26/09/2026
২০২৫-২৬ শিক্ষাবর্ষের গণিত সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি পদে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আযহার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহরাব হোসাইন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক শিহাব আকতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া অন্তর, দপ্তর সম্পাদক ইলা আক্তার, শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ সাহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিয়াউর রহমান, প্রচার, বিপণন ও প্রকাশনা সম্পাদক মোঃ জোবায়ের হোসেন সম্পদ, ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, বিতর্ক সম্পাদক সায়মা আক্তার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ফারদিন আল সিয়াম ও সমাজকল্যাণ সম্পাদক ফোরকানুল গনি জিহান।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন অণুজ্যােতি দাশ অহন, মোঃ আবু হুজাইফা, মোঃ আব্দুল্লাহ আল মাহিন, লিমন সিকদার ও মাহমুদুল হাসান ভুইয়া চয়ন।
এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাস্টার্সের নাজমুল হুদা, মোঃ সোহানুর রহমান সোহান ও মোঃ দেলোয়ার হোসেন এবং স্নাতক পর্যায়ের ৪র্থ বর্ষের সাকিব আহমেদ চৌধুরী, ৩য় বর্ষের মোঃ রাব্বি ইসলাম, ২য় বর্ষ ২য় সেমিস্টারের সুচি, ২য় বর্ষ ১ম সেমিস্টারের খন্দকার রাশিদ আনজুম লাবিব ও অঙ্কন চন্দ্র দাস শিবু এবং ১ম বর্ষের আল নাহিয়ান নাহিন, সারিয়ার আরাফাত, ইয়াছীর আরাফাত সিফাত, সাঈম আহমেদ সাকিন ও নাজিয়া হাসান।