28/06/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি | ডিগ্রি ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ থেকে ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে। যেসব শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর কলেজ কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত ছিল, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যারা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা অবিলম্বে কলেজে যোগাযোগ করুন। আগামীকালও ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সময়মতো পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে কারও কোনো তথ্য জানার প্রয়োজন হলে কলেজের ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা সরাসরি কলেজে এসে যোগাযোগ করুন।
— উখারিয়াবাড়ী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ