Saadatian Deen-ee Community

Saadatian Deen-ee Community সরকারি সা'দত কলেজের শিক্ষার্থীদের মাঝে দ্বীনি সচেতনতা সৃষ্টি-ই আমাদের একমাত্র লক্ষ্য!

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত কোরবানির আয়োজন ও মধ্যাহ্নভোজ কর্মস...
29/05/2026

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত কোরবানির আয়োজন ও মধ্যাহ্নভোজ কর্মসূচি কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থগিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
যদিও এটি কোনো শিবির সমর্থিত পেইজ নয়, তবুও একটা দেশের ৯০% মুসলিম হওয়া সত্ত্বেও উক্ত প্রশাসনিক কর্মকান্ডটি গুরুতর ধর্ম বিরোধি..ক্যাম্পাসে নাচানাচি এবং পূজা হতে পারলে কুরবানিতে কি সমস্যা? এই তাহলে সাম্প্রদায়িকতা??

ওযুর পর মুচকি হাসা!উসমান ইবনু আফফান (রা.) একদিন ওযু শেষ করার পর মুচকি হাসলেন। এরপর তিনি (আশেপাশের লোকদের) বললেন: "আমি কে...
08/01/2026

ওযুর পর মুচকি হাসা!

উসমান ইবনু আফফান (রা.) একদিন ওযু শেষ করার পর মুচকি হাসলেন। এরপর তিনি (আশেপাশের লোকদের) বললেন: "আমি কেন হাসলাম তোমরা কি জানো?"
অতঃপর তিনি নিজেই বললেন: "রাসূলুল্লাহ ﷺ ঠিক সেভাবেই ওযু করেছিলেন যেভাবে আমি এখন করলাম, এরপর তিনি মুচকি হেসেছিলেন।

তারপর রাসূলুল্লাহ ﷺ আমাদের জিজ্ঞেস করেছিলেন: 'তোমরা কি জানো আমি কেন হাসলাম?' আমরা বলেছিলাম: 'আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন।'
তখন তিনি ﷺ বললেন: নিশ্চয়ই বান্দা যখন ওযু করে এবং তার ওযু পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করে, এরপর সালাতে প্রবেশ করে এবং তার সালাতও পূর্ণাঙ্গভাবে আদায় করে, তখন সে তার সালাত থেকে (গুনাহমুক্ত হয়ে) এমনভাবে বের হয় যেন সে আজই তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে।
(ইমাম আহমাদ হাদিসটি তাঁর 'মুসনাদে' বর্ণনা করেছেন, পৃ: ৪৩০। মুহাদ্দিস শুয়াইব আল-আরনা'উত রহ. হাদিসটি তাখরিজ করে এর সনদ সহিহ বলেছেন)

আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,কারন আমাদের আত্মার গুন্জন হু হু করে বলেআমরা একআত্মা, এক প্...
19/12/2025

আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারন আমাদের আত্মার গুন্জন হু হু করে বলে
আমরা একআত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।

আমরা তো শাহাদাতের জন্যই
মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়,
কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে।

আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।

- আল মাহমুদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'উন। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। আমীন।

সামান্য এক দিনের ব্যবধানে একজন মাহমুদুল হাসান স্যার বাংলাদেশের তৌহিদপন্থী মানুষের মন জয় করেছেন। রোকেয়াপন্থীদের আঁতুড়ঘরে ...
11/12/2025

সামান্য এক দিনের ব্যবধানে একজন মাহমুদুল হাসান স্যার বাংলাদেশের তৌহিদপন্থী মানুষের মন জয় করেছেন। রোকেয়াপন্থীদের আঁতুড়ঘরে জ্বালিয়েছেন আগুন। সে আগুনে পুড়ছে হাজার হাজার বাতিল নাস্তিক ও বামপাড়ার মানুষের মন।

যে রোকেয়াবাদকে উৎখাত করার চেষ্টা এ দেশে নিয়মিত ইসলামিক অ্যাক্টিভিস্টরা করে যাচ্ছিলেন বছরের পর বছর—সে রোকেয়াবাদের বুকে গত এক দিনে সাত মাত্রার ভূমিকম্প ধরিয়ে দিয়েছেন একজন সাধারণ ফিজিক্সের অধ্যাপক।

আল্লাহতালা কোন খেদমত কার মাধ্যমে নেন—তা বোঝা বড়ই মুশকিল!

বামপাড়ায় প্রতিনিয়ত স্যারকে হেনস্থা করতে নানা পথ অবলম্বন করা হয়েছে। কখনো বলা হয়েছে—তার দ্বারা ক্লাসের নারী শিক্ষার্থীরা নিরাপদ না। কখনো বলা হয়েছে—স্যার মহোদয় এহেন জ্ঞান নিয়ে ক্লাসে কী পড়ান!

আল্লাহ রাব্বুল আলামিন মানী লোকের মান রাখেন। তার ক্লাসের নারী শিক্ষার্থীরাই এর চরম জবাব দিয়েছেন। যার প্রতিটি জবাবে বাতিলরা যেন আঁচড়ে পরেছে আল্লাহর জমিনে, যেমনটা আঁচড়ে পরে আকাশে উড়তে থাকা হঠাৎ ক্ষতিগ্রস্ত কোনো উড়োজাহাজ।

দেখা গেল—স্যারের পোস্ট ডিলিট করাকে কেন্দ্র করে বামপাড়ায় হাসাহাসি হচ্ছে।

মাহমুদুল হাসান স্যার বুদ্ধিবৃত্তিকভাবে রোকেয়াবাদকে আঘাত করেছেন—রীতিমতো ধ্বংস করেছেন। স্যারের আদর্শিকতা নিয়ে প্রশ্ন তুললে সেটিও সাইক্লোনের মতো উড়ে গেছে।

এত কিছুর পরেও যে হাসাহাসি করা যায়—তা নির্লজ্জের হাসি ছাড়া আর কিছুই নয়।

স্যার তার পোস্টে লিখেছেন—তিনি এবং তার পারিপার্শ্বিক কোণঠাসার স্বীকার। এবং আলেম-ওলামার প্রতি সম্মান রেখে কেবল ব্যক্তি বেগম রোকেয়ার শরঈ সমাধান তাদের উপর ছেড়ে দিয়ে তিনি পোস্টটি ডিলিট করেছেন।

ব্যক্তি বেগম রোকেয়ার শরঈ সমাধান আর রোকেয়াবাদ নামক মতাদর্শ ধ্বংস করা—এ দুই সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাহমুদুল হাসান স্যার বোকেয়াবাদ মতাদর্শে চির ধরাতে পেরেছেন। তার পারিপার্শ্বিক কোণঠাসা পরিস্থিতিই তার প্রমাণ।

মাহমুদুল হাসান স্যার সফল। ব্যর্থ আমরা—আমরা যারা স্যারের এই কোণঠাসা মুহূর্ত ভাগ করে নিতে পারিনি।

ইসলাম তো জিততে এসেছে। সালাউদ্দিন আইয়ুবির অনুসারীরা তো কখনো হারেন না। তারা সবসময় জিতেন, এবং কেয়ামত পর্যন্ত জিতবে্ন। আমরা কি তাদের সঙ্গে থেকে ইসলামের সে বিজয়ে নিজেদের শামিল করতে পারছি—না পারছি না—এটাই আপাতত আমাদের ঈমানের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।


করতেই হবে!!
18/11/2025

করতেই হবে!!

17/11/2025

সবরের চাদর দিয়ে দুঃখদের চেহারা ঢেকে দাও। বিনিময়ে রবের কাছ থেকে জান্নাতকে চেয়ে নাও🌸
17/11/2025

সবরের চাদর দিয়ে দুঃখদের চেহারা ঢেকে দাও। বিনিময়ে রবের কাছ থেকে জান্নাতকে চেয়ে নাও🌸

আলহামদুলিল্লাহ! 🌸হাসিনার ফাসির রায়ের পর জুলাইয়ের গাজী তাহমিদ হুজাইফার ইমামতিতে শোকরানা সেজদা।-উত্তরা বিএনএস সেন্টার।
17/11/2025

আলহামদুলিল্লাহ! 🌸
হাসিনার ফাসির রায়ের পর জুলাইয়ের গাজী তাহমিদ হুজাইফার ইমামতিতে শোকরানা সেজদা।

-উত্তরা বিএনএস সেন্টার।

যখন তোমার বুক সঙ্কুচিত হয়ে যায়, দুঃখ কাবু করে ফেলে এবং উদ্বেগ তোমাকে ছলনায় ফেলেতখন আল্লাহর জিকিরে দৌড়াও, যেন তোমার হৃদয় ...
16/11/2025

যখন তোমার বুক সঙ্কুচিত হয়ে যায়, দুঃখ কাবু করে ফেলে এবং উদ্বেগ তোমাকে ছলনায় ফেলে
তখন আল্লাহর জিকিরে দৌড়াও, যেন তোমার হৃদয় এতে শান্তি ও সান্ত্বনা পায়। 🌸🖤

জাতীয়তাবাদ নিয়ে আল্লামা ইকবালের সেই কবিতাএই যুগে আমি ভিন্ন কেউ, সুরাও ভিন্ন এমনকি গ্লাসটাও ভিন্ন,সাকীর চালচলন ও পরিবেশ...
14/11/2025

জাতীয়তাবাদ নিয়ে আল্লামা ইকবালের সেই কবিতা

এই যুগে আমি ভিন্ন কেউ,
সুরাও ভিন্ন এমনকি গ্লাসটাও ভিন্ন,
সাকীর চালচলন ও পরিবেশন ভঙ্গিটাও ভিন্ন।

মুসলিমরাও নিজদের জন্য এক ভিন্ন হারাম গড়েছে,
সভ্যতার আযররা এক ভিন্ন পূজ্য গড়েছে।

এই নব্য খোদাদের মধ্যে, দেশ হল সবচেয়ে বড় খোদা;
ইসলামের কাফন দিয়েই জাতীয়তাবাদ নিজের অঙ্গ ঢেকেছে!

এই মূর্তি নব্য উদ্ভাবিত খোদা,
নয়া সভ্যতার একটি পণ্য,
এটি কি রাসুলের দ্বীনের মুল কাঠামোকে লুণ্ঠিত করে গড়া হয় নি?

তোমার বাহু তো, তাওহীদের আদর্শে ঐক্যতায় পৌঁছে,
ইসলাম তোমার দেশ, তুমিই তো রাসুলের অনুসারী।

হে মুসলিম!
সেই পুরাতন দৃশ্যপট আবারো দেখিয়ে দাও
হে রাসুলের অনুসারী,
এই সব খোদাকে মাটিতে মিশিয়ে দাও

Address

Korotia
Tangail
1926

Alerts

Be the first to know and let us send you an email when Saadatian Deen-ee Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share