DSGC Short Stories

Website

DSGC Short Stories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DSGC Short Stories, College & University, Sylhet.

দক্ষিণ সুরমা সরকারি কলেজ (DSGC) – সিলেটের গর্ব, তরুণদের প্রেরণা।
এখানে পাবেন College Life Stories, Friendship Moments, Campus Memories আর Student Life Inspiration।

ডিএসজিসি ছোট গল্প পোস্ট নং- ৬৭১
04/10/2026

ডিএসজিসি ছোট গল্প
পোস্ট নং- ৬৭১

দক্ষিণ সুরমা সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিতগত ০৩ অক্টোবর ২০২৬ খ্রি., শনিবার, Sociology ...
04/10/2026

দক্ষিণ সুরমা সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

গত ০৩ অক্টোবর ২০২৬ খ্রি., শনিবার, Sociology Society এর আয়োজনে ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগিতায় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের Graduation Ceremony আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. জয়নুল ইসলাম স্যার। এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগসহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এই আয়োজনে অতিথিবৃন্দ সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Sociology Society ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং সকল ব্যাচের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

ডিএসজিসি ছোট গল্প পোস্ট নং- ৬৬৯
04/10/2026

ডিএসজিসি ছোট গল্প
পোস্ট নং- ৬৬৯

ডিএসজিসি ছোট গল্প পোস্ট নং- ৬৬৮
03/10/2026

ডিএসজিসি ছোট গল্প
পোস্ট নং- ৬৬৮

ডিএসজিসি ছোট গল্প পোস্ট নং- ৬৬৭
03/10/2026

ডিএসজিসি ছোট গল্প
পোস্ট নং- ৬৬৭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসিলামে দুই গুষ্টির সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহতদক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন...
02/10/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সিলামে দুই গুষ্টির সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে মাজারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী শাহ মাহির।

নিহত মাহির ইসলামের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন তরুণের এমন প্রস্থান সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।

আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন।

ডিএসজিসি ছোট গল্প পোস্ট নং- ৬৬৫
02/10/2026

ডিএসজিসি ছোট গল্প
পোস্ট নং- ৬৬৫

‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সিলেটের জামিউল হাসান আরাফসিলেট প্রতিনিধি‘শিশুদের নোব...
01/10/2026

‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সিলেটের জামিউল হাসান আরাফ

সিলেট প্রতিনিধি

‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।

শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন জামিউল হাসান আরাফ। শিশুদের অধিকারবঞ্চনা, সামাজিক সংকট ও বিভিন্ন সমস্যার কথা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি। শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক প্রতিবেদন ও লেখা প্রকাশিত হয়েছে। তার প্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে।

KidsRights-এর প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল। শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরবর্তীতে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি।

শিশু সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন জামিউল হাসান আরাফ। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। শিশু অধিকার ও সামাজিক সচেতনতা তৈরির বিষয়েও কাজ করছেন তিনি।

লেখালেখির মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন জামিউল। সুবিধাবঞ্চিত শিশুদের কথা সামনে আনা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তার কাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

KidsRights-এর প্রোফাইলে জামিউলের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে Child Labor, Child Marriage এবং Education উল্লেখ করা হয়েছে। প্রতিটি শিশুর শিক্ষা ও সুরক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরিকে তার কাজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের শিশু অধিকার ও কল্যাণে কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে এই পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যেতে চান তিনি।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when DSGC Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share