চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ This page is dedicated to celebrating lifelong friendship among the Ideal Batch '19 friends. A space

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়🌿 রক্তদানে অজুহাত নয়, স্বেচ্ছায় রক্তদানই মহৎ ইবাদত 🌿✅ আজকের দিনের কাজ সফলভাবে সম্পন্ন ...
06/11/2025

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

🌿 রক্তদানে অজুহাত নয়, স্বেচ্ছায় রক্তদানই মহৎ ইবাদত 🌿

✅ আজকের দিনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের এই উদ্যোগে সহযোগিতা ও সহায়তা করেছেন যারা— তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই:
⭐ বন্ধু Saurov Debnath
⭐ বন্ধু সাঈদ মিয়া
⭐ বান্ধবী Akhi Rani Nath
⭐ বন্ধু সাঈদের দুইজন সহপাঠী
⭐ এবং আমাদের সকল দেশীয় সহপাঠী বন্ধুদের

একইসাথে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রবাসী সদস্যবৃন্দের জন্যও, যারা দেশের বাইরে থেকেও আমাদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন:

১. রিমন মিয়া — দুবাই প্রবাসী
২. ইয়ামিন আহমেদ — ইতালি প্রবাসী
৩. হাবিবুর রহমান — ইতালি প্রবাসী
৪. সাখাওত হোসেন — গ্রীস প্রবাসী
৫. সুয়েব আহমেদ — দুবাই প্রবাসী
৬. রুদ্র বৈদ্য — দুবাই প্রবাসী
৭. তপু দেব নাথ — ফ্রান্স প্রবাসী
৮. শাহ আলম — ইতালি প্রবাসী
৯. জায়েব মিয়া — ইতালি প্রবাসী
১০. সুরঞ্জিত বৈদ্য — দুবাই প্রবাসী
১১. জুয়েল মিয়া — সৌদি আরব প্রবাসী
১২. জয়নুল (রমজান) — দুবাই প্রবাসী
১৩. মারুফ আহমেদ — মালদ্বীপ প্রবাসী
১৪. মনোয়ার হোসেন — ইতালি প্রবাসী

🙏 আপনাদের সকলের অবদানে আজকের দিনটি স্মরণীয় ও সফল হয়েছে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিন। ✨

#রক্তদান #বিনামূল্যে_রক্তগ্রুপ #স্বেচ্ছায়_রক্তদান #মানবসেবা

🌿 রক্তদানে অজুহাত নয়, স্বেচ্ছায় রক্তদানই মহৎ ইবাদত 🌿আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকেচিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব,...
05/11/2025

🌿 রক্তদানে অজুহাত নয়, স্বেচ্ছায় রক্তদানই মহৎ ইবাদত 🌿

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে
চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ এর উদ্যোগে
আয়োজিত হচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন 🩸

📍 স্থান:
👉 পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ
👉 জামাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
👉 হাজী রঙ্গুমে আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

🎯 উদ্দেশ্য:
ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধি

আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি ❤️
#রক্তদান_ইবাদত

🔥 ফিরে এল তারা, আবারও দেখাল কারা রাজা! 👑💥 চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯    আজও মাঠ কাঁপিয়ে এনেছে জয়।!...
21/07/2025

🔥 ফিরে এল তারা, আবারও দেখাল কারা রাজা! 👑
💥 চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ আজও মাঠ কাঁপিয়ে এনেছে জয়।!
📢 স্কোর: ১️⃣ - ০️⃣

⚽ মাঠে যারা লড়েছে তারা শুধু খেলোয়াড় না—তারা আমাদের গর্ব, আমাদের চেতনা!
আজকের এই জয় শুধুই গোলের না, এটা আবেগের, বন্ধুত্বের আর একতাবদ্ধতার জয়! 🙌

🌍 দেশ–বিদেশের প্রতিটি বন্ধু, যারা পাশে ছিলেন, সাহস দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন—
তোমাদের ছাড়া এই জয় অসম্পূর্ণ!
❤️ কৃতজ্ঞতা জানাই সবার প্রতি।

📅 পরবর্তী ম্যাচে আবার দেখা হবে, আবার গর্জে উঠবে আমাদের আইডিয়াল ব্যাচ-২০১৯

#ফ্রেন্ডসক্লাববোলছে_ফিরে_এসেছি
#আইডিয়াল২০১৯চিরকাল

#আমরাইচ্যাম্পিয়ন
#বন্ধুত্ব_ফুটবল_আর_জয়

🏆 আজকের ম্যাচে জয়ী – চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯  💛ফুলটাইম স্কোর: ১-০ ✨চিরদিনের বন্ধু  এফ সি -০১জে ...
18/07/2025

🏆 আজকের ম্যাচে জয়ী – চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ 💛
ফুলটাইম স্কোর: ১-০ ✨

চিরদিনের বন্ধু এফ সি -০১
জে আর এফসি -০০

পাড়ারগাঁও ২য় প্রিমিয়ার লিগ ২০২৫-এর আজকের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নিয়েছে আমাদের প্রাণের দল চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব। 💪⚽

🔰 আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে দেশ-বিদেশে থাকা সকল বন্ধুদের সহযোগিতা, ভালোবাসা এবং প্রেরণার ফলেই।
আপনাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️🌍






🌟 আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🌟 চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯   এর ফুটবল টিমের জন্য বিশেষ অনুদান প্রদ...
14/07/2025

🌟 আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🌟
চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯
এর ফুটবল টিমের জন্য বিশেষ অনুদান প্রদান করায়
আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সংগঠনের সম্মানিত সদস্যদের প্রতি।

🙏 ইয়ামিন আহমেদ — সহ-সভাপতি, ইতালি প্রবাসী
🙏 হাবিবুর রহমান — সহ-সভাপতি, ইতালি প্রবাসী
🙏 মোঃ রিমন মিয়া — সহ-সভাপতি, দুবাই প্রবাসী
🙏 সাকিল আহমেদ — সহ সাধারণ সম্পাদক
🙏 রাজিব আহমেদ — সহপাঠী বন্ধু, ইতালি প্রবাসী

আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আমাদের সংগঠনের অগ্রযাত্রায় এক বিশাল অনুপ্রেরণা।
এই বন্ধুত্বের বন্ধন চির অটুট থাকুক। ❤️⚽

#চিরদিনেরবন্ধু #আইডিয়ালব্যাচ২০১৯ #কৃতজ্ঞতা #বন্ধুত্ব

“আমরা শুধু বন্ধু নই, আমরা এক পরিবার, আর পরিবারের নাম — চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯    “যেখানে একতা,...
03/07/2025

“আমরা শুধু বন্ধু নই, আমরা এক পরিবার, আর পরিবারের নাম — চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯

“যেখানে একতা, সেখানে শক্তি — আর আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯   “বন্ধুত্ব শুধু আড্ডা নয়, বন্ধুত্ব দায়িত্বও”আমরা বন্ধু হয়ে শুধু একে অপ...
24/06/2025

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯
“বন্ধুত্ব শুধু আড্ডা নয়, বন্ধুত্ব দায়িত্বও”

আমরা বন্ধু হয়ে শুধু একে অপরের পাশে দাঁড়াই না, বরং সমাজের পাশেও দাঁড়াতে চাই।
চেষ্টা করছি এমন একটা ক্ষুদ্র উদ্যোগ নিতে, যাতে মানুষের সামান্য উপকারে আসা যায়।

ইনশাআল্লাহ, আসছে আগামী কিছু দিনের মধ্যে আমরা একটা ভিন্নধর্মী আয়োজন করতে যাচ্ছি – সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন।
#বন্ধুত্ব_মানে_সহানুভূতি
#চিরদিনের_বন্ধু
#একটু_মানবতার_পাশে

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯   💝মানবিক উদ্যোগ 💝এর পক্ষ থেকে এক অসহায় পরিবারের কন্যার বিয়েতে কিছু ছোট...
18/06/2025

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯
💝মানবিক উদ্যোগ 💝
এর পক্ষ থেকে এক অসহায় পরিবারের কন্যার বিয়েতে কিছু ছোট্ট অনুদান প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজে পরিবর্তন আনতে।
এই ছোট্ট প্রয়াস হয়তো এক নতুন জীবনের সূচনায় সামান্য সহায়তা করবে — তবুও, এটাই আমাদের বন্ধুত্বের সৌন্দর্য।

দোয়া চাই, যেন আগামীতেও আমরা এমন কাজ করে যেতে পারি।
সবার ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে চলুক "চিরদিনের বন্ধু"র পথচলা 💫

#চিরদিনেরবন্ধু #মানবিকউদ্যোগ #সামাজিকদায়িত্ব #বন্ধুত্ব #ভালোবাসা

📢 সতর্কতা: সিলেট ও সুনামগঞ্জে বন্যার সম্ভাবনাসিলেট ও সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহা...
31/05/2025

📢 সতর্কতা: সিলেট ও সুনামগঞ্জে বন্যার সম্ভাবনা

সিলেট ও সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, সারি গোয়াইন, যাদুকাটা, ধলাই, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

প্রস্তুতি ও করণীয়:

🏠 নিম্নাঞ্চলের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।

🔌 বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সতর্কতার সাথে ব্যবহার করুন।

📞 জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করুন।

🛶 নৌযান ও উদ্ধার সামগ্রী প্রস্তুত রাখুন।

সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পানি বৃদ্ধি পাচ্ছে।

সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে পারব। দয়া করে এই বার্তাটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন।

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯
---

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

“স্মৃতিতে আপনি চির অমলিন”“বিদায় নয়, দেখা হবে আবার”“আপনার অবদান আমাদের হৃদয়ে অম্লান”মাননীয় মানুষ গড়ার কারিগর, প্রিয় শিক্ষ...
24/05/2025

“স্মৃতিতে আপনি চির অমলিন”
“বিদায় নয়, দেখা হবে আবার”
“আপনার অবদান আমাদের হৃদয়ে অম্লান”

মাননীয় মানুষ গড়ার কারিগর, প্রিয় শিক্ষক, Abu Taher স্যার

> শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়,

আপনার নিষ্ঠা, অধ্যবসায় ও ভালবাসার ছোঁয়ায় আমরা শুধু বিদ্যাই নয়, জীবনের শিক্ষাও লাভ করেছি। আপনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, অনুপ্রেরণা ও ভালোবাসার উৎস।

আজ আপনি অবসরে যাচ্ছেন, কিন্তু আপনার শিক্ষাগুলো আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ এর পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা।

এই সামান্য উপহার আমাদের অপার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

আপনার আগামী জীবন হোক সুখময়, শান্তিময় ও আনন্দময়।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরদিনের বন্ধু ফ্রেন্ডস্ ক্লাব, আইডিয়াল ব্যাচ ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share