Satkhira Students Forum of Khulna University

Satkhira Students Forum of Khulna University Community Organization

ইফতার মাহফিল ২০২৬বিসমিল্লাহির রাহমানির রাহিম।পবিত্র রমজান মাসের বরকতময় সন্ধ্যায় সবাইকে নিয়ে একসাথে ইফতারের আয়োজন করতে যা...
20/02/2026

ইফতার মাহফিল ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পবিত্র রমজান মাসের বরকতময় সন্ধ্যায় সবাইকে নিয়ে একসাথে ইফতারের আয়োজন করতে যাচ্ছে Satkhira Students' Forum of KU। সিনিয়র, জুনিয়র, সহপাঠী আপনাদের সবার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করবে, ইনশাআল্লাহ। সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বার: শুক্রবার
স্থান: কেন্দ্রীয় মাঠ, খুলনা বিশ্ববিদ্যালয়

আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা...
15/12/2025

আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা থেকে যারা এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নিচে উল্লেখিত সিনিয়র ভাইয়া ও আপুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা। ❤️

শুভকামনায়—
সাতক্ষীরা স্টুডেন্টস ফোরাম অফ খুলনা ইউনিভার্সিটি

08/12/2025

ডেভেলপমেন্ট স্টাডিজ ‘১৭ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান (মুজাহিদ) দীর্ঘদিন ধরে একটি জটিল রোগের সঙ্গে লড়াই করছে। গত ফেব্রুয়ারিতে তার হার্ড প্যালেটে Mucoepidermoid Carcinoma of Hard Palate ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও থেরাপির পরও সে এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেনি।

সার্জারি ও থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মুখের তালুতে একটি বড় ক্ষত (wide gap/fistula) তৈরি হয়েছে, যার ফলে সে স্বাভাবিকভাবে কথা বলা বা খাওয়া-দাওয়া—কোনোটিই করতে পারছে না। এতদিন পর্যন্ত সমস্ত চিকিৎসার ব্যয় পরিবার নিজেরাই বহন করে এসেছে।

কিন্তু সম্প্রতি মুজাহিদের শারীরিক অবস্থা আবারও জটিল আকার ধারণ করেছে। গত সপ্তাহে চিকিৎসকরা জানিয়েছেন যে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খুব দ্রুত ‘Reconstruction Surgery with Flap’ এবং উন্নত চিকিৎসার প্রয়োজন।

আসন্ন এই রিকন্সট্রাকশন সার্জারি ও সংশ্লিষ্ট চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে তার পরিবারের পক্ষে এই দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না।

এই মুহূর্তে মুজাহিদের জন্য মানসিক ও আর্থিক—দুই ধরনের সহায়তাই অত্যন্ত প্রয়োজন। বাস্তবতার কারণে আমরা সবাই হয়তো শারীরিকভাবে পাশে থাকতে পারছি না, কিন্তু মানবিক দায়িত্ববোধ থেকে যারা সক্ষম, তারা যতটুকু পারেন আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।

মুজাহিদ এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। তার বিষয়ে খোঁজ
নিতে চাইলে নিচে দেওয়া তার ছোট ভাইয়ের সাথে কথা বলা যাবে। (মুত্তাকিন -০১৮১৩-৬৮৪৩৯৭)

সাহায্য পাঠানোর মাধ্যম:

Bank Name: Agrani Bank PLC
Branch Name: Khulna University Branch
Account Name: Md Mozahidur Rahman
Account Number: 0200016726611
Routing Number: 010471690

Bkash/Nagod/Rocket
01711971576 (Shakib/DS17)

Send a message to learn more

✨ সফলভাবে সম্পন্ন হলো সাতক্ষীরা স্টুডেন্ট ফোরামের জুনিয়র ব্যাচের রিসিপশন প্রোগ্রাম ২০২৫ ✨আলহামদুলিল্লাহ, খুলনা বিশ্ববিদ্...
11/10/2025

✨ সফলভাবে সম্পন্ন হলো সাতক্ষীরা স্টুডেন্ট ফোরামের জুনিয়র ব্যাচের রিসিপশন প্রোগ্রাম ২০২৫ ✨

আলহামদুলিল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত আজকের ২৪ ও ২৫ ব্যাচের রিসিপশন প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক মো. রেজাউল ইসলাম স্যারকে, যিনি ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র ভাই-বোনদের, যাদের দিকনির্দেশনা ও ভালোবাসা আমাদের পথচলাকে সহজ করেছে।
আমার ব্যাচমেটদের প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা—তোমাদের পরিশ্রম ও একাত্ম প্রচেষ্টায় আজকের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আর আমাদের জুনিয়র ভাই-বোনদের জন্য রইল উষ্ণ শুভেচ্ছা—তোমরাই আগামী দিনের আশার আলো, তোমাদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

সবশেষে, সাতক্ষীরা স্টুডেন্ট ফোরামের প্রতিটি সদস্যকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই—
তোমাদের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যই এই পরিবারের আসল শক্তি।

একই স্বপ্ন, একই শিকড়।

08/10/2025

✨ জুনিয়র রিসিপশন ও সাতক্ষীরানদের মিলনমেলা ২০২৫ ✨

প্রিয় সুধী,
আগামী ১১ই অক্টোবর, শনিবার ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত জুনিয়র ব্যাচের রিসিপশন ও সাতক্ষীরানদের মিলনমেলা।

📌 সময়সূচি
🔹 সকাল ৯:০০ মিনিট থেকে প্রাথমিক পর্বের সূচনা হবে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে।

প্রথম পর্ব (খেলাধুলা)

ছেলেদের জন্য: মোরগ লড়াই ও ফুটবল ম্যাচ (সিনিয়র বনাম জুনিয়র)

মেয়েদের জন্য: পিলো পাসিং ও বাস্কেটে বল ফেলানো

(সকল খেলায় পুরস্কার এর ব্যবস্থা থাকবে।)

দ্বিতীয় পর্ব (যোহরের নামাজের পর)

একসাথে দুপুরের মধ্যাহ্নভোজ

শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা

অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, সিনিয়রগণ, সহপাঠী ও জুনিয়র ব্যাচের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। আসুন, সকলে মিলে আনন্দঘন পরিবেশে দিনটিকে স্মরণীয় করে তুলি।

স্থান: খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গন

প্রয়োজনে:
মো: আরিফুল ইসলাম
01580957176

আমিনুর রহমান
01819375956

Send a message to learn more

সাতক্ষীরা স্টুডেন্ট ফোরাম-এর পক্ষ থেকে শুভকামনা!আমাদের গর্ব, আমাদের দল — SATKHIRA DISTRICT TEAMBIG MATCH | District Asso...
22/05/2025

সাতক্ষীরা স্টুডেন্ট ফোরাম-এর পক্ষ থেকে শুভকামনা!

আমাদের গর্ব, আমাদের দল — SATKHIRA DISTRICT TEAM
BIG MATCH | District Association Football Tournament – 2K25
SATKHIRA VS JASHORE

তারিখ: ২৪ মে, শনিবার
সময়: বিকেল ৪:৪০ মিনিট
স্থান: সেন্ট্রাল ফিল্ড, খুলনা বিশ্ববিদ্যালয়

আমাদের সাতক্ষীরা দলের প্রতি রইলো অগাধ ভালোবাসা ও সফলতার শুভকামনা। মাঠ কাঁপাবে সাতক্ষীরা, আমরা আছি তোমাদের সাথে!

আসুন সবাই মিলে উৎসাহ দেই আমাদের দলকে!

জেলা অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৫জেলা অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর নক আউট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাগে...
20/05/2025

জেলা অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

জেলা অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর নক আউট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাগেরহাট ও সাতক্ষীরা। ম্যাচটি ছিল একেবারেই জমজমাট ও টান টান উত্তেজনায় ভরা।

মূল খেলার ফলাফল ছিল:
বাগেরহাট ০ - ০ সাতক্ষীরা

তবে সমান সংখ্যক গোলে ম্যাচ শেষ হওয়ায় গড়ায় টাই-ব্রেকারে। সেখানেই ভাগ্য নির্ধারণ হয়।

টাই-ব্রেকারের ফলাফল:
বাগেরহাট ০ - ১ সাতক্ষীরা
জ্যাক সফলভাবে ১টি পেনাল্টি গোল করেন।

এই অসাধারণ সাফল্যের মাধ্যমে সাতক্ষীরা দল নিজেদের জয় ছিনিয়ে নেয়।

অভিনন্দন সাতক্ষীরা দলকে এই জয় এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য!
বাগেরহাট দলও প্রশংসার দাবি রাখে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য।

ছেলেরা শক্তিশালী এবং জিতেছে।✌️🔥তাদের শুভেচ্ছা জানায়।🎉❤️
20/05/2025

ছেলেরা শক্তিশালী এবং জিতেছে।✌️🔥

তাদের শুভেচ্ছা জানায়।🎉❤️

Victory ✌️ 🎉🔥
20/05/2025

Victory ✌️ 🎉🔥

Address

Gollamari, Khulna
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Students Forum of Khulna University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share