27/07/2026
লেখা আহ্বান
"খোয়াই বন্ধন"-এর ২৮ বছর পূর্তি স্মারক ম্যাগাজিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর ২৮ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই স্মারক ম্যাগাজিনে হবিগঞ্জের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং শাবিপ্রবিতে খোয়াই বন্ধন-এর ২৮ বছরের গৌরবময় পথচলাকে ধারণ করার লক্ষ্যে সংগঠনের সকল আজীবন সদস্য, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের নিকট থেকে স্বরচিত, মৌলিক ও মননশীল লেখা আহ্বান করা হচ্ছে।
যেসব বিষয়ে লেখা পাঠানো যাবে-
১. শাবিপ্রবি ও খোয়াই বন্ধনকে কেন্দ্র করে স্মৃতিচারণমূলক লেখা
২. হবিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ বা ফিচার
৩. কবিতা, ছড়া, ছোটগল্প ও অনুগল্প
৪. ভ্রমণকাহিনি, ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা ক্যাম্পাস জীবনের ডায়েরি
৫. ক্যাম্পাস বা হবিগঞ্জকে কেন্দ্র করে আঁকা স্কেচ, কার্টুন অথবা বিশেষ আলোকচিত্র
৬. লেখা জমা দেওয়ার নিয়মাবলি
৬. ১. লেখা অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
৬. ২. লেখার শেষে লেখকের নাম, শাবিপ্রবিতে ভর্তির সেশন (ব্যাচ), বিভাগ এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। (প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান পদবি ও কর্মস্থল উল্লেখ করা যাবে।)
৬. ৩. কম্পিউটারে টাইপকৃত লেখা ইউনিকোড (Avro/Bijoy Unicode) ফন্টে নিচের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাটাতে পারবেন।
ই-মেইল : [email protected]
হোয়াটসঅ্যাপ : 01738467201
হাতে লেখা কপি হলে 01738467201 নাম্বারে হোয়াটসঅ্যাপে জমা দিতে পারবেন।
৭. লেখার সঙ্গে লেখকের একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (ডিজিটাল কপি) সংযুক্ত করতে হবে।
লেখা জমা দেয়ার শেষ তারিখ : ২৫ আগস্ট ২০২৬।
খোয়াই বন্ধন-এর ২৮ বছরের এই স্মারক প্রকাশনাকে সমৃদ্ধ করতে আপনাদের আন্তরিক অংশগ্রহণ ও মূল্যবান লেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের সৃজনশীল অবদানেই আমাদের এই উদ্যোগ হয়ে উঠবে আরও অর্থবহ ও স্মরণীয়।
ধন্যবাদান্তে,
মো: শয়ন মিয়া
সদস্য সচিব
ম্যাগাজিন কমিটি
খোয়াই বন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
যোগাযোগ :01738467201
ই-মেইল : [email protected]