18/09/2026
১৬ সেপ্টেম্বর ২০২৬
“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান, বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজে শৃঙ্খলা, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থান: শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, ঠাকুরগাঁও