Nationalist EduVerse

Nationalist EduVerse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nationalist EduVerse, College & University, SUST, Sylhet.

শিক্ষাক্ষেত্রে তারেক রহমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ-★শিক্ষাখাতে বরাদ্দ জিডিপি'র ৫%। যা পূর্বে ছিল জিডিপির ২%। ★দশ হাজ...
10/04/2026

শিক্ষাক্ষেত্রে তারেক রহমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ-
★শিক্ষাখাতে বরাদ্দ জিডিপি'র ৫%। যা পূর্বে ছিল জিডিপির ২%।
★দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী ওয়াইফাই চালু।
★মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষকদের ট্যাব প্রদান।
★স্কুলে ডে মিল এবং স্কুল ড্রেস প্রদান।
★বিদেশে উচ্চশিক্ষাগামীদের বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষালোন বা ঋণ/ব্যাংক গ্যারান্টি প্রদান।
★মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগীকরণ।
সবার সেরা সরকার Tarique Rahman তারেক রহমানের সরকার।

06/04/2026

ঘড়ির তিনটা কাটা কিন্তু সব-সময় এক যায়গায় থাকে না,, সময় ঘুরবেই (ইনশা-আল্লাহ)

05/04/2026

ঢাবি ক-ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৫ এর একাংশ সমাধান।

শিক্ষা খাতে মান উন্নয়নে সরকারের পদক্ষেপ।
03/04/2026

শিক্ষা খাতে মান উন্নয়নে সরকারের পদক্ষেপ।

01/04/2026

ঢাবি ক-ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৫ এর একাংশ সমাধান।

31/03/2026

জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

30/03/2026

ঢাবি ক-ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৫ এর একাংশ সমাধান।

🎓 **Subject Review: CSE vs Software Engineering — ভর্তি দেওয়ার আগে যা জানা দরকার**ভর্তি সময় প্রায় সবার মাথায় একটা প্রশ্ন...
10/03/2026

🎓 **Subject Review: CSE vs Software Engineering — ভর্তি দেওয়ার আগে যা জানা দরকার**

ভর্তি সময় প্রায় সবার মাথায় একটা প্রশ্ন আসে —
**CSE নাকি Software Engineering (SWE)?** 🤔

নাম কাছাকাছি, কোর্সেও অনেক মিল, ক্যারিয়ারও প্রায় একই রকম।
তাই অনেকেই ঠিক বুঝতে পারে না আসল পার্থক্যটা কোথায়।

আজ খুব সহজভাবে **মিল, অমিল, উদাহরণ এবং ক্যারিয়ার** সবকিছু পরিষ্কার করে বলছি 👇

━━━━━━━━━━━━━━━━━━

✅ **দুই সাবজেক্টের মিল**

• দুইটাতেই Programming শিখতে হয়
• Data Structure, Algorithm, Database, Networking থাকে
• দুইটা থেকেই Software Engineer হওয়া যায়
• দুই ক্ষেত্রেই **প্র্যাক্টিস ও স্কিলই সবচেয়ে গুরুত্বপূর্ণ**

সত্য কথা হলো —
**ডিপার্টমেন্ট তোমাকে শুধু ভিত্তি দেবে, কিন্তু স্কিল তৈরি করতে হবে নিজের চেষ্টায়।**

━━━━━━━━━━━━━━━━━━

❌ **মূল পার্থক্য**

🔹 **CSE (Computer Science & Engineering)**
কম্পিউটার সায়েন্সের **বিজ্ঞান ও তাত্ত্বিক দিক** বেশি ফোকাস করে।

🔹 **Software Engineering (SWE)**
**Software বানানোর পুরো প্রক্রিয়া ও ইন্ডাস্ট্রি কাজের ধরণ** বেশি ফোকাস করে।

সহজভাবে বললে —

📌 **CSE → Computer এর বিজ্ঞান + Algorithm + Theory**
📌 **SWE → Software বানানোর process + Project + Industry focus**

━━━━━━━━━━━━━━━━━━

💻 **CSE (Computer Science & Engineering)**

CSE মূলত কম্পিউটারের ভিতরের বিজ্ঞান শেখায়।

এখানে শেখানো হয় —
• কম্পিউটার কীভাবে কাজ করে
• কোন অ্যালগরিদম দ্রুত বা ধীর
• কীভাবে বড় বড় ডাটা প্রসেস করা হয়
• Operating System কীভাবে কাজ করে
• Artificial Intelligence ও Machine Learning এর ভিত্তি

🔎 **সহজ উদাহরণ**

• Google এত দ্রুত সার্চ রেজাল্ট দেয় কীভাবে?
• Facebook কোটি কোটি ইউজারের ডাটা কীভাবে হ্যান্ডেল করে?
• AI কীভাবে ছবি বা মুখ চিনতে পারে?

এই ধরনের প্রশ্নের গভীরে যেতে চাইলে **CSE খুব শক্ত ভিত্তি দেয়।**

━━━━━━━━━━━━━━━━━━

🛠 **Software Engineering (SWE)**

Software Engineering তুলনামূলকভাবে বেশি **industry-focused**।

এখানে শুধু কোড লেখা নয়, শেখানো হয় —
• কিভাবে একটি বড় সফটওয়্যার প্রজেক্ট প্ল্যান করা হয়
• কিভাবে টিমে কাজ করা হয়
• কিভাবে সফটওয়্যার টেস্ট করা হয়
• কিভাবে একটি প্রোডাক্ট maintain করা হয়

🔎 **সহজ উদাহরণ**

• কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি হয়?
• কিভাবে একটি মোবাইল অ্যাপ develop ও launch করা হয়?
• কিভাবে ২০–৩০ জন ডেভেলপার একসাথে একটি প্রজেক্টে কাজ করে?

━━━━━━━━━━━━━━━━━━

🎯 **ক্যারিয়ার সুযোগ**

💻 **CSE**

• Software Engineer
• AI / Machine Learning Engineer
• Data Scientist
• Cyber Security Specialist
• System Engineer
• Researcher / Lecturer

Competitive Programming, Algorithm Research, High-Level System Design এর মতো ক্ষেত্রে **CSE একটু বেশি সুবিধা দেয়।**

🛠 **SWE**

• Software Engineer
• Web Developer
• Mobile App Developer
• QA / Software Tester
• Software Project Manager
• Product Engineer
• DevOps Engineer

সহজভাবে বললে, **সফটওয়্যার কোম্পানিতে সরাসরি কাজের জন্য SWE খুব practical preparation দেয়।**

━━━━━━━━━━━━━━━━━━

🎯 **তাহলে কোনটা নেবে?**

👉 যদি
• Math ও theory ভালো লাগে
• Algorithm নিয়ে কাজ করতে ভালো লাগে
• Research বা AI / Data Science এ আগ্রহ থাকে

তাহলে **CSE ভালো অপশন।**

👉 যদি
• Project বানাতে ভালো লাগে
• Teamwork করতে ভালো লাগে
• App / Website / Software বানানোর দিকে আগ্রহ থাকে

তাহলে **Software Engineering ভালো অপশন।**

━━━━━━━━━━━━━━━━━━

📌 **সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা**

বাস্তবতা হলো —
CSE হোক বা SWE, **ক্যারিয়ার নির্ভর করবে তোমার skill এর উপর।**

যে বেশি practice করবে, project বানাবে, নতুন জিনিস শিখবে —
সফল হবে **সে-ই।**

━━━━━━━━━━━━━━━━━━

📝 Mohammad Rasel
Department of CSE , SUST

━━━━━━━━━━━━━━━━━━

💬 **তোমার মতে কোনটা ভালো — CSE নাকি SWE?**
Comment করে তোমার মতামত জানাও 👇

আর যদি পোস্টটা informative মনে হয়,
**Share করে অন্যদেরও জানার সুযোগ করে দাও।** 🚀

09/03/2026

শীঘ্রই নতুন কিছু আসতেছে।
ইন-শা-আল্লাহ

18/02/2026

যেই কথাটি বলা হয়নি, প্রাথমিক অবস্থায় আমরা GST ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি । আমরা খুব দ্রুত HSC ও SSC শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো ( ইনশা-আল্লাহ)

18/02/2026

GST 2024 Physics Question Solution

Address

SUST
Sylhet
1630

Alerts

Be the first to know and let us send you an email when Nationalist EduVerse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share