CSC Helpline For BD Students

CSC Helpline For BD Students Make your Dream True

থংজি ইউনিভার্সিটিতে ৫টি ফুল ফান্ডেড স্কলারশিপ এর সার্কুলার ওপেন আছে। নিচে লিংক গুলো দিয়ে দিচ্ছি। ১. (CSC)চাইনিজ গভর্মেন্...
15/11/2024

থংজি ইউনিভার্সিটিতে ৫টি ফুল ফান্ডেড স্কলারশিপ এর সার্কুলার ওপেন আছে। নিচে লিংক গুলো দিয়ে দিচ্ছি।

১. (CSC)চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপঃ (মাস্টার্স + পি.এইচ.ডি.)

স্কলারশিপ কভারেজঃ টিউশন ফী ফ্রি + হোস্টেল ফি ফ্রি + মেডিকেল ইন্সুরেন্স + মান্থলি স্টাইপেন্ড ৩০০০/৩৫০০ ইউয়ান (প্রায় ৫০০০০ / ৬০০০০ টাকা)

লিংকঃ https://study.tongji.edu.cn/info/1043/2630.htm

২.(SGS) সাংহাই গভর্মেন্ট স্কলারশিপঃ (মাস্টার্স + পি.এইচ.ডি.)

স্কলারশিপ কভারেজঃ টিউশন ফী ফ্রি + হোস্টেল ফি ফ্রি + মেডিকেল ইন্সুরেন্স + মান্থলি স্টাইপেন্ড ৩০০০/৩৫০০ ইউয়ান (প্রায় ৫০০০০ /৬০০০০ টাকা)

লিংকঃ https://study.tongji.edu.cn/info/1043/2633.htm

৩. চাইনিজ গভর্মেন্ট মেরিন স্কলারশিপঃ (মাস্টার্স + পি.এইচ.ডি.) (মেরিন রিলেটেড ফিল্ড)

স্কলারশিপ কভারেজঃ টিউশন ফী ফ্রি + হোস্টেল ফি ফ্রি + মেডিকেল ইন্সুরেন্স + মান্থলি স্টাইপেন্ড ৩০০০ ইউয়ান (প্রায় ৫০০০০ টাকা)

লিংকঃ https://study.tongji.edu.cn/info/1043/2646.htm

৪. থংজি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডক্টরাল স্কলারশিপঃ(পি.এইচ.ডি.)

স্কলারশিপ কভারেজঃ টিউশন ফী ফ্রি + হোস্টেল ফি ফ্রি + মেডিকেল ইন্সুরেন্স + মান্থলি স্টাইপেন্ড ৫০০০ ইউয়ান (প্রায় ৮২০০০ টাকা)

লিংকঃ https://study.tongji.edu.cn/info/1043/2319.htm

৫. ব্যাংক অফ চায়না গ্লোবাল এলিট স্কলারশিপঃ(পি.এইচ.ডি.)

স্কলারশিপ কভারেজঃ টিউশন ফী ফ্রি + মেডিকেল ইন্সুরেন্স + মান্থলি স্টাইপেন্ড ৫০০০ ইউয়ান (প্রায় ৮২০০০ টাকা) + হোস্টেল সাবসিডি ৩০০০ ইউয়ান (৫০০০০ টাকা)

লিংকঃ https://study.tongji.edu.cn/info/1043/2634.htm

সার্কুলার গুলোতে এপ্লিকেশনের সকল লিংক ক্লিয়ারলি দেয়া আছে

চীনে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ২০২৫ সালের সেপ্টেম্বরে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ সুযোগ এসেছে! ANSO স্কল...
07/10/2024

চীনে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ২০২৫ সালের সেপ্টেম্বরে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ সুযোগ এসেছে! ANSO স্কলারশিপ ফর ইয়াং ট্যালেন্টস এখন আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। এই স্কলারশিপটি চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল-ফান্ডেড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলোতে পড়াশোনার সুযোগ দিচ্ছে।

🔍 ANSO স্কলারশিপের সুবিধা:
✅ বিনামূল্যে টিউশন
✅ ফ্রি থাকার ব্যবস্থা
✅ স্বাস্থ্য বীমা
✅ মাসিক স্টাইপেন্ড (মাস্টার্স: ৩০০০ ইউয়ান, পিএইচডি: ৬০০০ ইউয়ান)
✅ চীনে পড়াশোনা ও গবেষণার সুযোগ

📅 আবেদনের সময়সীমা:

আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৪(expected)
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫(expected)
🎯 আবেদন প্রক্রিয়া: প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন। প্রি-অ্যাডমিশন লেটার সংগ্রহ করতে প্রফেসরের সাথে আগে থেকেই যোগাযোগ করলে, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

AI, বিজ্ঞান, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ANSO স্কলারশিপ চীনে উচ্চশিক্ষার এক অসাধারণ সুযোগ। এটি আপনাকে বিশ্বমানের গবেষণার সুযোগ এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের স্বাধীনতা প্রদান করবে।

⏳ প্রস্তুতি শুরু করুন এখনই! স্কলারশিপের প্রতিযোগিতা কঠিন, তাই দ্রুত প্রস্তুতি নিন এবং প্রফেসরের সাথে যোগাযোগ করতে থাকুন। ইনশাআল্লাহ, ANSO স্কলারশিপের মাধ্যমে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তব হবে!

আরও বিস্তারিত জানতে আমাদের পোস্টগুলো চোখে রাখুন। 📢

Want to Study in China? Start Your Application for the CSC Scholarship! 🇨🇳For those aiming to pursue higher education in...
29/09/2024

Want to Study in China?
Start Your Application for the CSC Scholarship! 🇨🇳

For those aiming to pursue higher education in China for the September 2025 intake, here’s an excellent opportunity! The Chinese Government Scholarship (CSC) application process is starting soon. The CSC Scholarship offers two main categories:

✅ Type A: Apply through the Bangladesh Ministry of Education to a maximum of 2 universities, with the added benefit of a free round-trip air ticket!
✅ Type B: Apply directly to the university. The benefits are the same as Type A, except for the air ticket.

📅 Application Process:

Applications for Type A begin mid-December.
You need to complete the IELTS exam by the first week of November.
Start contacting universities early to obtain a pre-admission letter.

🎓 Benefits of the CSC Scholarship:

Tuition fees fully covered
Free accommodation
Health insurance
Monthly stipend (Masters: 3,000 Yuan, PhD: 3,500 Yuan)

Living and studying in China is relatively affordable, so this scholarship will provide both financial and mental peace of mind.

⏳ Start preparing now! The competition for the scholarship is fierce, so begin your preparations and reach out to professors. With hard work and planning, the CSC Scholarship can help you achieve your academic dreams!

Stay tuned for more updates on scholarship details. ✨

28/09/2024

চীন এ Undergraduate করার জন্য নিজে এপ্লিকেশন করার ফুল প্রসিডিওর
১.কখন আবেদন করবেন :
আবেদন শুরু হয় প্রতি বছর জানুয়ারী থেকে জুনের শেষ পর্যন্ত। কিন্তু কিছু ইউনিভার্সিটির প্রকাশিত সময় সীমা কম বেশি হতে পারে। সময় সীমার ব্যাপার এ বিস্তারিত তথ্য আপনি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। সেপ্টেম্বর সেশন এর ফলাফল প্রকাশিত হবে জুলাই এ।
২.আবেদন করতে করনীয় :
প্রথমে আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয় নির্বাচন করে সেই বিশ্ববিদ্যালয় আপনার মেজর ইংরেজিতে আছে কি না সেটা খুজে বের করা।
৩.কোথায় আবেদন করবেন :
আপনি সরাসরি গুগল এ গিয়ে ইউনিভার্সিটি ওয়েবসাইট এ আবেদনের লিংক খুঁজে এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের তাদের বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব সাইটে ও আবেদন করতে হয়।
৪.কি কি দরকারি কাগজেরপ্রয়োজনীয়:
-Highest Certificate (Notorize copy)
-Highest Transcript (Notorize copy)
-Photo (passport size)
-Passport Homepage
-Two Recommendations Later
-Study Plan / SOP(Most Important)
-Police clearance certificate
-Bank Statement
-Foreign Physical Examination Report
-Other documents
-English Proficiency Certificate/Medium of Instruction
কিছু বিশ্ববিদ্যালয় IELTS /TOFEL জরুরী, কিন্তু আপনি চীনের অধিকাংশ বিশ্ববিদ্যালয় Medium of instructions (MOI) দিয়ে আবেদন করতে পারবেন।
৫.আবেদনের পর করনীয় :
আবেদন করার পরে যদি এপ্লিকেশন ফী থাকে তাহলে পে করা এবং প্রতিদিন ইমেইল চেক করা ডকুমেন্টস এ কোনো প্রব্লেম থকলে ইউনিভার্সিটি আপনাকে ইমেইল করবে ,সেটা আবারও ইউনিভার্সিটির প্রোটালে আপলোড দেওয়া।
৬.এপ্লিকেশন স্টাটাস :
Submitted: No any touch with your Application since sent.
In progress: university touched with your application material which leads to accepted or rejected.
In process: At university portal, it means equal to submitted only. When university check your application, it will change into “academic review” Or other steps like “fee to be paid” or have entered school etc
Preliminary Admission: University selected to the candidate, now they will send academic Review
Final result unreleased/unrelated: Means Application process completely done, wait for result which could selected or not selected.
Accepted/Admited: university completed all steps positively, now they will send “admission letter and visa application form” any time.
৭.এখন থেকে চায়নাতে আন্ডারগ্রাজুয়েট পড়তে গেল এন্ট্রেস এক্সাম দেওয়া বাধ্যতামূলক ,২০২৫ থেকে কেউ এই এক্সাম এ পাশ না করলে ,বা IELTS / TOFEL না থাকলে চায়নাতে আন্ডারগ্রাজুয়েট সপ্নের মতো হয়ে যাবে ,বি কেয়ারফুল।
বৃত্তির সুবিধা সমূহ :
-বিনা খরচে পড়াশোনা
-বিনা খরচে থাকার ব্যবস্থা
-মান্থলি স্টাইপেন (variable)

27/09/2024

যারা ২০২৫ সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী, তাদের জন্য দারুণ সুযোগ! Chinese Government Scholarship (CSC) এর আবেদন খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। CSC স্কলারশিপের দুইটি প্রধান ক্যাটাগরি রয়েছে:

✅ Type A: বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ ২টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ এবং বিনামূল্যে এয়ার টিকেট! ✅ Type B: সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। Type A এর মতো একই সুবিধা, তবে এয়ার টিকেট অন্তর্ভুক্ত নয়।

📅 আবেদন প্রক্রিয়া:

Type A এর আবেদন শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি।
তাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে IELTS পরীক্ষা দিয়ে ফেলতে হবে।
প্রি-অ্যাডমিশন লেটার সংগ্রহের জন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ শুরু করুন।
🎓 CSC স্কলারশিপের সুবিধা:

বিনামূল্যে টিউশন
ফ্রি থাকার ব্যবস্থা
স্বাস্থ্য বীমা
মাসিক স্টাইপেন্ড (মাস্টার্স: ৩০০০ ইউয়ান, পিএইচডি: ৩৫০০ ইউয়ান)
চীনে পড়াশোনা ও জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, তাই এই স্কলারশিপ আপনাকে মানসিক ও আর্থিকভাবে অনেকটাই স্বস্তি দেবে।
⏳ প্রস্তুতি নিন এখনই! স্কলারশিপ পাওয়ার প্রতিযোগিতা অনেক কঠিন, তাই প্রস্তুতি শুরু করে দিন এবং প্রফেসরের সাথে যোগাযোগ শুরু করুন। ইনশাআল্লাহ, CSC স্কলারশিপের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে!

আরও বিস্তারিত জানতে আমাদের পোস্টগুলো চোখে রাখুন। 📢

Address

Shanghai

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSC Helpline For BD Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share