Gyaner Alo - “জ্ঞানের আলো”

Gyaner Alo - “জ্ঞানের আলো” This page is all about Islamic Quiz on Bangla & English tutorial in Gyaner Alo. Jafar Sadik owns this Page. Thank you.

If you're a Quiz lover or Learner then please do check our gyaner alo page.

 #ভ্যালেন্টাইন_ডে_নয়,  #এটি_বিশ্ব_বেহায়া_দিবস !!! বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিন মানুষকে ধোঁকায় ফেলে শয়তান যতটা না বি...
13/02/2024

#ভ্যালেন্টাইন_ডে_নয়, #এটি_বিশ্ব_বেহায়া_দিবস !!!
বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিন মানুষকে ধোঁকায় ফেলে শয়তান যতটা না বিজয়ী হয়, তার চেয়ে শয়তান বেশি বিজয়ী হয় এই দিনে।
সেই দিনটার কথা আপনাদের কারো অজানা নয়, 'বিশ্ব ভালোবাসা দিবস' নামে যে দিবস সারা পৃথিবীতে পরিচিত। এটা এমন একটা দিন, যে দিনে কিছু যুবক-যুবতী এমন সব অনাচার-অশ্লীলতায় লিপ্ত হয়, যার কারণে পুরো ...পৃথিবীটাই একটি অসভ্য ভুমিতে পরিণত হয়। বিভিন্ন পার্ক, অন্ধকার রেস্টুরেন্টের ছোট্ট কেবিন গুলো একেকটা যেন 'আইয়্যামে জাহেলিয়াতের' বেশ্যাখানায় পরিণত হয়। বাবা-মায়ের আদরের ছেলেটি অন্য কোনো ভাইয়ের লক্ষী বোনকে নিয়ে এমন বেহেল্লাপনায় মেতে উঠে। যা একটি সভ্য দেশ কখনো মেনে নিতে পারে না, কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা নিজেদেরকে 'মুসলিম' বলে দাবী করি, কিন্তু ঐটা একটা নামকাওয়াস্তে লেবাস মাত্র।পৃথিবীর প্রায় সব মুসলিম নামধারী দেশগুলোতে 'ভালোবাসা দিবসের' নাম দিয়ে তরুন-তরুনীরা ব্যাভিচারে মেতে উঠে।এ ক্ষেত্রে সরকার গুলো যেন নিরব। সরকারের যেনো এখানে কিছুই করার নেই!!! অথচ এই তরুন- তরুনীরাই আগামীদিনের মন্ত্রী, এমপি বা রাষ্ট্রের দায়িত্বশীল কেউ হবে। আমার তো ভাবতেই কেমন যেন ঘৃনা ঘৃনা লাগছে, আমার এলাকার এমপি হবে বা আমার দেশের কেবিনেট মন্ত্রী হবে তরুন বয়সে যিনা-ব্যাভিচারে লিপ্ত ছিলো এমন কোনো ব্যাক্তি??? এর চেয়ে মূর্খ কোনো সৎ ব্যাক্তিকেও আমি মেনে নিতে রাজী আছি। বিশ্ব ভালোবাসা দিবস, এটি এমন একটি দিবস, যে দিনে কিছু মেয়ে পতিতা হবে, কিছু মেয়ে প্রতারিত হবে, কিছু ছেলে খারাপ কাজে জড়িত হবে। আপনার পরিবার যে আক্রান্ত হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে???আপনারা হয়তো জানেন, এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে প্রতিবছর প্রায় ৯০,২৪০ জন নারী তাদের গর্ভপাত করে।

কি লির্লজ্জতা???

এটা কি আইয়্যামে জাহেলিয়াত নয়???

এক নোংরা ও জঘন্য ইতিহাসের স্মৃতিচারণের নাম বিশ্ব ভালবাসা দিবস। এ ইতিহাসটির বয়স সতেরো শত সাতত্রিশ বছর হলেও ‘বিশ্ব ভালবাসা দিবস’ নামে এর চর্চা শুরু হয় সাম্প্রতিক কালেই। দুই শত সত্তর সালের চৌদ্দই ফেব্রুয়ারির কথা। তখন রোমের সম্রাট ছিলেন ক্লডিয়াস। সে সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু, তরুণ প্রেমিকদেরকে গোপন পরিণয়-মন্ত্রে দীক্ষা দিত। এ অপরাধে সম্রাট ক্লডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করেন। তার এ ভ্যালেন্টাইন নাম থেকেই এ দিনটির নাম করণ করা হয় ‘ভ্যালেন্টাইন ডে’ যা আজকের ‘বিশ্ব ভালবাসা দিবস’। বিশ্ব ভালবাসা দিবসকে চেনার জন্য আরও কিছু বাস্তব নমুনা পেশ করা দরকার। দিনটি যখন আসে তখন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো একেবারে বেসামাল হয়ে উঠে। নিজেদের রূপ-সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে। শুধুই কি তাই ! অঙ্কন পটীয়সীরা উল্কি আঁকার জন্য পসরা সাজিয়ে বসে থাকে রাস্তার ধারে। তাদের সামনে তরুণীরা পিঠ, বাহু আর হস্তদ্বয় মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেয়ার জন্য। তারপর রাত পর্যন্ত নীরবে-নিবৃতে প্রেমিক বা প্রেমিকার সাথে খোশ গল্প। এ হলো বিশ্ব ভালবাসা দিবসের কর্মসূচি! বিশ্ব ভালবাসা দিবস না বলে বিশ্ব বেহায়াপনা দিবস বললে অন্তত নামকরণটি যথার্থ হতো।

ভালবাসা দিবস পালনের ক্ষতিকর কিছু দিক :

নামের এ শব্দটির সাথে এক চরিত্রহীন লম্পটের স্মৃতি জড়িয়ে যারা ভালবাসার জয়গান গেয়ে চলেছেন, পৃথিবীবাসীকে তারা সোনার পেয়ালায় করে নীল বিষ পান করিয়ে বেড়াচ্ছেন।

তরুণ-তরুণীদের সস্তা যৌন আবেগকে সুড়সুড়ি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে। অথচ আল্লাহ তা‘আলা ফাসাদ সৃষ্টিকারীদের ভালবাসেন না। আল্লাহ তা‘আলা বলেন,

وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

‘‘আর তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালবাসেন না।’’(সূরা আল মায়িদাহ : ৬৪)

অবক্ষয় দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে।

নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করছে। যারা ঈমানদারদের সমাজে এ ধরণের অশ্লীলতার বিস্তার ঘটায়, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আল্লাহ তা‘আলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

‘‘যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি..।’’ (সূরা আন-নূর :১৯)

বস্তুত যে সমাজেই চরিত্র-হীনতার কাজ ব্যাপক, তথায় আল্লাহর নিকট থেকে কঠিন আযাব সমূহ ক্রমাগত অবতীর্ণ হওয়া অবধারিত, আব্দুল্লাহ ইবন ‘উমর رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন:

… لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمِ…

‘‘যে জনগোষ্ঠীর মধ্যে নির্লজ্জতা প্রকাশমান, পরে তারা তারই ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করে, যার অনিবার্য পরিণতি স্বরূপ মহামারি, সংক্রামক রোগ এবং ক্ষুধা-দুর্ভিক্ষ এত প্রকট হয়ে দেখা দিবে, যা তাদের পূর্ববর্তীদের মধ্যে কখনই দেখা যায় নি।’’(ইবনু মাজাহ, কিতাবুল ফিতান, হাদিস নং-৪০০৯)

حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن إسرائيل، عن أبي إسحاق، عن عبيد الله بن جرير، عن أبيه، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ما من قوم يعمل فيهم بالمعاصي هم أعز منهم وأمنع لا يغيرون إلا عمهم الله بعقاب ‏"‏ ‏.‏

জারীর বিন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন জাতির মধ্যে প্রকাশ্যে পাপাচার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যাক্তিরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের পাপাচারীদের বাধা দেয় না, তখন আল্লাহ তাআলা তাদের উপর ব্যাপকভাবে শাস্তি পাঠান।
[ আবু দাউদ ৪৩৩৯, আহমাদ ১৮৭৩১,১৮৭৬৮। আত তা’লীকুর রাগীব ৩/১৭০]।

বিবাহ পূর্ব দৈহিক সম্পর্ক গড়তে কোন রকম কুণ্ঠাবোধ করছে না। অথচ তরুণ ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের এক রানী অভিসারে ডেকেছিল, তখন তিনি কারাবরণকেই এহেন অপকর্মের চেয়ে উত্তম জ্ঞান করেছিলেন। রোমান্টিক অথচ যুব-চরিত্রকে পবিত্র রাখার জন্য কী অতুলনীয় দৃষ্টান্ত! আল্লাহ তাআলা [ সূরা ইউসুফের ২৩-৩৪ নম্বর আয়াত ] পর্যন্ত এ ঘটনা বর্ণনা করেছেন

উল্কি আঁকাতে যেয়ে নিজের ইজ্জত-আব্রু পরপুরুষকে দেখানো হয়। যা প্রকাশ্য কবিরা গুনাহ। যে ব্যক্তি উল্কি আঁকে এবং যার গায়ে তা আঁকা হয়, উভয়য়ের উপরই আল্লাহর লা‘নত বর্ষিত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন,

لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ *

‘‘যে ব্যক্তি পর-চুলা লাগায় এবং যাকে লাগায়; এবং যে ব্যক্তি উল্কি আঁকে এবং যার গায়ে আঁকে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’(বুখারী,কিতাবুল লিবাস,হাদিস নং৫৪৭৭)

মূলত যার লজ্জা নেই, তার পক্ষে এহেন কাজ নেই যা করা সম্ভব নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ ما شِئْت

‘‘যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পার।’’(বুখারী, কিতাবু আহাদীসিল আম্বিয়া, হাদিস নং৩২২৫)
দিবসের নামে নির্লজ্জতা বৃদ্ধি পাওয়ার কারণে যিনা-ব্যভিচার, ধর্ষণ ও খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

… وَلَا فَشَا الزِّنَا فِي قَوْم قَطُّ إِلَّا كَثُرَ فِيهِمُ الْمَوْتُ…

‘‘যে জনগোষ্ঠীর-মধ্যেই ব্যভিচার ব্যাপক হবে, তথায় মৃত্যুর আধিক্য ব্যাপক হয়ে দেখা দেবে।’’(মুয়াত্তা মালিক, কিতাবুল জিহাদ, হাদিস নং-৮৭০)

উপরোক্ত আয়াত ও হাদিসগুলোর ভাষ্য কতটা বাস্তব বর্তমান বিশ্বের বাস্তব চিত্র এর প্রমাণ বহন করে। অবাধ যৌন মিলনের ফলে “AIDS” নামক একটি রোগ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। এটা এমনি মারাত্মক যে, এ রোগে আক্রান্ত হলে এর কোন আরোগ্য নেই। বিশ্ব ভালবাসা দিবসের এসব ঈমান বিধ্বংসী কর্ম-কাণ্ডের ফলে মুসলিম যুব-মানস ক্রমশ ঈমানি বল ও চেতনা হারিয়ে ফেলছে।হৃদয় থেকে তাকওয়া তথা আল্লাহর ভয় উঠে যাচ্ছে।

প্রিয় মুমিন-মুসলিম ভাই-বোনেরা ! ভালবাসা কোন পর্বীয় বিষয় নয়। এটি মানব জীবনের সুখ-শান্তির জন্য একটি জরুরি সার্বক্ষণিক মানবিক উপাদান। সুতরাং আমাদের মধ্যে ভালবাসা ও সৌহার্দ বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো সার্বক্ষণিক পন্থাটি অবলম্বন করি।
বিশ্ব ভালবাসা দিবসের নামে এসব ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড হতে আল্লাহ তা‘আলা আমাদেরকে হেফাযত করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কাউকে ভালবাসি এবং শত্রুতাও যদি কারো সাথে রাখতে হয়, তাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখি।তাই এই দিনটিকে কোনো মতেই বিশ্ব ভালোবাসা দিবস বলা যাবে না, ১৪ ই ফেব্রুয়ারী দিবসের নাম হবে ''বিশ্ব বেহায়া দিবস''।এই দিবসের সঙ্গে কোনো মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। কারন মুসলিমদের প্রতিটি দিনই ভালোবাসার।মা-বাবাকে কিভাবে ভালবাসতে হবে, আত্মীয়- স্বজনকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রী-পুত্র-কন্যাকে কিভাবে ভালোবাসতে হবে, প্রতিবেশী, মুসলিম-অমুসলিম বন্ধু-বান্ধব সহ এমনকি মাতা-পিতার বন্ধুদের সাথে কি আচরণ করতে হবে, সব খুলে খুলে আল্লাহ সুবহানাহু তা'আলা তার নিয়ম শুদ্ধ আমাদের শিখিয়ে দিয়েছেন।

সুতরাং ধিক্কার জানাই এই বিশ্ব বেহায়া দিবসকে। এটা মুসলমানের কোনো প্রয়োজন নাই, এটা প্রয়োজন ঐ দেশে, যে দেশের জীবনে, পরিবারে, সমাজে কোনো ভালোবাসা নাই।যে দেশের ছেলে- মেয়েরা ১৮ বছর পার হলেই মা- বাবাকে ছেড়ে গার্লফ্রেন্ডকে নিয়ে লিভ-টুগেদার করে, সেই দেশের জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন থাকতে পারে।আমাদের মতো শান্তির দেশ, ভালোবাসার দেশে 'ভালোবাসা দিবসের' মতো 'বেহায়া দিবসের' কোনো প্রয়োজন নাই।

অতএব ধিক্কার জানাই ঐ সকল তরুন-তরুনীদের যারা লাল গোলাপ নিয়ে প্রেমিক/প্রেমিকার সাথে ১৪ ই ফেব্রুয়ারী যিনা-ব্যাভিচারে মত্ত হবে।ধিক্কার জানাই ঐ সব বুদ্ধিজীবি, লেখক, সাহিত্যিকদের, যারা ১৪ ই ফেব্রুয়ারী দিনকে পূঁজি করে তরুন-তরুনীদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করে।

আল্লাহ বলেন,
''সেই ব্যাক্তির চেয়ে আর কার কথা উত্তম হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো, আর বললো আমি মুসলমান''।

অতএব মুসলমান হয়েও যারা ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে Western Cultures গ্রহন করে নিয়েছে, তোমরা প্রস্তুত থাকো কবর তোমাদেরকে হাতছানী দিয়ে ডাকছে।

আল্লাহ আমাদের বিশ্ব বেহায়া দিবস নামক আল্লাহর গজব থেকে রক্ষা করুন।

#লেখক Jafar Sadik ০৮/০২/২০১৯ ৩:৫১

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বরাক ভিত্তিক মোসাবাক্কাতুল ক্বোরআন প্রতিযোগিতায় আমাদের দারুল উলুম শ্বেখ আহমদ মাদ্র...
29/01/2024

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বরাক ভিত্তিক মোসাবাক্কাতুল ক্বোরআন প্রতিযোগিতায় আমাদের দারুল উলুম শ্বেখ আহমদ মাদ্রাসার এক ছাত্র ১ম স্থান অধিকার করে মাদ্রাসার নামকে সমোজ্জ্বল করেছে। এ উপলক্ষ্যে আজ সোমবার ২৯জানুয়ারি বাদ মাগরিব *দারুল উলুম শেখ আহমদ আলী (মাদ্রাসায়*) এক সংক্ষিপ্ত সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে l সভায় আপনাদের উপস্তিতি একান্ত কাম্য।
জাজাকাল্লাহ
সম্পাদক,
দারুল উলুম শ্বেখ আহমদ আলী (মাদ্রাসা) ডেভেলপমেন্ট কমিটি।

10/09/2023

আরবী ভাষার সবকটি হরফ দিয়ে আমার রাসূল (সাঃ) কে নিয়ে অনেক সুন্দর আলোচনা |ulilkhalinay





02/08/2023






Masnun Al-ameen

করিমগঞ্জ জেলার প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম সাহেবগনকে নিয়ে আগামী 30-07-2023 রোজ রবিবার দুপুর 12 ঘটিকায় মোল্লাগজ্ঞ (বা...
28/07/2023

করিমগঞ্জ জেলার প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম সাহেবগনকে নিয়ে আগামী 30-07-2023 রোজ রবিবার দুপুর 12 ঘটিকায় মোল্লাগজ্ঞ (বাঠইয়া) বাজার জামে মসজিদে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা আমন্ত্রিত।

27/07/2023

السلام عليكم ورحمه الله وبركاته.

The Messenger of Allah ﷺ said: “The best of you are those who are best to their wives; and I am the best of you to my wives.” (Tirmidhī)

Only ALLAH can make us from zero to hero, from nothing to something, from nobody to somebody.

আলহামদুলিল্লাহ্‌। আমরা gyaner_alo পরিবার আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রথমবারের মত শুরু হয়েছে ইসলামী জ্ঞানের শো “জ্ঞানের আলো ”। অনুষ্ঠানটি "Gyaner Alo" YouTube Channel-এ সম্প্রচারিত হবে। ওহীর বিশুদ্ধ জ্ঞান সবার মাঝে সূর্যালোকের ন্যায় ছড়িয়ে দিতে আসুন আমরা সবাই সোচ্চার হই। অনুষ্ঠানটি দেখার ও বহুল প্রচারের অগ্রিম দাওয়াত থাকলো। গভীর অমানিশায় চাঁদ যেমন পথিকের পথ দেখায়, সূর্য যেমন আঁধারের অবসান ঘটায়, ঠিক তেমনিভাবে “জ্ঞানের আলো”ও মুসলিমদের মধ্যে প্রচলিত কুসংস্কার দূর করে বিশুদ্ধ জ্ঞান বিতরণ করে সমাজকে আলো প্রদান করবে, মহান আল্লার কাছে আমাদের এই চাওয়া।



#জ্ঞানের_আলো




🔹ধারাবাহিক ভাবে আমাদের সবগুলো আয়োজন সবার আগে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি প্রেস করুন (YouTube Channel লিংক: https://www.youtube.com/channel/UCAeI5-2IGThceAlxm82yCnw)

🔹Instagram-য়ে সরাসরি আমাদের সবগুলো আয়োজন সবার আগে পাওয়ার জন্য আমাদের Instagram লিংকে ঢুকে লাইক ও শেয়ার করার পাশাপাশি ‘Follow’ অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন ( Instagram লিংক: https://www.instagram.com/gyaner_al0/)

🔹Facebook-কে সরাসরি আমাদের সবগুলো আয়োজন সবার আগে পাওয়ার জন্য আমাদের পেইজের লিংকে ঢুকে লাইক ও শেয়ার করার পাশাপাশি ‘সি ফার্স্ট’ অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন ( page লিংক: https://www.facebook.com/gyaneralopage)





ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
20/07/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

Address

Karimganj/Sutarkandit Road
Karimganj
788712

Alerts

Be the first to know and let us send you an email when Gyaner Alo - “জ্ঞানের আলো” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share