Jamiatul Uloomil Islamia Sylhet

Jamiatul Uloomil Islamia Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamiatul Uloomil Islamia Sylhet, College & University, শাহপরান উপশহর, Sylhet.

আলহামদুলিল্লাহ!আজ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের শিক্ষার্থীরা বহুল প্রতীক্ষিত শিক্ষা সফরে অংশগ্রহণ করছে।জ্ঞানচর্চার প...
11/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের শিক্ষার্থীরা বহুল প্রতীক্ষিত শিক্ষা সফরে অংশগ্রহণ করছে।
জ্ঞানচর্চার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের এ সুযোগ তাদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।

পরম করুণাময় আল্লাহর দরবারে দু’আ করি আল্লাহ তাআলা পুরো সফরকে করুন সফল, নিরাপদ, ফলপ্রসূ এবং রহমত ও বরকতে পূর্ণ।
তাদের সফর হোক আনন্দ, শিক্ষা ও উপকারে ভরপুর।
আমীন।

আলহামদুলিল্লাহআজ ৩০ আগস্ট ২০২৫ ইং, শনিবার, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, শাহপরান উপশহর, সিলেটে অত্যন্ত সুন্দর ও কল্যাণকর ...
30/08/2025

আলহামদুলিল্লাহ
আজ ৩০ আগস্ট ২০২৫ ইং, শনিবার, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, শাহপরান উপশহর, সিলেটে অত্যন্ত সুন্দর ও কল্যাণকর একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেট টুরিস্ট ক্লাবের উদ্যোগে এখানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। এটি শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং পরিবেশকে সুন্দর ও শীতল রাখে, মাটি রক্ষা করে এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি কোনো গাছ রোপণ করবে এবং মানুষ বা প্রাণী তা থেকে উপকৃত হবে, তা তার জন্য সদকাহ হিসেবে গণ্য হবে।" (মুসলিম)

এই হাদীসের আলোকে বৃক্ষরোপণ শুধুমাত্র পরিবেশগত কাজ নয়, বরং এটি ইবাদতের অংশও বটে। তাই আজকের এই কর্মসূচি দ্বীন ও দুনিয়ার কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমরা জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার পক্ষ থেকে সিলেট টুরিস্ট ক্লাবের সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং তাদের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিঃসন্দেহে তারা একটি মহৎ ও মানবকল্যাণমূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন।

আমরা আল্লাহর দরবারে দোয়া করি—
আল্লাহ তাআলা তাদের এই কর্মকে কবুল করুন, এ সংগঠনের সকল সদস্যকে উত্তম বিনিময় দান করুন, তাদের রিজিক ও আমলকে বরকতময় করুন, এবং সমাজে কল্যাণের কাজ করার তাওফিক দিন।

পরিশেষে, আমরা সবার কাছে আহ্বান জানাই—
আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি হলেও গাছ লাগাই, পরিবেশ রক্ষায় এগিয়ে আসি এবং দীন-দুনিয়া উভয়ের কল্যাণ লাভ করি।

02/07/2025

আছরের পর শিক্ষার্থীদের ইংরেজি চর্চা

আলহামদুলিল্লাহ!
জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের ময়দানে আছরের নামাজের পর দেখা গেলো চমৎকার এক দৃশ্য—
আমাদের ছাত্ররা দলবদ্ধভাবে ইংরেজি ভাষার প্রাকটিসে মগ্ন।

এই উদ্যোগ তাদের বিশ্বমঞ্চে আত্মপ্রকাশে এক অনন্য সহায়ক হবে ইনশাআল্লাহ।

দ্বীন ও দুনিয়ার সম্মিলিত সফলতার দিকে এগিয়ে চলেছে আমাদের শিক্ষার্থীরা।

আজকের ছাত্ররাই আগামীর আলোকবর্তিকা।

প্রশিক্ষণ দিচ্ছেন:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের অভিজ্ঞ প্রশিক্ষক মাস্টার MD Nurul Islam Emon স্যার — যিনি প্রাণবন্ত উপস্থাপনা ও কার্যকর কৌশলে ছাত্রদের উৎসাহিত করছেন।

02/07/2025

🔥 অগ্নিঝরা বক্তব্য! 🔥

আল্লামা মা'মু'নুল হক ও শায়েখ আলি হাসান উসামা সাহেবের মতো আজমতে সাহাবা বিষয়ে জ্বালাময়ী বক্তব্য উপস্থাপন করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া–র মেধাবী ছাত্র সজিব আহমদ।
আল্লাহ তাকে ও প্রিয় জামিয়াকে কবুক করুন।

26/06/2025

কয়েকজন সুধীর সামনে জামিয়া নিয়ে শায়খের কিছু হৃদয়-নিঃসৃত কথা

গুরুত্বপূর্ণ ঘোষণাইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার)আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া সিলেট-এর সকল ছাত্রদের ...
26/06/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা

ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার)
আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া সিলেট-এর সকল ছাত্রদের জন্য আয়োজিত হচ্ছে স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল চেকআপ কর্মসূচি।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের
সহযোগী অধ্যাপক – ডা.আখলাক আহমাদ স্যার (হাফিজাহুল্লাহ)

🔹 ছাত্রদের স্বাস্থ্য-পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
🔹 এছাড়াও বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম থাকবে।

উদ্দেশ্য: ছাত্রদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

আল্লাহ সকল ছাত্রকে সুস্থতার জিন্দিগী দান করে উত্তম ভাবে মেহনত করার তওফিক দান করুন। আমীন

ঘোষণা পবিত্র ঈদুল আযহার সৌভাগ্যময় ছুটি সমাপ্তির পথে।আগামীকালই এই বরকতময় অবকাশের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।সকল  তালিবে ইলমকে...
15/06/2025

ঘোষণা

পবিত্র ঈদুল আযহার সৌভাগ্যময় ছুটি সমাপ্তির পথে।
আগামীকালই এই বরকতময় অবকাশের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

সকল তালিবে ইলমকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে,
আগামীকাল মাগরিবের পূর্বে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া সিলেট-এর প্রাঙ্গণে উপস্থিত হওয়া আবশ্যক— ।

মঙ্গলবার সকাল ৭:০০টা থেকে নিয়মিত দারসগাহের সূচনা হবে যথানিয়মে— ইনশাআল্লাহ।
তাই ইলমের এই মহাসফরে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ রইল।

আল্লাহ রাব্বুল ‘ইজ্জত-এর দরবারে দুআ করি,
তিনি যেন সকলকে সহীহ সালামতে মাদরাসায় ফিরিয়ে আনেন এবং ইলমের এ মজলিসগুলোকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমীন।

শনিবার থেকে ভর্তি চলবে ইনশাআল্লাহ...
03/04/2025

শনিবার থেকে ভর্তি চলবে ইনশাআল্লাহ...

27/03/2025

৯ এপ্রিল বাদ জোহর সবক উদ্বোধন হবে। সকল শিক্ষার্থীকে এর আগেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। উদ্বোধনী ক্লাসে সকলের উপস্থিতি বাধ্যতামূলক।

ভর্তি-সংক্রান্ত তথ্য
13/03/2025

ভর্তি-সংক্রান্ত তথ্য

ভর্তি চলছে
13/03/2025

ভর্তি চলছে

Address

শাহপরান উপশহর
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiatul Uloomil Islamia Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share