26/06/2026
আজকের সেশনে আমরা জেনেছি _
JAGGO Foundation ও VBD-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবার গুরুত্ব, যুব নেতৃত্বের ভূমিকা এবং সমাজ পরিবর্তনে তরুণদের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় সেশনে জেন্ডার সমতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ ও দায়িত্বশীল আচরণ এবং নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। নারীর নেতৃত্ব বিকাশ, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের করণীয় সম্পর্কেও মূল্যবান দিকনির্দেশনা পাওয়া যায়।
জ্ঞান, সচেতনতা ও নেতৃত্ব বিকাশের এই আয়োজন আমাদেরকে আরও দায়িত্বশীল ও ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতে অনুপ্রাণিত করেছে।💙