জামিয়াতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা । ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর।

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • জামিয়াতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা । ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর।

জামিয়াতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা । ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়াতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা । ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর।, College & University, ঝগড়ার চর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন, শ্রীবরদী, শেরপুর।, Sherpur.

আজ থেকে আমাদের প্রিয় জামিয়ার কিতাব বিভাগের মাসিক পরীক্ষা শুরু হলো।ইনশাআল্লাহ প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলায় পরীক্ষা ...
23/05/2026

আজ থেকে আমাদের প্রিয় জামিয়ার কিতাব বিভাগের মাসিক পরীক্ষা শুরু হলো।
ইনশাআল্লাহ প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আল্লাহ তা‘আলা সকল তালিবুল ইলমকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তাওফীক দান করুন, ইলমে নাফে‘ দ্বারা সমৃদ্ধ করুন এবং সকলের জন্য সফলতা ও কল্যাণের ফয়সালা করুন। আমীন।

আলহামদুলিল্লাহ!আমাদের প্রিয় জামিয়ার বহুমুখী দ্বীনি খেদমতের অন্যতম একটি অংশ হলো কিতাব বিভাগের ছাত্রদের সাপ্তাহিক তাবলিগ...
14/05/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় জামিয়ার বহুমুখী দ্বীনি খেদমতের অন্যতম একটি অংশ হলো কিতাব বিভাগের ছাত্রদের সাপ্তাহিক তাবলিগে অংশগ্রহণ—
সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ দুইটি জামাত দ্বীনের দাওয়াত ও মেহনতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
আল্লাহ তাআলা তাঁদের এই মেহনত কবুল করুন এবং উম্মাহর জন্য উপকারী বানান। আ মী ন

আমাদের প্রাণপ্রিয় জামিয়ার শিক্ষার্থীদের মেধা, মনন ও ইসলামী চিন্তাচেতনার বিকাশ সাধনের লক্ষ্যে প্রতি শিক্ষাবর্ষের ধারাবা...
07/05/2026

আমাদের প্রাণপ্রিয় জামিয়ার শিক্ষার্থীদের মেধা, মনন ও ইসলামী চিন্তাচেতনার বিকাশ সাধনের লক্ষ্যে প্রতি শিক্ষাবর্ষের ধারাবাহিকতায় এ বছরও আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সাপ্তাহিক সেমিনারের শুভ সূচনা অনুষ্ঠিত হলো।
এর পাশাপাশি উম্মাহর সাধারণ মানুষের মাঝে দ্বীনের সুমহান দাওয়াত ও ইসলামের আলো পৌঁছে দেওয়ার মহান উদ্দেশ্যে আমাদের জামিয়ার বহুমুখী খেদমতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ — সাপ্তাহিক তাবলিগ জামাতেরও শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আল্লাহ তা‘আলা আমাদের এই প্রিয় জামিয়ার সকল দ্বীনি, শিক্ষামূলক ও খেদমতপূর্ণ কার্যক্রমকে কবুল করুন, এগুলোকে উম্মাহর জন্য কল্যাণ ও হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন।

প্রিয় জামিয়ার নূরানী বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। সকলেই আনন্দমুখর পরিবেশে পরীক্ষা ...
03/05/2026

প্রিয় জামিয়ার নূরানী বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। সকলেই আনন্দমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে

আল্লাহ তা‘আলার নিকট দোয়া, তিনি যেন সকল শিক্ষার্থীকে ধৈর্য, মনোযোগ ও প্রজ্ঞা দান করেন এবং তাদেরকে উজ্জ্বল সাফল্য দান করেন। আ মী ন

আমাদের প্রিয় জামিয়ায় চলতি শিক্ষাবর্ষের প্রথম মাসিক ছুটি শুরু হয়েছে।আল্লাহ তা‘আলা সকল শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ ব...
29/04/2026

আমাদের প্রিয় জামিয়ায় চলতি শিক্ষাবর্ষের প্রথম মাসিক ছুটি শুরু হয়েছে।
আল্লাহ তা‘আলা সকল শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছানোর তাওফীক দান করুন এবং তাদের এই বিরতিকে কল্যাণময় ও বরকতময় করে দিন। আমীন।

আলহামদুলিল্লাহ! ❣️আজ আমাদের প্রিয় জামিয়ায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ইফতিতাহ (প্রথম সবক) সফলভাবে সম্প...
10/04/2026

আলহামদুলিল্লাহ! ❣️
আজ আমাদের প্রিয় জামিয়ায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ইফতিতাহ (প্রথম সবক) সফলভাবে সম্পন্ন হয়েছে।

বরকতময় অনুষ্ঠানে মেহমান হিসেবে আগমন করেছিলেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ—জামি'আ রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা-এর সম্মানিত শাইখে সানী, উস্তাযে মুহতারাম হযরতুল আল্লাম মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব (দা.বা.)।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত হা: মৌলভী ইসমাঈল হুসেন (দা.বা.), জামিয়ার সকল বিভাগের সম্মানিত আসাতেজায়ে কেরামগণ।
এছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সহ কমিটির অনেকে সদস্যবৃন্দসহ জামিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় অনেক বুযুর্গ আলেমগণ।
পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া—
তিনি যেন এই দ্বীনি মাদ্রাসার চলতি বছরের সকল কার্যক্রম সহজ করে দেন এবং কবুল করে নেন।
আমীন

প্রিয় জামিয়ার রমজানের পরবর্তী নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে তালবে ইলমদের পড়াশোনা ও আবাসনের সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার প...
15/03/2026

প্রিয় জামিয়ার রমজানের পরবর্তী নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে তালবে ইলমদের পড়াশোনা ও আবাসনের সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও সুবিন্যস্ত করার লক্ষ্যে জামিয়ায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ চলমান রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য—
• মাদ্রাসার জন্য পৃথক বোর্ডিং ঘর নির্মাণ
• তালবে ইলমদের সুবিধার্থে অতিরিক্ত কয়েকটি টয়লেট নির্মাণ
° মসজিদের দ্বিতীয় তলার কাজ।

এই কাজগুলো বর্তমানে চলমান রয়েছে এবং দ্রুত সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
আল্লাহ তা'আলার দরবারে দোয়া করি, তিনি যেন সহজতার সাথে সকল কাজ সম্পন্ন করার তাওফীক দান করেন এবং এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করে নেন।
সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

📚 —👉 ভর্তি চলছে... আমাদের জামিয়ায় 👈—দ্বীনি ইলম অর্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।যোগ্য ও অভিজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক...
08/03/2026

📚 —👉 ভর্তি চলছে... আমাদের জামিয়ায় 👈—
দ্বীনি ইলম অর্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
যোগ্য ও অভিজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে
কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষার সুশৃঙ্খল পরিবেশে
আপনার সন্তানকে গড়ে তুলতে এখনই ভর্তি করান আমাদের জামিয়ায়।

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।গতকাল আমাদের প্রিয় জামিয়ায় এক বরকতময় ও স্মরণীয় মাহফিল সুসম্পন্ন হয়েছে। এতে তাশরীফ এন...
11/01/2026

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।
গতকাল আমাদের প্রিয় জামিয়ায় এক বরকতময় ও স্মরণীয় মাহফিল সুসম্পন্ন হয়েছে। এতে তাশরীফ এনেছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক, উস্তাযে মুহতারাম হযরতুল আল্লাম মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী সাহেব।
হযরতের মুবারক হাতের মাধ্যমে আমাদের জামিয়ার উচ্চতর আইন বিভাগ (ইফতা) সমাপণী ছাত্রদের শেষ সবক প্রদান করা হয় এবং পাগড়ী পরিধান করিয়ে তাঁদের ইফতা শিক্ষাজীবনের সফল সমাপণ ঘোষণা করা হয়।
আল্লাহ তাআলা এই বরকতময় মাহফিল কবুল করুন, সমাপণী ছাত্রদের ইলমে নাফে, তাকওয়া ও খিদমতে দ্বীনের তাওফিক দান করুন এবং হযরতের ইলমী খিদমতকে আরও কবুলিয়াত দান করুন—আ মী ন

—👉ভর্তি চলছে... আমাদের জামিয়ায়👎—দ্বীনি ইলম অর্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।যোগ্য ও অভিজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক তত্...
21/12/2025

—👉ভর্তি চলছে... আমাদের জামিয়ায়👎—
দ্বীনি ইলম অর্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
যোগ্য ও অভিজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে........

Address

ঝগড়ার চর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন, শ্রীবরদী, শেরপুর।
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়াতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা । ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share