21/06/2026
বিশেষ বিজ্ঞপ্তি:
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি "হাইআহ" বোর্ড থেকে উত্তীর্ণদের বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী) পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য দাওরায়ে হাদীসের সনদের পাশাপাশি হাইআহ অনুমোদিত ৬ বোর্ডের যেকোনো বোর্ড থেকে তাহফিজুল কুরআন বা কিরাআতের সনদ আবশ্যক করা হয়েছে। সে মর্মে আগ্রহীগণ নির্ধারিত সময়ে নিম্নে প্রদত্ত ফরম পূরণ করে ইলমুল কিরাআতের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট'– থেকে আল-হাইআতুল উলিয়ার অধীনে তাকমীল ফিল হাদীস উত্তীর্ণ ফাযিলদের উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে তারগীব দেওয়া যাচ্ছে। পরীক্ষা ও ফরম ফিলাপ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে জামিয়ার তা'লীমাত বিভাগে সরাসরি অথবা ০১৭১২-৭৪৫০৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।
ঘোষণাক্রমে
শায়খ মাওলানা জিয়া উদ্দিন
মুহতামিম ও নাজিম
তারিখ: ০৫/০১/১৪৪৮ হিজরি