02/09/2026
প্রিয় গোধূলি,
মনের গভীরে জমে থাকা কিছু অনুভূতির কাছে এসে শব্দেরা কেমন যেন অসহায় হয়ে পড়ে। বলার মতো অনেক কিছু থাকে, অথচ প্রকাশ করার মুহূর্তে শব্দগুলো একে একে হারিয়ে যায়। তখন হয়তো অনুভূতিরাই নীরবে আশ্রয় নেয় ডায়েরির পাতায়।
তোমার সেই নির্ভার, মনখোলা হাসি আর আড়চোখে তাকিয়ে থাকা সেই ক্ষণিকের মুহূর্ত; জানি না কেন, এত সময় পেরিয়েও তার রেশটুকু আমার চোখের পাতায় আজও অমলিন। কিছু দৃশ্য হয়তো সময়ের সঙ্গে মুছে যায়, আর কিছু দৃশ্য সময়কে অতিক্রম করে স্মৃতির গভীরে আরও গাঢ় হয়ে বসে থাকে। তুমি বোধহয় সেই দ্বিতীয়টিরই একজন।
তোমাকে খুজে পেতে শুধু একবার দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে ৩৬৫০ দিন। দীর্ঘ এই অপেক্ষার এই অপ্রকাশিত অনুভূতিগুলো জায়গা করে নিয়েছে ডায়েরির পাতায়, নীরবতার আড়ালে।
কখনো কখনো মনে হয়, Anwar (2007)-এর “Maula Mere Maula”-র সেই চারটি লাইনের মতো করে যদি আমার অনুভূতিটুকু তোমার কাছে পৌঁছে দিতে পারতাম
“Rakh loon chupake main kahin main tujhko,
Chaya bhi tera na main doon,
Rakh loon bana ke kahin ghar main tujhe,
Saath tere main hi main raha hoon…”
তোমার প্রতি কোনো আশা কিংবা আকাঙ্খা নিয়ে নয়। শুধু কিছু অনুভূতি থাকে যাদের কোনো দাবি নেই, কোনো অধিকার নেই তারা শুধু নীরবে বেঁচে থাকতে চায়।
আর তুমি
আমার সেই নীরব অনুভূতিগুলোর সবচেয়ে সুন্দর নাম।
হয়তো আমাদের গল্পের কোনো শুরু নেই, কোনো পরিণতিও নেই। তবুও ৩৬৫০ দিনের অপেক্ষার শেষে তোমাকে একবার দেখার সেই মুহূর্তটুকু আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যেখানেই থাকো অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আল্লাহ তোমায় অনেক ভালো রাখুক।
ইতি,
তোমার এক আগন্তুক