সরকারি সা'দত কলেজ পরিবার

সরকারি সা'দত কলেজ পরিবার সাবেক ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত

18/08/2026

এই-যে আমি তোমাকে ভালোবেসে
কাঁদছি।

তোমাকে না পাওয়ার হাহাকার আমাকে
বেঁচে থাকতেও মৃত্যুযন্ত্রণা দিচ্ছে।

তবুও আমি সবকিছু হাসিমুখে সয়ে নিচ্ছি।

এরপরও আমি ঈশ্বরের কাছে বলব,
'তুমি যেন আমার মতো করিয়া কাউরে না চাও
এমন করিয়া যেন কাউরে তুমি ভালো না বাসো'।

তাহলে যে আমি
এ জন্মেই নরকযন্ত্রণা ভোগ করব। কারণ—

মৃত্যুর থেকেও নরকযন্ত্রণা আরও ভয়ংকর।

18/08/2026

মাধবীলতা,তোমায় ভুলা আমার সাধ্যের বাহিরে।

18/08/2026

আমি জানি, আমাকে দেখলে তোমার মধ্যে হয়তো বিরক্তি কাজ করে। তবুও কী করব বলো? সবকিছু বুঝেও কোনো এক অদ্ভুত টানে তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি—একেবারে বেহায়ার মতো।

17/08/2026

মাধবীলতা, তোমার সঙ্গে যতক্ষণ কথা হয়, ঠিক ততক্ষণই মনে হয়—তুমি যেন এক ধরনের ওষুধ। কিন্তু কথা শেষ হওয়ার পরপরই আবার সেই পুরোনো শূন্যতা, সেই ভেতরটা ভেঙে পড়ার অনুভূতিটা ফিরে আসে।

17/08/2026

মাধবীলতা, তুমি আমার খুব পছন্দের
এটা তোমার সামনে তোমাকে বলতে চাই
মন চাই শুধু সারাদিন তোমাকেই দেখি
কিভাবে তুমি চোখের পলক ফেলো
কিভাবে তুমি আমার দিকে তাকাও
তোমার আশেপাশে থাকলে পরিবেশটা কতো সুন্দর লাগে

15/08/2026

ঘুমের মধ্যেও তোমাকে দেখে ঘুম ভেঙে যাওয়ার যে ব্যাপারটা,মাধবীলতা।

13/08/2026

কপাল সবার এক থাকে না,মাধবীলতা।

11/08/2026

শুভ জন্মদিন মাধবীলতা,,
তুমি আমার কাছে রসায়নের সবচেয়ে জটিল সমীকরণেরও ঊর্ধ্বে,,,,এক অনন্য যৌগিক মিশ্রণ, যার ভেতরে লুকিয়ে আছে খাঁটি সোনার দীপ্তি। তোমার মাঝে কোনো খাদ নাইই, কোনো কৃত্রিমতা নাই।আছে শুধু নির্মলতা, সততা আর এক অদ্ভুত মায়া। সময়ের যত পরিবর্তনই আসুক, তোমাকে আমি সবসময় বিশুদ্ধ সম্মান, বিশ্বাস আর ভালোবাসায় আগলে রাখতে চাই।

09/08/2026

মাধবীলতা ভীষণ খুদা নিয়ে তোমার দরজার সামনে গিয়ে যদি অনাথের মতো দাড়াই,যদি বলি ভাত নয় ভালোবাসা চাই,দিবে?

05/08/2026

তুমি কি জানো?
মধ্যরাতে যখন ঘুম ভেঙে যায়।
তখন এক জোড়া চোখ দিয়ে
রক্ত ক্ষয়ি যে অশ্রু ঝরে
তার যন্ত্রণা কতটা ভয়ংকর।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি সা'দত কলেজ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share