Sonagazi Govt. College

Sonagazi Govt. College Bangladesh National University

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা২. ক্ল...
26/07/2026

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:
১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা
২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা
৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা
৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা
৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা
৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা
৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা
৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা
৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা
১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা
১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা
১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা
১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা
১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা
১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা
১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা
১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা
১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা
১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা
২০. মেসবাক: ৪০টি কণা
২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা
২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা
২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা
২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা
২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা
২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

এইটা আপনার নিজের ফেইসবুক ওয়ালে শেয়ার করেন
এগুলা তে প্লাস্টিক পাওয়া গেছে

NB: ফটো কার্ডের নিচের ছবিতে দেওয়া ৮টি ভেজাল মুক্ত 🩵
🩵বিষাক্ত মাইক্রো প্লাস্টিক মুক্ত 🩵 ✅✅✅🤝
১.জেনফ্রেশ
২.প্যারাসুট জাস্ট ফর বেবী (🥭)
৩.ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি
৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারতীয়)
৫. সেনসোডাইন ফ্রেশ জেল (ভারতীয়)
৬.কলগেট মাক্স জেল (ভারতীয়)
৭. কলগেট এক্টিভ সল্ট (ভারতীয়)
৮. কুডুমু অরেঙ (থাইল্যান্ড)


#ভোক্তা #অধিকার
#টুথপেস্ট

মাননীয় প্রধানমন্ত্রীজনাব তারেক রহমান সাহেবআমাদের ফেনী জেলাআগের নেয়াই চট্টগ্রাম বিভাগেথাকতে চাই।কু মিল্লা যেতে চাই নাআমাদ...
29/04/2026

মাননীয় প্রধানমন্ত্রী

জনাব তারেক রহমান সাহেব

আমাদের ফেনী জেলা

আগের নেয়াই চট্টগ্রাম বিভাগে

থাকতে চাই।

কু মিল্লা যেতে চাই না

আমাদের দাবিী একটাই:

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগেই

আমাদের যুক্তিসমুহ:

ঐতিহাসিক ও ভৌগলিক যোগাযোগ: ফেনীর সাথে চট্টগ্রামের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ অত্যন্ত নিবিড় ও প্রাচীন।

অর্থনৈতিক স্বার্থ: চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাসিজা, শিল্প ও কর্মসংস্থানের প্রধান সম্পৃক্ত ফেনী জেলা।

যোগাযোগ ব্যবস্থা: সড়ক, রেল ও বাগিজিংক রুটসহ সবদিক থেকেই ফেনীর মুল সংযোগ চট্টগ্রামের সাথে সহজ ও কার্যকর।

শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা: উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা ও বিশেষায়িত সেবা পেতে চট্টগ্রামের সাথে ফেনীর সম্পৃক্ততা সুবিধা।

প্রশাসনিক সুবিধা: চট্টগ্রাম বিভাগে থাকলে প্রশাসনিক কাজ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সেবা কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।

জনমতের প্রতিফলন: ফেনীর সর্বস্তরের জনগগ চট্টগ্রাম বিভগের সঙ্গেই থাকতে চায়, কুমিল্লা বিভাগে যেতে চায় না।

ফেনীবাসীর একান্ত প্রত্যাশা ও দাবি

21/04/2026

এর সাথে Rasel Syed – আমি তার কনটেন্টের একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সবেমাত্র তার সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি!

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না- শিক্ষা মন্ত্রীপ্রেস রিলিজঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬:...
28/02/2026

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না- শিক্ষা মন্ত্রী
প্রেস রিলিজ
ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না। সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যদিও বাজেটসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবু শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটে অনেক বিষয় অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে সব দাবি বাস্তবায়ন সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধান করা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি-সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব না দেওয়ার বিষয়টি ম্যানেজিং কমিটির সভায় বিবেচনা করা হবে।

এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় সংশোধন দরকার, তা রিভিউ করে দেখা হবে। ‘আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না’-এই অবস্থানে সরকার অনড়। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য আর্থিক বিষয় নিয়েও শিগগির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা খাত সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকেও শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষকরা যে লিখিত দাবি পেশ করেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। বিভিন্ন দাবির মধ্যে যেসব ‘স্ট্যান্ডিং ইস্যু’ রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আপনাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘমেয়াদি সমাধানে যেতে চাই, যাতে পাঁচ বা সাত বছর পর একই দাবিতে আবার আন্দোলনে নামতে না হয়।
শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন, তার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। আমরা শিক্ষক সমাজের মর্যাদা ও প্রত্যাশা সম্পর্কে তারা অবগত।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

28/02/2026
28/02/2026

#তারেক

মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman  সাহেবআপনার কাছে একজন অসহায়  #স্বেচ্ছাসেবক এর খোলা চিঠি🤲🏻🤲🏻🤲🏻মিস্টার প্রধানমন...
28/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman সাহেব
আপনার কাছে একজন অসহায় #স্বেচ্ছাসেবক এর খোলা চিঠি🤲🏻🤲🏻🤲🏻
মিস্টার প্রধানমন্ত্রী সাহেব আপনার কাছে বিনীত আবেদন এই যে, যুদ্ধের পর থেকে এ যাবত কোন ধর্ষণ এর বিচার আমরা পাই নাই। আমরা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি শুধু তাই নয় মাঠে অনেক খেটে কষ্ট করে আপনার জন্য অনেক দৌড়াদৌড়ি করার পরে আপনাকে এই আসনে বসেয়েছি আমরা সাধারণ জনগণ, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আমরা দেখেছি আপনি প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরপর অনেক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করতেছেন এই জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ইনশাল্লাহ্ আশা রাখি আমরা অনেক পরিবর্তন পাবো আগের আরও ১০ জন প্রধানমন্ত্রী ছিলেন ওনাদের থেকে আপনি অনেকটা আলাদা এবং অন্যরকম ভাবে এ দেশটাকে সাজাতে চাচ্ছেন আমরা এটা উপলব্ধি করেছি। আমাদের দেশে বর্তমানে বিচারের অভাব বিশেষ করে ধর্ষণের কোন মামলার এ যাবৎ বিচার হয় নাই। আপনার কাছে আমার ব্যক্তিগত কোন চাওয়া নাই বাড়ী গাড়ী টাকা পয়সা কিছুরই প্রয়োজন নাই, দেশের শান্তি চাই এবং ধর্ষণ কারীদের ফাঁসি চাই
ইতি,
সচেতন মানবিক অধিকার কর্মী
#ফেনী #জেলা #স্বেচ্ছসেবক #পরিবার

#ধর্ষণ #আসামী
#ফাঁসি
#চাই
#আইন
#বাংলাদেশ

#প্রধানমন্ত্রী
#তারেক #রহমান

Address

College Road Sonagazi, Sonagazi Feni, Chattogram
Sonagazi
3930

Alerts

Be the first to know and let us send you an email when Sonagazi Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share