Jamia Islamia Darussunnah Muhammadia Lamargram

Jamia Islamia Darussunnah Muhammadia Lamargram নুরানি জামাত হতে দাওরায়ে হাদিস পর্যন্ত

আধ্যাত্মিক জাহানের রাহবর, কুতবুল ইর্শাদ, শাহ সুফী, সুলতানুল আরিফীন, হযরত রায়পুরী (রহ:) এর প্রতিষ্ঠিত এবং মুহতারাম ছাহেবজাদা ও জানিশীন, ক্কুতবুল আক্কতাব, শাহ সুফী, সুলতানুল আরিফীন, হযরত রায়পুরী (রহ:) এর সফল পরিচালনায় বিকশিত উলুমে নববির সালা: "র ঐতিহ্যবাহী দরছগাহ-

18/05/2026

সিলেট জেলার অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ 'জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মুহাম্মদিয়া লামারগ্রাম'-এর 'তাহফিজুল কুরআন বিভাগ' আজ এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে। মহান রবের অশেষ মেহেরবানিতে আজ আমাদের জামেয়ার ৭ জন ছাত্র একসাথে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ!

হিফজ সম্পন্নকারী এই সৌভাগ্যবান মাসুম ছাত্রদের উদ্দেশ্যে অত্যন্ত সুন্দর ও দিক-নির্দেশনামূলক নসিহত পেশ করেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য, হযরত মাওলানা মুফতি আবুল হাসান (দামাত বারাকাতুহুম)।

13/05/2026

আলহামদুলিল্লাহ! সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 'জামেয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম'-এর তাহফিজুল কুরআন বিভাগ আজ অত্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

​একটি আদর্শ হিফজ বিভাগের প্রাণ হলো তার দক্ষ শিক্ষক মণ্ডলী। জামেয়া লামারগ্রাম-এর তাহফিজুল কুরআন বিভাগে প্রতিটি ছাত্রকে অত্যন্ত নিপুণভাবে সহীহ তিলাওয়াত ও হিফজ আত্মস্থ করানো হচ্ছে। একঝাঁক অভিজ্ঞ ও মুখলিস উস্তাদগণের নিবিড় তত্ত্বাবধানে এখানে ছাত্ররা কেবল কুরআন হিফজই করছে না, বরং বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে গৌরবময় বিজয় ছিনিয়ে আনছে।

​আমাদের লক্ষ্য— উন্নত পরিবেশ, সঠিক গাইডলাইন এবং ঐতিহ্যের ধারা বজায় রেখে প্রতিটি ছাত্রকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন ও আদর্শ ইনসান হিসেবে গড়ে তোলা। জামিয়ার এই রূহানি অগ্রযাত্রায় আপনারা শরিক থাকুন আপনাদের নেক দোয়ার মাধ্যমে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন। আমিন।

​বিভাগ: তাহফিজুল কুরআন
প্রতিষ্ঠান: জামেয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম।

আলহামদুলিল্লাহ, লামারগ্রাম রায়পুরী সাহেব বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মসজিদের মূল ভবনট...
01/05/2026

আলহামদুলিল্লাহ,
লামারগ্রাম রায়পুরী সাহেব বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মসজিদের মূল ভবনটি যেহেতু সম্পূর্ণ নতুন করে নির্মিত হবে, তাই মুসল্লিদের নিরবচ্ছিন্ন ইবাদতের সুবিধার্থে শায়েক আব্দুল জব্বার (রহ.) বানাত মাদ্রাসার মাঠে অস্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
​আজ অত্যন্ত বরকতময় মুহূর্তে এই অস্থায়ী মসজিদের 'ইয়ান' (ভিত্তি স্থাপন) প্রদান করেন, পরম শ্রদ্ধেয় পীর সাহেব রায়পুরী (দা.বা.)।
​আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন সকল বাধা-বিপত্তি দূর করে মূল মসজিদের কাজ দ্রুত শুরু এবং সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমিন।

24/04/2026

মাসিক মাহফিল ২৪-০৪-২৬ ইং

23/04/2026
ইনশাআল্লাহ
26/03/2026

ইনশাআল্লাহ

ভর্তি বিজ্ঞপ্তি: জামেয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম 🕌✨আলহামদুলিল্লাহ! দ্বীনি শিক্ষার এক অনন্য বিদ্য...
20/03/2026

ভর্তি বিজ্ঞপ্তি:
জামেয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম 🕌✨

আলহামদুলিল্লাহ! দ্বীনি শিক্ষার এক অনন্য বিদ্যাপীঠ, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী 'জামেয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম'-এ আগামী ২৮ মার্চ (৮ শাওয়াল) থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 📖
✅ আমাদের বিভাগসমূহ:
* নূরানী বিভাগ
* হিফজ বিভাগ
* ইবতেদায়ী থেকে কিতাব বিভাগ * দাওরায়ে হাদীস (মাস্টার্স)
আমাদের জামেয়ার বিশেষত্বসমূহ:
✅ মনোরম পরিবেশ: পড়ালেখার জন্য অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ।
✅ দক্ষ উস্তাদগণ: একঝাঁক অভিজ্ঞ ও মুখলিস উস্তাদগণের নিবিড় তত্ত্বাবধান।
✅ বিভাগসমূহ: নূরানী, হিফজ এবং ইবতেদায়ী থেকে কিতাব বিভাগ (দাওরায়ে হাদীস) পর্যন্ত।
🌟 ছাত্রদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:
✨ মেধাবী ও অসহায় ছাত্রদের জন্য ফ্রি থাকা-খাওয়া।
✨ অসুস্থ ছাত্রদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।
✨ দূরবর্তী ছাত্রদের জন্য যাতায়াত খরচসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
আপনার সন্তানকে ইলমে দ্বীনের পতাকাবাহী হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা: লামারগ্রাম, জকিগঞ্জ, সিলেট।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,টুকের বাজার, হায়দরপুর নিবাসী জনাব মাস্টার আব্দুল হক সাহেব আজ রাত ইন্তেকাল করিয়াছ...
23/02/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
টুকের বাজার, হায়দরপুর নিবাসী জনাব মাস্টার আব্দুল হক সাহেব আজ রাত ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের জানাজার নামাজ আজ (মঙ্গলবার) বাদ যোহর পীরপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।

আলহামদুলিল্লাহ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন অত্র জাম...
12/02/2026

আলহামদুলিল্লাহ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন অত্র জামিয়া লামারগ্রাম মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস, ইনসাফের প্রতীক হযরত মাওলানা মুফতি আবুল হাসান (হাফিজাহুল্লাহ)।

​জকিগঞ্জ ও কানাইঘাটের আপামর জনসাধারণ তাদের পবিত্র আমানত 'দেয়াল ঘড়ি' মার্কায় ভোট প্রদানের মাধ্যমে একজন যোগ্য ও আল্লাহওয়ালা অভিভাবককে বেছে নিয়েছেন। এই বিজয় কেবল একজন ব্যক্তির নয়, বরং এটি ইনসাফ, আদর্শ এবং তৌহিদী জনতার আস্থার বিজয়।

​জামিয়া পরিবার এবং সর্বস্তরের ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে এই মহান জিম্মাদারি আমানতদারিতার সাথে পালন করার তৌফিক দান করুন এবং তাঁর মাধ্যমে আমাদের এই জনপদকে শান্ত ও সমৃদ্ধিময় করুন।

​বিজয় সুনিশ্চিত হয়েছিল, আজ তা বাস্তবায়িত হলো। আলহামদুলিল্লাহ!

জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম, জকিগঞ্জ, সিলেট—হিফজ বিভাগে সীমিত আসনে ২০২৬ ইংরেজি শিক্ষাবর্ষে ন...
10/02/2026

জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম, জকিগঞ্জ, সিলেট—
হিফজ বিভাগে সীমিত আসনে ২০২৬ ইংরেজি শিক্ষাবর্ষে নতুন ছাত্র ভর্তি কার্যক্রম প্রথম রমজান থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইনসাফের প্রতীক 'দেয়াল ঘড়ি' মার্কার প্রতিনিধি এবং জামিয়া ইসলামিয়া...
22/01/2026

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইনসাফের প্রতীক 'দেয়াল ঘড়ি' মার্কার প্রতিনিধি এবং জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ লামারগ্রাম মাদ্রাসার সহকারী শায়খুল হাদিস, হযরত মাওলানা মুফতি আবুল হাসান (দাঃ বাঃ) আজ এক বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

​প্রচারণা শুরুর প্রাক্কালে হযরত রায়পুরী (রহ:) মাজার জিয়ারত করেন।
তারপর জামিয়ার সুযোগ্য মহাপরিচালক, বরেণ্য আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার পীর সাহেব রায়পুরী (দামাত বারকাতুহু)-এর সাথে সাক্ষাৎ করে তাঁর মূল্যবান পরামর্শ ও দোয়া গ্রহণ করেন। পীর সাহেব রায়পুরী হুজুর এসময় মহান আল্লাহর দরবারে এই দ্বীনি খিদমতের সফলতা ও কামিয়াবীর জন্য বিশেষভাবে মোনাজাত করেন।

​মুরুব্বিদের দোয়া ও দিকনির্দেশনা সাথে নিয়ে সত্য ও ন্যায়ের এই পথচলা ইনশাআল্লাহ জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের ভাগ্যোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।

Address

Lamargram, Zokigonj
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Darussunnah Muhammadia Lamargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamia Islamia Darussunnah Muhammadia Lamargram:

Share