Kinkarbati Agricultural Institution Alumni Association

Kinkarbati Agricultural Institution Alumni Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kinkarbati Agricultural Institution Alumni Association, Community College, PO. KINKARBATI, Hooghly.

কিংকরবাটীতে মোট ৫টি পাঠশালার অস্তিত্ব জানা যায় ।হাটতলায় বৈদ্যনাথ চক্রবর্তী ,বর্তমান স্বাস্থকেন্দ্রের কাছে পুলের ধারে মনখুশী চক্রবর্তী ,পঞ্চাননতলায় অন্য এক বৈদ্যনাথ চক্রবর্তী ,দত্তবাড়ীতে দিগম্বর চক্রবর্তী এবং অনেক পরে মনখুশী চক্রবর্তীর জ্যেষ্ঠপুত্র কৃষ্ণচন্দ্র চক্রবর্তী একটি পাঠশালা চালাতেন পাল (করুণা পাল) বাড়ীর সদরে ।(শেষোক্ত পাঠশালায় হারান চন্দ্র গিরি মহাশয় ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কিংকরবাটী

কৃষি বিদ্যালয়ে ভর্তি হন 1949 সালে এবং ঐ বছরেই কিংকরবাটী কৃষি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কিংকরবাটী প্রাথমিক বিদ্যালয়ে মার্জ হয় যায় ।) প্রথমোক্ত পাঠশালা দুটি একীভূত হয়ে যায় 1912 সাল নাগাদ । দুটি পাঠশালাতেই ছাত্রসংখ্যা কমে যাওয়ায় এমনভাবে একীভুত হওয়ার প্রয়োজন হয় ।কয়েক বৎসর পরে যতীন্দ্রনাথ বাগ মহাশয় ঐ দুই একীভুত পাঠশালাকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেন । যদিও তাঁর উদ্দেশ্য ছিলো এতদঞ্চলে একটি হাইস্কুল গড়ে তোলা । এবং এলাকার সাধারণ মানুষের সহায়তায় নিজ উদ্যোগে তা তিনি করতে সক্ষম হয়েছিলেন ।
তৎকালীন জমিদার (উত্তরপাড়ার প্রবলচন্দ্র মুখোপাধ্যায়) বাবুদের কিছুটা পতিত জমি ছিল কানা নদীর ধারে পুলের কাছে ।যতীনবাবু জমিদারদের মৌখিক অনুমতিক্রমে ও অল্পকিছু আর্থক সাহায্য নিয়ে শিক্ষাবিভাগের নির্দেশে মাটির দেওয়াল ও খড়ের চাল (ছাউনি) বিশিষ্ট দুটি ঘর করান । 1918 সালে LOWER PRIMARY SCHOOL-এর সরকারী স্বীকৃতি পাওয়া যায় এবং 1920 সালে UPPER PRIMARY SCHOOL- এর সরকারী স্বীকৃতি পাওয়া যায় I 1921সাল পর্যন্ত চলে বৈদ্যনাথ চক্রবর্তী ও মনখুশী চক্রবর্তী –এই দুজন শিক্ষকের তত্ত্বাবধানে ।
যতীনবাবু তখন বন্দিপুর MIDDLE ENGLISH SCHOOL –এ শিক্ষকতা করতেন I
1922সালে যতীনবাবু বন্দিপুর স্কুলে ইস্তফা দিয়ে কিংকরবাটী UPPER PRIMARY SCHOOL-এ যোগদান করেন (RECTOR পদে) ।হেড পন্ডিত হন শশধর হাজরা । সম্পাদক হন যতীন্দ্রনাথ দত্ত মহাশয় ।

19/06/2020

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক, আমাদের সকলের প্রিয় সিদ্ধার্থবাবুর অকাল প্রয়ানে আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা করি। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।

প্রসঙ্গত জানিয়ে রাখি, স্যার দীর্ঘদিন অত্যন্ত যত্নের সাথে এই পেজের অ্যাডমিনের গুরুদায়িত্ব সামলেছেন। স্কুলের প্রতিমুহূর্তের খবর আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।

19/06/2020

চলে গেলেন...১৯ জুন,২০২০,রাত ১টা ৫...

ANNUAL RESULT-2019
26/12/2019

ANNUAL RESULT-2019

Address

PO. KINKARBATI
Hooghly
712407

Telephone

7208977390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kinkarbati Agricultural Institution Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share