11/10/2026
বাংলাদেশের চাপরি মিডিয়া যেহেতু এখনও এক গায়ক আর ইনফ্লুয়েন্স দম্পতি নিয়ে পরে আছে, তাই আমিই এটা নিয়ে কথা বলি।
বিশ্বমঞ্চে বাংলাদেশের গবেষকদের জয়জয়কার!
গবেষণা ও বিশ্বমানের অ্যাকাডেমিক অবদানের জন্য আরেকটি বিশাল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ডাচ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত ২০২৬ সালের "বিশ্বের শীর্ষ ২% গবেষকের তালিকায়" স্থান করে নিয়েছেন বাংলাদেশের ৩৪৭ জন শিক্ষক ও গবেষক!
গত বছরের ২৮৬ জন থেকে এক লাফে এই সংখ্যা ২১.৩% বৃদ্ধি পেয়ে এবার ৩৪৭-এ পৌঁছেছে। এই অর্জনের মাধ্যমে বিশ্ব তালিকায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছে।
এক নজরে শীর্ষ প্রতিষ্ঠানগুলো:
দেশের মোট ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা এই তালিকায় স্থান পেয়েছেন:
ঢাকা বিশ্ববিদ্যালয় (DU): ২২ জন গবেষক (শীর্ষ অবস্থান)
আইসিডিডিআর,বি (icddr,b): ২০ জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU): ১৬ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU): ১৬ জন
বুয়েট (BUET): ১৫ জন
এছাড়া জাস্ট (JUST), রুয়েট (RUET), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (BRACU), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গবেষক এই তালিকায় জায়গা করে নিয়ে আমাদের দেশের মান সমুন্নত রেখেছেন।
প্রকাশিত গবেষণা, সাইটেশন, h-index এবং যৌথ গবেষণার ইতিবাচক প্রভাব বিচার করে আন্তর্জাতিকভাবে এই মর্যাদা দেওয়া হয়।
সকল সম্মানিত শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকদের জানাই লাল-সবুজ সালাম ও আন্তরিক অভিনন্দন! আপনাদের এই কঠোর পরিশ্রম ও মেধা বাংলাদেশকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।
Dr-Sadeed Hossain