Office of the Proctor, SUST

Office of the Proctor, SUST Official page of the Office of the Proctor, SUST.

https://sylheterdak.com.bd/2026/03/107306/
04/03/2026

https://sylheterdak.com.bd/2026/03/107306/

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও পর...
04/03/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ই মার্চ ২০২৬ তারিখে একাডেমিক ভবন-এ এর মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি-র ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি তার বক্তব্যে এই আয়োজনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন যে গত ৩৪ বছরেও এমন উদ্যোগ আগে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ফারুক মিয়া এবং নিরাপত্তা সুপারভাইজার মোঃ তছলিম দেওয়ান, মোঃ বাদশাহ মিয়া ও মোঃ বাজিদ আহমেদ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই প্রক্টর অফিসের এই মানবিক ও অনন্য আয়োজন।

জরুরী বিজ্ঞপ্তি
15/02/2026

জরুরী বিজ্ঞপ্তি

শাবিপ্রবির ইইই-বিভাগের ছাত্র মুসআব আমিন লালাখালে চোরাবালিতে পড়ে মৃত্যু বরণ করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ...
30/01/2026

শাবিপ্রবির ইইই-বিভাগের ছাত্র মুসআব আমিন লালাখালে চোরাবালিতে পড়ে মৃত্যু বরণ করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেনো উনাকে জান্নাত নসীব করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন।

মুসআব আমিনের জানাযার নামাজ আজ রাত ৯.৩০ ঘটিকায় শাবিপ্রবির মুক্তমঞ্চের সামনে হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে৷ যাদের পক্ষে সম্ভব হয়, জানাযার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে৷

আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে শাবিপ্রবি প্রেস ক্লাবের সাথে প্রক্টোরিয়াল বডির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়...
18/01/2026

আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে শাবিপ্রবি প্রেস ক্লাবের সাথে প্রক্টোরিয়াল বডির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় নির্বাচনকালীন সময়ে প্রক্টোরিয়াল বডির গৃহীত প্রস্তুতি, দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনকে আরও ফলপ্রসূ ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও পরামর্শ বিনিময় করা হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গত ১৬ই জানুয়ারি ২০২৬, শাবিপ্রবি  প্রক্টোরিয়াল বডির সাথে শাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনারদের একটি গুরু...
17/01/2026

গত ১৬ই জানুয়ারি ২০২৬, শাবিপ্রবি প্রক্টোরিয়াল বডির সাথে শাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনারদের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নির্বাচনকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনী সময়ে অনুসরণীয় কর্মপদ্ধতি, দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে গঠনমূলক ও প্রাঞ্জল আলোচনা হয়।

গত ১৩–১৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ...
15/01/2026

গত ১৩–১৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রক্টরিয়াল বডি সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শাহপরান হল সংলগ্ন গেটসহ সকল পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রক্টরিয়াল বডি যথাযথভাবে পালন করে। পাশাপাশি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সকল শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

আজ ৬ই নভেম্বর, ২০২৫ বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের 'চেতনা ৭১'-এর পাশে দুটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী ও ছায়া প্রদানকারী ...
06/11/2025

আজ ৬ই নভেম্বর, ২০২৫ বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের 'চেতনা ৭১'-এর পাশে দুটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী ও ছায়া প্রদানকারী নাগাচুকা গাছ রোপণ করা হয়েছে।

​গাছ দুটি যৌথভাবে রোপণ করেন সম্মানিত প্রক্টর প্রফেসর ড. মোখলেসুর রহমান স্যার এবং এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল হাসনাত স্যার।

​সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মনিরুজ্জামান স্যার গাছ দুটি এস্টেট অফিসকে উপহার হিসেবে প্রদান করেন।

আজ ২রা নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটে শাবিপ্রবি মেইন গেইট দিয়ে দুজন বহিরাগত দুটি মোটরসাইকেলে ক্যাম্পাসে প্রবে...
02/11/2025

আজ ২রা নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটে শাবিপ্রবি মেইন গেইট দিয়ে দুজন বহিরাগত দুটি মোটরসাইকেলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড তাদের প্রবেশে বাধা দিলে তারা জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে একজন মোটরসাইকেল থেকে নেমে এসে দায়িত্বরত গার্ডকে লাথি মারে এবং জুতা খুলে আক্রমণের চেষ্টা করে।

এসময় গেইটে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে প্রক্টরিয়াল বডিকে খবর দেয়।

প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্তদের প্রক্টর অফিসে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

বি. দ্র: বর্তমানে ক্যাম্পাসে বেশ কয়েকটি নির্মাণকাজ চলমান থাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই প্রতিনিয়ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে এবং আমাদের শিক্ষার্থীরা যেনো নিরাপদে ও নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে সন্ধ্যার পর বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সর্বসাধারণকে এই নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বজায় রাখতে সহায়তা করার আহবান জানানো যাচ্ছে।

আজ ২রা নভেম্বর ২০২৫, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের সকল ফুচকা, টং ও ফুডকোর্ট ম...
02/11/2025

আজ ২রা নভেম্বর ২০২৫, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের সকল ফুচকা, টং ও ফুডকোর্ট মালিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

​সভায় দোকান মালিকগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রক্টরিয়াল বডি দ্রুততার সাথে সেসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

​একইসাথে, ক্যাম্পাসে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডি দোকান মালিকদের প্রতি নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন:

​(১) দোকান ও দোকানের আঙ্গিনা, খাবার পরিবেশনের পাত্র এবং খাবার রাখার জায়গা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দোকানের সমস্ত ময়লা-আবর্জনা অবশ্যই ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানের ডাস্টবিনের পলিথিনে ফেলতে হবে।

(২) কোনো অবস্থাতেই বাসি, পচা বা মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করা যাবে না।

(৩) চা/কফি পরিবেশনে ওয়ান-টাইম প্লাস্টিক কাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরিবর্তে কাঁচের কাপ অথবা কাগজের ওয়ান-টাইম কাপ ব্যবহার করতে হবে।

(৪) ক্যাম্পাসের অভ্যন্তরে সকল দোকানে সিগারেট বিক্রি নিষিদ্ধ।

(৫) কৃত্রিম রাসায়নিক রঙ দিয়ে তৈরি সস পরিবেশন করা যাবে না।

(৬) খাবারে কোনো প্রকার টেস্টিং সল্ট ব্যবহার করা যাবে না।

(৭) খালি হাতে খাবার স্পর্শ বা পরিবেশন করা যাবে না। অবশ্যই চিমটা বা হ্যান্ড গ্লভস ব্যবহার করতে হবে।

(৮) ভাজা-পোড়ার কাজে একই তেল বারবার ব্যবহার করা যাবে না।


প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে আরও জানানো হয় যে, এই নির্দেশনাগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা তদারকির জন্য প্রতি সপ্তাহে দোকানগুলো পরিদর্শন করা হবে।

কোনো প্রকার অসঙ্গতি বা গাফিলতি পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

বিগত ৩১শে অক্টোবর ২০২৫ (শুক্রবার) তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন তৃতীয় হলের পাশে ...
01/11/2025

বিগত ৩১শে অক্টোবর ২০২৫ (শুক্রবার) তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন তৃতীয় হলের পাশে আব্দুল আজিজ নামের এক সিএনজি চালককে তার সিএনজিতে বসে অশালীন কাজ করা ও ছাত্রীদের দিকে খারাপ ইঙ্গিত করার সময় ৩ জন ছাত্র হাতেনাতে ধরে ফেলে।

​সাথে সাথে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

​খবর পেয়ে দুজন সহকারী প্রক্টর তৎক্ষণাৎ উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন এবং জালালাবাদ থানাকে অবহিত করেন। পুলিশ প্রক্টর অফিসে আসলে প্রক্টরিয়াল বডি সম্পূর্ণ ঘটনা তাদের অবহিত করেন।

​প্রাথমিকভাবে লোকটিকে মানসিক ভারসাম্যহীন মনে হলেও, প্রক্টরিয়াল বডি উক্ত চালকের ছবিসহ বিস্তারিত বিবরণ পুলিশের নেটওয়ার্কে শেয়ার করার অনুরোধ জানান এবং তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন।

​পরবর্তীতে পুলিশের সদস্যরা লোকটিকে তাদের সাথে নিয়ে যান এবং ভবিষ্যতে তার দ্বারা এ ধরনের কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আজ ১লা নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইআইসিটি ভবনের পেছনে নির্মাণাধ...
01/11/2025

আজ ১লা নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইআইসিটি ভবনের পেছনে নির্মাণাধীন একাডেমিক ভবন (১ ও ২) সাইট থেকে ৩ জন নির্মাণ শ্রমিককে ইয়াবা ও অন্যান্য মাদকসহ হাতে নাতে ধরা হয়েছে।

​ঘটনার পরপরই তাদেরকে প্রক্টর অফিসে আনা হয় এবং উক্ত কন্সট্রাকশন সাইটের ম্যানেজারকে দ্রুত তলব করা হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ৩ শ্রমিককে ক্যাম্পাসে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

​এছাড়াও, অদূর ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে এবং নির্মাণ শ্রমিকদের ক্যাম্পাসে যত্রতত্র ঘোরাফেরা, বিশেষ করে মেয়েদের হলের আশেপাশে অপ্রয়োজনীয় বিচরণ বন্ধ হয়, সে বিষয়ে ম্যানেজারকে সাইটের সকল শ্রমিকদের নিয়ে কাউন্সেলিং করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Address

SUST UC Building, 1st Floor
Sylhet
3114

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Proctor, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share