Agricultural Club Of City University-ACCU

Agricultural Club Of City University-ACCU “From Classroom To Field, We Learn To Lead”
“শ্রেণিকক্ষ থেকে মাঠ,নেতৃত্বের শিক্ষা"

WORLD FOOD DAY 2026“Together for a Hunger-Free and Sustainable World.”Food is more than a necessity—it is the foundation...
16/10/2026

WORLD FOOD DAY 2026
“Together for a Hunger-Free and Sustainable World.”

Food is more than a necessity—it is the foundation of life, dignity, and a sustainable future. This World Food Day, the Agricultural Club of City University (ACCU) calls for collective action to promote food security, sustainable agriculture, and responsible food consumption.

Let us honor our farmers, value every grain, reduce food waste, and cultivate a future where no one is left behind.

🌱 Nourish Today, Sustain Tomorrow.

Agricultural Club of City University (ACCU)

🌿 স্বাগতম কৃষি বিভাগের ১৫তম ব্যাচ! 🌿নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন পথচলা। 💚সিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ১৫তম ব্য...
14/10/2026

🌿 স্বাগতম কৃষি বিভাগের ১৫তম ব্যাচ! 🌿

নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন পথচলা। 💚

সিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ১৫তম ব্যাচের সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা।

কৃষি শুধু একটি বিষয় নয়, এটি সম্ভাবনা, সৃজনশীলতা এবং দেশ গড়ার এক অনন্য অঙ্গীকার। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আধুনিক কৃষি, সমৃদ্ধ হবে দেশের কৃষি খাত এবং উন্মোচিত হবে নতুন নতুন সম্ভাবনার দুয়ার।

বিশ্ববিদ্যালয়ের এই নতুন পথচলা হয়ে উঠুক জ্ঞান, অভিজ্ঞতা, বন্ধুত্ব ও সাফল্যে পরিপূর্ণ। স্বপ্ন দেখো, নতুন কিছু শেখো, নিজেদের দক্ষতা বিকশিত করো এবং দেশের কৃষি উন্নয়নে অবদান রাখার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলো।

মনে রেখো, আজকের নবীনরাই আগামীর দক্ষ কৃষিবিদ, গবেষক ও কৃষি উন্নয়নের নেতৃত্বদানকারী।

তোমাদের বিশ্ববিদ্যালয়জীবন হোক আনন্দময়, সাফল্যমণ্ডিত ও স্মরণীয়। তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা হয়ে উঠুক এই নতুন যাত্রা।

আবারও স্বাগতম সিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ১৫তম ব্যাচের সকল নবীন শিক্ষার্থীকে।

শুভকামনায়ঃ এগ্রিকালচার ক্লাব অফ সিটি ইউনিভার্সিটি -এসিসিইউ

🌿 সাফল্যের নতুন অধ্যায়ে Md. Kazi Rakibul Hasan 🌿একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তাঁর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের দিকনির...
05/10/2026

🌿 সাফল্যের নতুন অধ্যায়ে Md. Kazi Rakibul Hasan 🌿
একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তাঁর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষি বিভাগের গর্বিত শিক্ষার্থী Md. Kazi Rakibul Hasan AgroSAL Company Ltd.-এ Marketing Officer (Market Development) হিসেবে Narsingdi, Bangladesh-এ তাঁর কর্মজীবন শুরু করেছেন। তাঁর এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 💐

এই সাফল্যের পেছনে কৃষি অনুষদের সম্মানিত সহকারী অধ্যাপক ড. মোঃ সহিদুল হক বীর স্যার-এর আন্তরিক দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, বরং ক্যারিয়ার গঠন, চাকরির প্রস্তুতি এবং উপযুক্ত কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রেও আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন।

শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনা অনুযায়ী সঠিক সুযোগ তৈরি এবং তাঁদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে তাঁর এই আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

আমরা বিশ্বাস করি, Md. Kazi Rakibul Hasan সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে কৃষি ও এগ্রো-ইনপুট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

🌿 Agricultural Club of City University (ACCU)-এর পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️

🌸 শুভেচ্ছা ও অভিনন্দন 🌸সিটি ইউনিভার্সিটির কৃষি বিভাগের সম্মানিত প্রভাষক সাবরিনা জাহান রিমি ম্যামকে, ইউনিভার্সিটির প্রক্ট...
03/10/2026

🌸 শুভেচ্ছা ও অভিনন্দন 🌸

সিটি ইউনিভার্সিটির কৃষি বিভাগের সম্মানিত প্রভাষক
সাবরিনা জাহান রিমি ম্যামকে,
ইউনিভার্সিটির প্রক্টরিয়াল কমিটির সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় এগ্রিকালচার ক্লাব অব সিটি ইউনিভার্সিটি (এসিসিইউ)-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মেধা, দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

আমরা বিশ্বাস করি, আপনার যোগ্যতা ও আন্তরিক প্রচেষ্টায় সিটি ইউনিভার্সিটির শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার নতুন দায়িত্বের সফলতা কামনা করছি। আপনার আগামীর পথচলা হোক আরও সাফল্যময় ও গৌরবময়।

— এগ্রিকালচার ক্লাব অব সিটি ইউনিভার্সিটি (এসিসিইউ)

🌾 গবেষণায় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉সিটি ইউনিভার্সিটির কৃষিবিভাগের এর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ...
03/10/2026

🌾 গবেষণায় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

সিটি ইউনিভার্সিটির কৃষিবিভাগের এর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধের জন্য সংশ্লিষ্ট সকল গবেষককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌱📚

📌 প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহ:

১. “AI-Driven High-Throughput Phenotyping for Drought-Resilient Maize (Zea mays L.) in Bangladesh”

গবেষকবৃন্দ:
Khandaker Nafiz Bayazid, Jannatul Ferdous, Quazi Mostaque Mahmud, Md. Shahidul Haque Bir, Md. Anait Ullah, Ibrahim Khalil, Mosammad Tangila Akther, Maria Akter, Sumaiya Nishe & Mst. Bayshaky Akter Jharna.

২. “Morpho-Molecular Characterization of Capsicum annuum L.; Drought-Responsive Traits under PEG-treated Hydroponic Conditions”

গবেষকবৃন্দ:
Khandaker Nafiz Bayazid, Jannatul Ferdous, Quazi Mostaque Mahmud, Md. Shahidul Haque Bir & Md. Anait Ullah.

আমরা আশাবাদী, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও আগ্রহের সমন্বয়ে সিটি ইউনিভার্সিটির কৃষি বিভাগ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক মানের গবেষণা উপহার দেবেন
গবেষণার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সাফল্যের পরিধি আরও বিস্তৃত হোক।

আপনার কোন উদ্ভাবন কি একটি   বা উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে? 🌾উদ্ভাবন বা ইনোভেশন সব জায়গাতেই রয়েছে, জ্ঞান, তথ্য, প্রযুক্...
30/09/2026

আপনার কোন উদ্ভাবন কি একটি বা উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে? 🌾

উদ্ভাবন বা ইনোভেশন সব জায়গাতেই রয়েছে, জ্ঞান, তথ্য, প্রযুক্তি, বিজ্ঞান এবং এমনকি প্রকৃতির মাঝেও। অতীতের শিক্ষা থেকে শুরু করে আগামীর সম্ভাবনা—উদ্ভাবনের মাধ্যমেই আমরা সারা বিশ্বের খাদ্যের জোগান দিতে পারি, পৃথিবীকে রক্ষা করতে পারি এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারি।

এবং উদ্ভাবনের জন্য প্রয়োজন আপনাকে! - আপনার কৌতূহল, কল্পনাশক্তি, ধারণা এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি।
'ইনোভেটরস ব্রু সিজন ২: ইয়ুথ এগ্রি-স্টার্টআপ অলিম্পিয়াড' (Innovators’ Brew Season II: Youth AgriStartup Olympiad) এনে দিল সেই সুযোগ, যার মাধ্যমে আপনি আপনার আইডিয়াকে বাস্তব সমাধানে রূপান্তর করতে পারবেন এবং খাদ্য ও কৃষির ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারবেন।
নির্বাচিত প্রতিযোগীরা যেসব সুযোগ পাবেন:

✨ বিশেষজ্ঞদের পরিচালনায় আয়োজিত বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ
💡 নিজের কাজকে বিনিয়োগ উপযোগী স্টার্টআপ পিচে রূপান্তর করা
🎤 বিনিয়োগকারী ও ব্যাংকের সামনে নিজেদের পিচ তৈরি ও উপস্থাপন করা
🌱 ক্ষুদ্রচাষিদের সাথে নিজেদের উদ্ভাবন পরীক্ষা ও প্রয়োগের সুযোগ
🚀 সমাধানগুলোকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া; এমনকি সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো এফএও - এর ইনকিউবেশন হাবে জায়গা করে নেওয়ার সুযোগও পেতে পারে

প্রতিটি যুগান্তকারী পরিবর্তনের শুরুটা হয় একটি চিন্তা থেকেই, তাই আমরা বিশ্বাস করি স্মার্ট ও টেকসই কৃষি-ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করা প্রয়োজন!
👉 আপনি কি আপনার চিন্তাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত?

🔗 'ইয়ুথ এগ্রি-স্টার্টআপ অলিম্পিয়াড'-এ যোগ দিন
https://forms.gle/SohCyKBADBzNBcgZ6

Innovate today. Nourish tomorrow

🌱 অভিনন্দন ও আন্তরিক শুভকামনা 🌱কৃষি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং Agricultural Club of City University (ACCU)-এর সাব...
23/09/2026

🌱 অভিনন্দন ও আন্তরিক শুভকামনা 🌱

কৃষি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং Agricultural Club of City University (ACCU)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট Zahid Hasan Sazol তাঁর কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ACI Fertilizer-এ Agriculture Service Officer হিসেবে।

তিনি Bogura Area, Gaibandha Territory-তে নতুন দায়িত্বে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে তাঁর এই নতুন পথচলা নিঃসন্দেহে বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।

Agricultural Club of City University (ACCU) পরিবারের পক্ষ থেকে তাঁর নতুন কর্মজীবনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন সফলতা, সম্মান ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। 🌾✨!

🏏 একখণ্ড City University—মাঠে, লড়াইয়ে, আবেগে! 💚মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়ে গেল Clemon Indoor University ...
19/09/2026

🏏 একখণ্ড City University—মাঠে, লড়াইয়ে, আবেগে! 💚

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়ে গেল Clemon Indoor University Cricket-এর প্রথম ম্যাচ। চারপাশে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস, মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি এবং প্রতিটি বলকে ঘিরে টানটান উত্তেজনায় পুরো পরিবেশ হয়ে উঠেছিল উৎসবমুখর।

প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল City University ও University of South Asia। শুরু থেকেই নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে দুই দল। ব্যাট-বলের দারুণ লড়াই, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং খেলোয়াড়দের পরিশ্রমে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এই ম্যাচটি শুধু একটি ক্রিকেট ম্যাচ ছিল না—এটি ছিল City University-কে মাঠে প্রতিনিধিত্ব করার একটি গর্বের মুহূর্ত। দলের প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা, দলীয় ঐক্য, আত্মবিশ্বাস ও খেলাধুলার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে পুরো ম্যাচজুড়ে।

💚 City University Cricket Team মাঠে নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে গর্ব, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের সঙ্গে। সতীর্থদের সমর্থন এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পুরো সময়জুড়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে।
মিরপুর ইনডোর স্টেডিয়ামের এই ক্রিকেটীয় মুহূর্তগুলো হয়ে থাকুক City University-এর ক্রীড়াঙ্গনের পথচলার আরও একটি স্মরণীয় অধ্যায়। 💚🏏

মাঠে লড়াই, খেলায় ঐক্য, আর হৃদয়ে City University। 💚

🏏 Clemon Indoor Uni Cricket Tournament 2026 – ট্রফি উন্মোচন অনুষ্ঠান 🏆একটি গর্ব ও আনন্দের মুহূর্ত—আনুষ্ঠানিকভাবে উন্মোচি...
14/09/2026

🏏 Clemon Indoor Uni Cricket Tournament 2026 – ট্রফি উন্মোচন অনুষ্ঠান 🏆

একটি গর্ব ও আনন্দের মুহূর্ত—আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো Clemon Indoor Uni Cricket Tournament 2026-এর ট্রফি! 🎉

উক্ত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টিম ম্যানেজারবৃন্দ, কোচ এবং ক্যাপটেইনসহ আমাদের প্রাণবন্ত শিক্ষার্থী, আয়োজক ও ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনে তৈরি হয়েছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
উত্তেজনাপূর্ণ এক ক্রিকেট লড়াইয়ের অপেক্ষায় আমরা সিটিয়ান! ✌️💪🏏🔥

অভিনন্দন এবং আন্তরিক শুভকামনা রইলো একজন শিক্ষার্থীর সাফল্য শুধু একটি চাকরি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাক...
13/09/2026

অভিনন্দন এবং আন্তরিক শুভকামনা রইলো

একজন শিক্ষার্থীর সাফল্য শুধু একটি চাকরি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, দক্ষতা এবং শিক্ষাজীবনে অর্জিত অভিজ্ঞতা। একজন শিক্ষার্থীর এই অগ্রযাত্রা যখন পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, তখন তা পুরো শিক্ষাঙ্গনের জন্যই আনন্দ ও গর্বের বিষয়।

কৃষি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী এবং Agricultural Club of City University (ACCU)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ বুলবুল হাসান তাঁর কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন Corteva Agriscience (Bangladesh) Limited-এ Market Development Officer (MDO) হিসেবে। তিনি Rangpur Sadar Area-তে তাঁর নতুন দায়িত্বে যোগদান করেছেন।

তাঁর এই অর্জনে Agricultural Club of City University (ACCU) পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন শিক্ষার্থী থেকে পেশাজীবনে সফলভাবে এগিয়ে যাওয়ার এই যাত্রা নিঃসন্দেহে বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।

ACCU-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্লাবের কার্যক্রম ও শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এই নতুন অর্জন প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা ও অধ্যবসায়কে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থী পেশাগত জীবনে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

আমরা বিশ্বাস করি, সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের তাঁর নতুন দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে দেশের কৃষি ও এগ্রো-ইনপুট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Agricultural Club of City University (ACCU)-এর পক্ষ থেকে নতুন কর্মজীবনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agricultural Club Of City University-ACCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share