Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar

Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar টানা ৭ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত
(1)

আলহামদুলিল্লাহ,বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর এসএসসি- ২০২৬ পরীক্ষার ফলাফল:
10/08/2026

আলহামদুলিল্লাহ,
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর এসএসসি- ২০২৬ পরীক্ষার ফলাফল:

■ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপন : আজ ০৫ আগস্ট, বুধবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে কলেজ অ...
05/08/2026

■ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপন :

আজ ০৫ আগস্ট, বুধবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে আলোচনায় অংশ গ্রহণ করেন, মোঃ শামীম হোসেন (প্রভাষক, প্রাণিবিজ্ঞান) ও মোঃ শামসুজ্জামান (সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা)। পরিশেষে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের অংশ গ্রহণে গণঅভ্যুত্থান দিবসের ছোট নাটিকা পরিবেশন ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার
বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীরা।

■ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা :বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্...
03/08/2026

■ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা :

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে ২ আগস্ট, রবিবার প্রাতঃ সমাবেশে "প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫" বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। উল্লেখ্য যে, উক্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে (ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৯ জন) সর্বমোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়। অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ হতে স্মারক উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।

**নিয়োগ পরীক্ষা ২০২৬: লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরবর্তী নির্দেশনা**BAF Shaheen College Shamshernag...
19/07/2026

**নিয়োগ পরীক্ষা ২০২৬: লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরবর্তী নির্দেশনা**

BAF Shaheen College Shamshernagar-এর শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফলের ভিত্তিতে পরবর্তী ধাপের (Class Demonstration/ Practical Test) জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ও তালিকা কলেজের অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত সকল প্রার্থীদের আগামী ২৪ জুলাই, ২০২৬ (শুক্রবার) সকাল ০৮:৩০ মিনিটে, কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

# # # 📋 পরীক্ষার সূচি ও পদসমূহ:

* **তারিখ:** ২৪ জুলাই, ২০২৬, শুক্রবার
* **সময়:** সকাল ০৮:৩০ মিনিট
* **স্থান:** বিএএফ শাহীন কলেজ শমশেরনগর ক্যাম্পাস

**যেসব পদের ব্যবহারিক/ডেমোনেস্ট্রেশন পরীক্ষা অনুষ্ঠিত হবে:**
১. ডেমনস্ট্রেটর (পদার্থবিজ্ঞান / Physics)
২. ডেমনস্ট্রেটর (রসায়ন / Chemistry)
৩. ডেমনস্ট্রেটর (জীববিজ্ঞান / Biology)
৪. সহকারী শিক্ষক (বাংলা ভার্সন - বাংলা)
৫. সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন - প্রাথমিক শাখা)
৬. অফিস সুপার (Office Super)
৭. হিসাবরক্ষক (Accountant)

---

# # # 📢 প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা:

* সকল নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
* লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র (Original Certificates) ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে।
* বিস্তারিত ফলাফল ও রোল নম্বরের তালিকা দেখতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা নিচের সংযুক্ত ছবিগুলো লক্ষ্য করুন।

নির্বাচিত সকল প্রার্থীদের জন্য শুভকামনা!

■ জুলাই শহীদ দিবস-২০২৬" উদযাপন : আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে কলেজ অডিট...
16/07/2026

■ জুলাই শহীদ দিবস-২০২৬" উদযাপন :

আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে "জুলাই শহীদ দিবস-২০২৬" উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। জুলাই শহীদের স্মরণে স্মরণ সভার আলোচনায় অংশ গ্রহণ করেন, মোঃ মাসুম বিল্লাহ (প্রভাষক, মনোবিজ্ঞান) ও সাদাকুর রহমান (সহকারী শিক্ষক, বিজ্ঞান)। পরিশেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীরা।

12/07/2026

#এইচএসসি-2025 পরীক্ষার্থীদের মূল সার্টিফিকেট বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর রেজিস্ট্রেশন শাখা হতে উত্তোলন করতে পারবে।

বি দ্র: সার্টিফিকেট উত্তোলনের জন্য অবশ্যই মূল এডমিট কার্ড দেখাতে হবে।

■ বিএনসিসি উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬" উদযাপন : আজ ৭ জুলাই, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর ...
07/07/2026

■ বিএনসিসি উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬" উদযাপন :

আজ ৭ জুলাই, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর বিএনসিসি উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬" অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি।

Recruitment Examination -2026Dear Candidates,  the recruitment examination of BAF Shaheen College Shamshernagar will tak...
30/06/2026

Recruitment Examination -2026

Dear Candidates,
the recruitment examination of BAF Shaheen College Shamshernagar will take place on Saturday, July 4, 2026 at 03:00 PM.
You are hereby advised to download your Admit Cards via https://jobs.vortibd.com.

For detailed information, please visit the college website: https://www.bafss.edu.bd.

The list of candidates selected for the written examination is provided below.

Please note that:

BAFSS refers to Bangladesh Air Force Shaheen College Shamshernagar.
BAFSK refers to Bangladesh Air Force Shaheen College Kurmitola.

The written examination will be held on 4 July at 3:00 PM simultaneously at both venues. All candidates are required to appear at their assigned examination center and must bring their admit card for entry into the examination hall.

■ আন্ত: হাউস ফুটবল প্রতিযোগিতা-২০২৬ (পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান) :গতকাল ২৯ জুন, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন...
30/06/2026

■ আন্ত: হাউস ফুটবল প্রতিযোগিতা-২০২৬ (পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান) :

গতকাল ২৯ জুন, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর কর্তৃক আয়োজিত "আন্ত: হাউস ফুটবল প্রতিযোগিতা (ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে একাদশ শ্রেণি)-২০২৬" এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। উল্লেখ্য যে, আন্ত: হাউস ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এ জুনিয়র গ্রুপে খোয়াই হাউস চ্যাম্পিয়ান ও কুশিয়ারা হাউস রানার আপ হয় এবং সিনিয়র গ্রুপে খোয়াই হাউস চ্যাম্পিয়ান ও মনু হাউস রানার আপ হয়। খেলা শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মনমুগ্ধকর এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীরা।

■ জলবায়ু পরিবর্তন সচেতনা কর্মসূচী: গতকাল ২৯ জুন, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর কলেজ ক্যাম্পাসে লার...
30/06/2026

■ জলবায়ু পরিবর্তন সচেতনা কর্মসূচী:

গতকাল ২৯ জুন, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর কলেজ ক্যাম্পাসে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত “জলবায়ু পরিবর্তন সচেতনা কর্মসূচী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয় এবং কলেজ অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীরা।

Address

Shamshernagar
Shamshernagar

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar:

Shortcuts

Share