দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা টাইটেল মাদরাসা কালিগঞ্জ বাজার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা টাইটেল মাদরাসা কালিগঞ্জ বাজার

দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা টাইটেল মাদরাসা কালিগঞ্জ বাজার @+[748753685242503:]

আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো ২০২৬ শিক্ষাবর্ষের অভিভাবক সম্মেলন! দ্বীনি শিক্ষার আলোয় নারীদের আলোকিত করার এক অনন্য ...
25/05/2026

আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো ২০২৬ শিক্ষাবর্ষের অভিভাবক সম্মেলন! দ্বীনি শিক্ষার আলোয় নারীদের আলোকিত করার এক অনন্য বাতিঘর, শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী (রাহ:) এর স্মৃতিধন্য ও প্রতিষ্ঠিত—"দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা টাইটেল মাদরাসা" (কালিগঞ্জ বাজার, বিশ্বনাথ, সিলেট)-এর ২০২৬ ইংরেজি শিক্ষাবর্ষের অভিভাবক সম্মেলন আজ অত্যন্ত গুরুত্ব ও সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে।

​মাদরাসার হলরুমে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মুখলিস শিক্ষক শিক্ষিকামণ্ডলী।

​সম্মেলনের মূল আলোকপাত:

​ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন এবং আদর্শ নৈতিক চরিত্র গঠন।

​দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নারীদের সমাজ ও পরিবারের জন্য আদর্শ হিসেবে গড়ে তোলা।

​মাদরাসা ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় ছাত্রীদের সার্বিক অগ্রগতির পথ সুগম করা।

​সম্মেলনে উপস্থিত অভিভাবকবৃন্দ মাদরাসার সার্বিক শিক্ষা পরিবেশ ও ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

​আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন, ছাত্রীদের ইলমে দ্বীনের আলোয় আলোকিত করুন এবং এই সম্মেলনকে প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলায় আরও বরকতময় করে তুলুন। আমীন।

জ্ঞানালোকের পথে নবীনদের বরণ ও সাফল্যের উদযাপন 📚✨​আলহামদুলিল্লাহ! শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী (রহ.)-এর বরক...
16/04/2026

জ্ঞানালোকের পথে নবীনদের বরণ ও সাফল্যের উদযাপন 📚✨

​আলহামদুলিল্লাহ! শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী (রহ.)-এর বরকতময় স্মৃতি বিজড়িত, বিশ্বনাথের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান— 'দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা টাইটেল মাদরাসা, কালিগঞ্জ বাজার'-এ আজ এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
​জ্ঞানপিপাসু নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত মাদরাসার আঙিনা আজ এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছিল। আমাদের মাদরাসার সুযোগ্য অভিভাবক ও সম্মানিত তত্ত্বাবধায়ক (মুহতামিম) জনাব ক্বারীRoshid Ahmed Fujail সাহেব, যার দক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত সাফল্যের শিখর ছুঁয়ে যাচ্ছে।
​অনুষ্ঠানে মেধাবী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়, যা তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে। শাইখুল হাদিসের রেখে যাওয়া এই আমানত ও ইলমি খেদমত যেন যুগ যুগ ধরে মানবতার কল্যাণে টিকে থাকে, সেই দোয়াই করি।
​নতুন শিক্ষাবর্ষে আগত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। তোমাদের প্রতিটি পদক্ষেপ হোক ইসলামের আলোয় আলোকিত।
​আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাদরাসাকে কবুল করুন এবং এর সাথে জড়িত সকলের মেহনতকে কবুল।
আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।​অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, আদর্শবান মানু...
12/04/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, আদর্শবান মানুষ, দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা টাইটেল মাদরাসা, কালিগঞ্জ বাজার, বিশ্বনাথ, সিলেটের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ শিক্ষক মাস্টার মাহতাব উদ্দিন (নেত্রকোনা) স্যার আর আমাদের মাঝে নেই। তিনি গত রাত্রে আমাদের ছেড়ে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন।

​স্যার ছিলেন জ্ঞানের বাতিঘর। তাঁর নিরলস শ্রম, মমতা এবং উত্তম শিক্ষাদান পদ্ধতি আমাদের জীবনকে আলোকিত করেছে। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং আমাদের জন্য ছিলেন একজন অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর প্রয়াণ আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের ব্যক্তিগত জীবনে এক অপূরণীয় ক্ষতি।

​আমরা স্যারের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি, তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারবর্গকে এই কঠিন শোক সইবার ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

​হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় স্যারকে ক্ষমা করে দিন এবং তাঁর প্রতিটি ভালো কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।​এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ইলমে দ্বীনের নতুন অভিযাত্রা! ❤️📖​সিলেটের আধ্যাত্মিক জগতের নক্ষত্...
08/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
​এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ইলমে দ্বীনের নতুন অভিযাত্রা! ❤️📖
​সিলেটের আধ্যাত্মিক জগতের নক্ষত্র, শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত— 'দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা টাইটেল মাদরাসা', কালিগঞ্জ বাজার-এর শিক্ষাবর্ষের শুভ সূচনা হয়েছে।
​আলহামদুলিল্লাহ, অদ্য মাদরাসার 'ইফতেতাহি সবক' (উদ্বোধনী পাঠ) প্রদান করেছেন বরেণ্য আলেম, উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান কলুমা সাহেব (দামাত বারাকাতুহুম)।
​নারী শিক্ষার প্রচার ও প্রসারে এবং আদর্শ মা গড়ার লক্ষ্যে এই দ্বীনি প্রতিষ্ঠানটি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। বরেণ্য শাইখের পবিত্র হাত ধরে আজকের এই নতুন পথচলা আল্লাহ কবুল করুন।
​দোয়ার আবেদন:
আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, এর সকল ছাত্রীদের ইলমে দ্বীনের খাদেমা হিসেবে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।
আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ. ফাউন্ডেশন মোহাম্মদ আফজাল হুসাইন Ahmed Juned Roshid Ahmed Fujail Shirajul Islam Mim Hussain Muhammad Saleh

ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে।
27/03/2026

ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে।

20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ! চমৎকার সাফল্য অর্জন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ.'র প্রতিষ্ঠিত; দারুল উলূম হযরত আয়েশা...
18/03/2026

আলহামদুলিল্লাহ! চমৎকার সাফল্য অর্জন
শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ.'র প্রতিষ্ঠিত; দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা টাইটেল মাদরাসা, কালিগঞ্জ বাজার, বিশ্বনাথ, সিলেট; ১৪৪৭ হিজরি / ২০২৬ ইং শিক্ষাবর্ষের এবারের কেন্দ্রীয় পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে।
📊 ফলাফল পরিসংখ্যান:
মোট পরীক্ষার্থী: ৭৩ জন
মুমতাজ: ০৮ জন
জায়্যিদ জিদ্দান: ১৯ জন
জায়্যিদ: ১৪ জন
মাকবুল: ২৯ জন
রাসিব: ০২ জন
📈 পাসের হার: ৯৮%
🏆 বিশেষ অর্জন:
মুতাওয়াসসিতাহ মারহালায় ৪৫ তম ও ৮২ তম স্থান
ইবতিদাইয়াহ মারহালায় ১১৩ তম স্থান অর্জন
🌸 এই গৌরবময় সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ তাআলা যেন এ ধারা অব্যাহত রাখেন এবং দ্বীনি খেদমতে সবাইকে কবুল করেন। আমীন 🤲

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাসের সাধনা আর পবিত্র কুরআন শিক্ষার পথ চলা আজ পূর্ণতা পেল। ❤️​আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ...
17/03/2026

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাসের সাধনা আর পবিত্র কুরআন শিক্ষার পথ চলা আজ পূর্ণতা পেল। ❤️
​আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের তত্ত্বাবধানে এবং দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসায় আয়োজিত মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ কোর্সের আজ সফল সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো।
​ছোট ছোট শিক্ষার্থীদের চোখে-মুখে দ্বীনি শিক্ষা অর্জনের যে আনন্দ আর তৃপ্তি দেখলাম, তা সত্যিই প্রশান্তিদায়ক। পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে তারা যে শ্রম দিয়েছে, আল্লাহ তা কবুল করুন। যারা সফলভাবে কোর্সটি শেষ করে পুরস্কার গ্রহণ করেছে, তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🌟
​আল্লাহ আমাদের সন্তানদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ. ফাউন্ডেশন Shirajul Islam Muhammad Saleh Ahmed Juned Noor Uddin মোহাম্মদ আফজাল হুসাইন Mim Hussain Roshid Ahmed Fujail Juned Ahmed

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢​শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ.- এর হাতে গড়া প্রতিষ্ঠান, ​দারুল উলূম হযরত আ...
08/03/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢
​শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী রাহ.- এর হাতে গড়া প্রতিষ্ঠান, ​দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা টাইটেল মাদরাসা​ কালিগঞ্জ বাজার, বিশ্বনাথ, সিলেট-এ
১৪৪৮ হিজরী/ ​২০২৭ ঈসায়ী শিক্ষাবর্ষে আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় ভর্তি চলছে।
​📚 আমাদের বিভাগসমূহ:
🔸 ​নূরানী বিভাগ: (শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত) — শিশুদের শৈশবেই শুদ্ধ কুরআন শিক্ষা ও বুনিয়াদী জ্ঞান অর্জনের সেরা সুযোগ।
🔸 ​কিতাব বিভাগ: (ইবতিদাইয়াহ ৪র্থ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত) - উচ্চতর ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস।
🔸 স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পদ্ধতিতে পাঠদান ব্যবস্থা।
​🌟 বিশেষ আকর্ষণ:
​দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ও বিশেষ ছাড়!
​🗓 ​ভর্তি শুরু:
২৮ মার্চ ২০২৬ ঈসাব্দ (০৮ শাওয়াল ১৪৪৭ হি.), রোজ শনিবার।
----
আপনার সন্তানকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে আজই যোগাযোগ করুন।

📞 ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য-: 01850 56 38 45

"শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ঈমানের পূর্ণতা। এই রমজানে নিজেকে গড়ে তুলুন কুরআনের আলোয়। দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) ...
17/02/2026

"শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ঈমানের পূর্ণতা। এই রমজানে নিজেকে গড়ে তুলুন কুরআনের আলোয়। দারুল উলূম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসায় শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ কিরাত ও সরফ-নাহু প্রশিক্ষণ।"

Address

Alapur Kaliganj Bazar3130 Bisswanath Sylhet
Sylhet

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801711237878

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল উলূম হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা টাইটেল মাদরাসা কালিগঞ্জ বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share