একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স

  • Home
  • Bangladesh
  • Tejgaon
  • একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স

একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স যেখানে প্রতিভা জেগে ওঠে রঙে, শব্দে আর ছন্দে—সেখানে 'একাত্তর' হয়ে ওঠে শিল্পের আত্মা।

A new chapter unfolds with fresh minds, vibrant energy, and a shared passion for creativity.We proudly welcome our newly...
16/07/2026

A new chapter unfolds with fresh minds, vibrant energy, and a shared passion for creativity.

We proudly welcome our newly appointed Secretariant and Sub-Secretariat Members, who are ready to uphold the legacy of EKATTOR CULTURAL CLUB, BUTEX through their dedication, innovation, and love for art and culture.

Together, let us embrace another remarkable year filled with inspiration, collaboration, and unforgettable moments.

ধন্যবাদ বুটেক্স সাংবাদিক সমিতি - Butex Journalists' Association।
08/07/2026

ধন্যবাদ বুটেক্স সাংবাদিক সমিতি - Butex Journalists' Association।

একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ মিত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ আফ্রিদি সামি।

সৌরভ মিত্র টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ এবং সাঈদ আফ্রিদি সামি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

We proudly announce the new Executive Committee of Ekattor Cultural Club,BUTEX 26-27. Heartiest congratulations to all t...
03/07/2026

We proudly announce the new Executive Committee of Ekattor Cultural Club,BUTEX 26-27. Heartiest congratulations to all the members. Wishing you every success in your journey ahead!

🌙ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর আত্মশুদ্ধির শিক্ষাই পবিত্র ঈদ উল আযহা আমাদের হৃদয়ে নতুন আলো জ্বালায়।কোরবানির এই পবিত্...
27/05/2026

🌙
ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর আত্মশুদ্ধির শিক্ষাই পবিত্র ঈদ উল আযহা আমাদের হৃদয়ে নতুন আলো জ্বালায়।
কোরবানির এই পবিত্র দিনে অহংকার, হিংসা আর স্বার্থপরতাকে ত্যাগ করে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি হৃদয়।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, রহমত ও অনাবিল সুখের বার্তা।
পরিবার, প্রিয়জন ও প্রার্থনায় ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।একাত্তর সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে সবাই জানাই
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ঈদ মোবারক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকীতে একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভা...
24/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকীতে একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি নজরুল আজও আমাদের সাহস জোগান অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে।
“গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।”

তাঁর অমর সৃষ্টি “বিদ্রোহী”, “কারার ঐ লৌহ কপাট” কিংবা “চল চল চল” যুগে যুগে বাঙালিকে জাগিয়ে তুলেছে স্বাধীনতা ও মানবতার চেতনায়।

নজরুল চিরন্তন, নজরুল প্রেরণা।
বিদ্রোহী কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড...
08/05/2026

চিত্ত যেথা ভয়শূন্য,
উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত,
যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি।”

শুধু কবিতা নয়, এ যেন এক মুক্ত, মানবিক ও সুন্দর পৃথিবীর স্বপ্ন। সময়ের পর সময় পেরিয়েও এই শব্দগুলো আমাদের সাহস জোগায়, মুক্তভাবে ভাবতে শেখায়, মানুষ হয়ে উঠতে শেখায়।রবীন্দ্রনাথ শেখায় স্বপ্ন,রবীন্দ্রনাথ শেখায় আশা,রবীন্দ্রনাথ শেখায় ইচ্ছে।
রবীন্দ্রঠাকুররা বেঁচে থাকেন তাদের সৃষ্টিতে,তাদের রচনায়।
আজ ২৫শে বৈশাখ,১৪৩৩।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৫তম জন্মবার্ষিকী।
আমরা একাত্তর সাংস্কৃতিক সংঘ পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্বকবি -কে।

This May Day is about people—their struggles, their strength, and their stories. Ekattor Cultural Club stands beside eve...
01/05/2026

This May Day is about people—their struggles, their strength, and their stories.
Ekattor Cultural Club stands beside every worker whose efforts shape our society, whose voices deserve to be heard, and whose resilience inspires change.
Today, we honor not just work, but the humans behind it.

গত ১২ এপ্রিল,২০২৬ এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পারি জমান কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোসলে।সুরের জগতে এক অনন্য নাম আশ...
24/04/2026

গত ১২ এপ্রিল,২০২৬ এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পারি জমান কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোসলে।
সুরের জগতে এক অনন্য নাম আশা ভোসলে ।
দশকের পর দশক ধরে হাজারো গানে তিনি শুধু কণ্ঠই দেননি, সৃষ্টি করেছেন অনুভূতির এক অনন্ত ভুবন। বাংলা, হিন্দি সহ নানা ভাষার সংগীতে তাঁর অসাধারণ অবদান তাঁকে এনে দিয়েছে কিংবদন্তির আসন।
প্রজন্মের পর প্রজন্মের প্রতিটি শিল্পীর অনুপ্রেরণা হিসেবে ছিলেন আশা ভোসলে।

17/04/2026

চৈত্রের শেষ আলো মুছে গিয়ে যখন নতুন বছরের দুয়ারে কড়া নাড়ছিল,
তখন একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স-এর আয়োজনে আমরা একসাথে লিখেছিলাম এক অনন্য গল্প—
বর্ষবরণ ১৪৩৩

স্যার-ম্যামদের আন্তরিক উপস্থিতি,
RunRise Nation -এর প্রযোজনায় শক্ত ভিত্তি,
আর ক্লাবের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম—
সব মিলিয়ে এই আয়োজন হয়ে উঠেছিল শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক টুকরো আবেগ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিদের পদচারণায়
আর আমাদের সবার সম্মিলিত আনন্দে
মুহূর্তগুলো হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত, আরও রঙিন।

সেই ভালোবাসা, সেই পরিশ্রম, সেই হাসি আর উচ্ছ্বাস—
সবকিছু একসাথে বাঁধা হয়েছিল

ফিরে দেখা সেই দিনটি
এই বর্ষবরণ শুধু একটি দিন ছিল না,
এটি ছিল আমাদের সবার একসাথে গড়ে তোলা এক অমলিন স্মৃতি

অনেক সীমাবদ্ধতা, অগণিত পরিশ্রম আর অদম্য চেষ্টার মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৪৩-এর স্বপ্নটা আজ বাস্তবে রূপ নিয়েছে।শুরুটা সহজ ছিল ...
16/04/2026

অনেক সীমাবদ্ধতা, অগণিত পরিশ্রম আর অদম্য চেষ্টার মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৪৩-এর স্বপ্নটা আজ বাস্তবে রূপ নিয়েছে।
শুরুটা সহজ ছিল না—কিন্তু বিশ্বাস ছিল, আর ছিল একসাথে কিছু করার ইচ্ছা। সেই চেষ্টার প্রতিটা ধাপ, প্রতিটা মুহূর্ত আজ মিলেই তৈরি করেছে এই আয়োজনের গল্প।
একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স-এর এই পথচলায় ৪৭ থেকে ৫১—প্রতিটি সদস্যের ডেডিকেশন, নিরলস পরিশ্রম আর ভালোবাসাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি।
সবাই নিজ নিজ জায়গা থেকে যেভাবে এগিয়ে এসেছে, সেটাই এই আয়োজনকে দিয়েছে ভিন্ন এক উচ্চতা।
আমাদের প্রিয় অ্যালামনাইদের নিরন্তর সহযোগিতা এবং সম্মানিত শিক্ষকদের আন্তরিক সমর্থন আমাদের জন্য ছিল ভরসার জায়গা।
পৃষ্ঠপোষকতায় থাকা RunRise Nation এই পুরো আয়োজনকে দিয়েছে দৃঢ়তা ও পূর্ণতা।
সবশেষে, এই যাত্রার সাথে যারা কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন—সবার প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।
এই অর্জন শুধু একটি আয়োজনের নয়, এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি।

নতুন বছর এ যেন একাত্তর সাংস্কৃতিক সংঘ র চলার পথ তাও সুন্দর হয় এই প্রত্যাশাই করি।
সকলকে জানাই শুভ নববর্ষ।

Address

Bangladesh University Of Textiles
Tejgaon

Telephone

+8801827475438

Website

Alerts

Be the first to know and let us send you an email when একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্স:

Shortcuts

Share