
দাওয়ার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে
সাব-কমিটি গঠন করা হয়।
এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-
অর-রশিদকে আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
ভিসি প্রফেসর ড. কামরুল ইসলামকে
সদস্য সচিব করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.
ফারজানা ইসলাম, মাওলানা ভাসানী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন এবং
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি
অধ্যাপক একেএম নূর-উন-নবী।
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে
১৩ টি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের
ভর্তি পরীক্ষার সম্ভব্য তারিখ নির্ধারণ
করা হয়। এছাড়া বাকি বিশ্ববিদ্যালয়ের
ভর্তি পরিক্ষার তারিখগুলো ৩০শে জুনের
মধ্যে ঠিক করতে সভাতে নির্দেশ দেয়া হয়।

12/04/2015

বাংলা নববর্ষের ইতিহাসঃ .........জেনে রাখা
ভালো
বাংলাদেশে বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত
আধুনিক পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১৪ এপ্রিল তথা
১ বৈশাখ বাংলা নববর্ষ ঘটা করে পালন করা হয়।
বাংলা সাল প্রবর্তন নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
১। প্রাচীন বঙ্গদেশের (গৌড়) রাজা শশাঙ্ক
(রাজত্বকাল আনুমানিক ৫৯০-৬২৫ খ্রিস্টাব্দ)
বঙ্গাব্দ চালু করেছিলেন। সপ্তম শতাব্দীর
প্রারম্ভে শশাঙ্ক বঙ্গদেশের রাজচক্রবর্তী রাজা
ছিলেন। আধুনিক বঙ্গ, বিহার ও উড়িষ্যার
অধিকাংশ এলাকা তাঁর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত
ছিল৷ অনুমান করা হয় যে, জুলীয় বর্ষপঞ্জীর
বৃহস্পতিবার ১৮ মার্চ ৫৯৪ এবং গ্রেগরীয়
বর্ষপঞ্জীর শনিবার ২০ মার্চ ৫৯৪ বঙ্গাব্দের
সূচনা হয়েছিল।
২। ভারতে ইসলামী শাসনামলে হিজরী পঞ্জিকা
অনুসারেই সকল কাজকর্ম পরিচালিত হত। মূল হিজরী
পঞ্জিকা চান্দ্র মাসের উপর নির্ভরশীল। চান্দ্র
বৎসর সৌর বৎসরের চেয়ে ১১/১২ দিন কম হয়।
কারণ সৌর বৎসর ৩৬৫ দিন, আর চান্দ্র বৎসর ৩৫৪
দিন। একারণে চান্দ্র বৎসরে ঋতুগুলি ঠিক থাকে
না। আর চাষাবাদ ও এজাতীয় অনেক কাজ
ঋতুনির্ভর। এজন্য ভারতের মোগল সম্রাট আকবরের
সময়ে প্রচলিত হিজরী চান্দ্র পঞ্জিকাকে সৌর
পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্রাট আকবর ইরান থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী
ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজীকে হিজরী
চান্দ্র বর্ষপঞ্জীকে সৌর বর্ষপঞ্জীতে রূপান্তরিত
করার দায়িত্ব প্রদান করেন। ফতুল্লাহ শিরাজীর
সুপারিশে পারস্যে প্রচলিত সৌর বর্ষপঞ্জীর
অনুকরণে ৯৯২ হিজরী মোতাবেক ১৫৮৪ খ্রিস্টাব্দে
সম্রাট আকবর হিজরী সৌর বর্ষপঞ্জীর প্রচলন
করেন। তবে তিনি ঊনত্রিশ বছর পূর্বে তার
সিংহাসন আরোহনের বছর থেকে এ পঞ্জিকা
প্রচলনের নির্দেশ দেন। এজন্য ৯৬৩ হিজরী সাল
থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়। ৯৬৩ হিজরী সালের
মুহররম মাস ছিল বাংলা বৈশাখ মাস, এজন্য বৈশাখ
মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস
এবং ১লা বৈশাখকে নববর্ষ ধরা হয়। প্রথমে এই
সনের নাম ছিল ফসলি সন এবং পরে বঙ্গাব্দ বা
বাংলা বর্ষ নামে পরিচিত হয়। [সুত্রঃ
উইকিপিডিয়া ও ইন্টারনেট]
৩। পুঁথি গবেষক ও বিশিষ্ট পণ্ডিত যতীন্দ্রমোহন
ভট্টাচার্য বাংলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সন-
তারিখ সম্পর্কে নানা অনুসন্ধান করেছিলেন। সে
জন্য তাকে এ অঞ্চলের সন-তারিখ সম্পর্কে একজন
বিশেষজ্ঞ বলে অভিহিত করা হয়। তিনি তাঁর
বিশিষ্ট গবেষণাকর্ম ‘বাংলা পুঁথির তালিকা
সমন্বয়’ (প্রথম খণ্ড পৃ. ৩৭৮)-এ বলেছেন : ‘‘সুলতান
হোসেন শাহের সময়ে বঙ্গাব্দ বা বাংলা সন চালু
হয়। বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালিত্বের
বিকাশেও শামসুদ্দিন ইলিয়াস শাহ ও সুলতান
হোসেন শাহের অবদান বিরাট। সুলতান হোসেন শাহ
নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ব অনুভব
করতেন। ‘শাহ-এ-বাঙালিয়ান’ বলে নিজের পরিচয়
লিপিবদ্ধ করেছেন তিনি। তাদের একজন, অর্থাৎ
হোসেন শাহের পক্ষে বাংলা সন চালু করা অসম্ভব
নয়।’’
তবে সুলতানি আমল বিশেষজ্ঞ শ্রী সুখময়
মুখোপাধ্যায় এ মত মেনে নিতে পারেননি। তিনি
লিখেছেন : ‘‘কোন বিষয় থেকে যতীন্দ্রবাবু এ
সিদ্ধান্তে উপনীত হযেছেন তা তিনি উল্লেখ
করেননি। সেজন্য একে গ্রহণ করতে আমাদের
অসুবিধা আছে।’’ এটা ঠিক যে, কোনো কোনো পুঁথিতে
‘যবন নৃপতে শকাব্দ’ বলা হয়েছে, রামগোপাল
দাসের রসকল্পাবলীর পুঁথিতেও বঙ্গাব্দকে ‘যাবনী
বৎসর’ বলা হযেছে। কিন্তু এ থেকেই এটা অনুমান
করা ঠিক নয় যে, কোনো মুসলমান রাজা বঙ্গাব্দ
প্রবর্তন করেছিলেন, এবং তিনি হোসেন শাহ।
হোমেন শাহ (রাজত্বকাল ১৪৯৩-১৫১৯) বঙ্গাব্দ
চালু করেছিলেন এ মতের বিপক্ষে একটি যুক্তি
দেখানো হয়। হোসেন শাহের পুত্র নসরৎ শাহ একটি
সংবৎ প্রবর্তন করেছিলেন যা ‘নসরৎশাহী সন’
নামে পরিচিত। বঙ্গাব্দের সঙ্গে এর তফাত
দু’বছরের। ১০৮৩ নসরৎশাহ সন এবং ১০৮১
বঙ্গাব্দে লেখা একটি পুঁথি পাওয়া গেছে
(যতীন্দ্রমোহন ভট্টাচার্য, বাংলা পুঁথির তালিকা
সমন্বয়, পৃ. ৩৭৭)। বঙ্গাব্দ যদি হোসেন শাহের
দ্বারা প্রবর্তিত হত, তাহলে তাহলে তার পুত্র
একটি নতুন সংবৎ প্রবর্তন করতেন কি? (সুধাময়
মুখোপাধ্যায়, ১৪০০ সাল, শারদীয় সংখ্যা এক্ষণ,
কোলকাতা)।
[সুত্রঃ ড.সামসুজ্জামান খান এর একটি কলাম
থেকে।]

28/01/2015

অত্র দ্বারা ইতিহাস বিভাগের সকলের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত
অনুয়ায়ী আগামী ২২/০২/১৫ইং হতে অনার্স ১ম
বর্ষের ক্লাস সমূহ যথারীতি আরম্ভ হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে নির্দেশ
দেওয়া হল।
বিভাগীয় প্রধান
ইতিহাস বিভাগ,
সাতকানিয়া সরকারি কলেজ,চট্টগ্রাম।

Address

Department Of History
Satkania
SATKANIA

Alerts

Be the first to know and let us send you an email when Satkania Govt. College -ইতিহাস বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share