04/07/2019
টুইঙ্কল: তোমরা কেমন আছ ?
নির্ভয়া: টুইঙ্কল আই।একা এলি ?
টুইঙ্কল: হ্যাঁ।
নির্ভয়া:খুব কষ্ট পেয়েছিলি বল তুই ?
টুইঙ্কল: হ্যাঁ দিদি পেয়েছিলাম,তোমরাও খুব কষ্ট পেয়েছিলে বলো?
আসিফা:আমি তো পুতুল নিয়ে খেলতাম,ওদের কিছু করতাম না তবু,আমাকে ওরা রোজ ধর্ষণ করে আটকিয়ে রাখত মন্দিরে।
মনিকা:আমাকে ওরা জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে মুখে তিনটা রুমাল ঢুকিয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে পুঁতে দিয়েছিল।
টুইঙ্কল:দিদি তোমারও খুব লেগেছিল বলো ?
নির্ভয়া: খুব রে,যখল লোহার রড় ঢুকিয়েছিল...কি যন্ত্রনা...তার পর অজ্ঞান...কোমায় ছিলাম কিছু দিন।তা তোর কি হয়েছিল টুইঙ্কল ?
টুইঙ্কল: দিদি যান খুব গরিব আমরা।বাবা ১০ হাজার টাকা ধার নিয়ে শোধ করতে পারেনি।
নিভয়া,আসিফা,মনিকা:তার পর ?
টুইঙ্কল:সেই কারণে আমাকে ওরা তুলে নিয়ে গিয়ে রেপ করার পর আমার চামড়া যোনি টেনে ছিঁড়ে নেয়,মনে হয় প্রমাণ লোপাটের জন্য (কেঁদে ফেলে বাকিরা)।কি একটা দিয়ে আমার চোখ উপরে নেয়।দিদি...তার পর আমার হাত কেটে নেয়।(একটু ধাতস্থ হয়ে)দিদি মন খারাপ করবে বাবা,মায়ের জন্যে।
নির্ভয়া: মন খারাপ করিস না বোন।আমরা সকলে এখানে খুব ভাল থাকব।কেউ আমাদের কিছু বলবে না এখানে।
টুইঙ্কল: দিদি তুমি,মনিকা দিদি,আমি হিন্দু আবার আসিফা দিদি মুসলমান।কিন্তু আমাদের একই ভাবে মৃত্যু হল....!
নিভয়া: হ্যাঁ রে।ওখানে হিন্দু মুসলিম সকলের আমাদের একটাই পরিচয়...নারী শরীর।
টুইঙ্কল: কিন্তু তাও তো ওরা ধর্ম নিয়ে কথা বলে।
নিভয়া: বলুক ওটাই ওদের কাজ।এ ভাবে ধর্ম নিয়ে রাজনীতি যারা করে,যারা বলে ছোট জামা পড়লে নাকি এমন হয় এদের সঙ্গে,যারা ধর্ষন করে তাদের কোনও পার্থক্য নেই।দেখ কত মোমবাতি মিছিল হবে,সভা হবে তাও দেখবি দোষীরা বিনা শাস্তিতে থাকবে।
আসিফা:দিদি আমাকে যারা এমন করেছিল তারা বেকসুর খালাস পেয়েগেছে জান ?
নির্ভয়া:যারা অন্যায় কাজ গুলো করে, তারাও জন্মের পর থেকে এগুলো করতে শেখেনি রে।ওরা এই সমাজ থেকেই পেয়েছে।আর আমাদের দেশের আইন,শাসন গরিবের জন্য নয় রে বোন।তাই তো আসল দোষীরা শাস্তি পায় না।
(আসিফা,মনিকা,টুইঙ্কল সকলেই কেঁদে ওঠে)
নির্ভয়া: ধুত বোকা কান্না করে না ঈশ্বর আছেন,উনি বিচার করবেন।
টুইঙ্কল:ঈশ্বর আছেন,একথা বোলো না দিদি,ছোট বেলা থেকে শুনেছি যা হচ্ছে সব তারই ইচ্ছাতে,তাহলে দিদি তুমিই বলো,আমাদের এমন হল তাও তার ইচ্ছাতে।
নির্ভয়া:কি জানি।
মনিকা:দিদি আবার যদি জন্মাও কী হয়ে জন্মাবে তুমি?
নির্ভয়া:আর যাই হই,মেয়ে হব না।তোরা?
মনিকা:না দিদি আমি মেয়ে হব,আবার স্কুল যাব বন্ধুদের সাথে,সেই মায়ের ভয়ার্ত আদর খাব।এবার শুধু নিজেকে বাঁচানোর চেষ্টায় করব না,অনেক মনিকাকে বাঁচানোর চেষ্টা করব।
আসিফা:আমিও বার বার আসিফা হয়ে জন্মাব।
টুইঙ্কল:আমিও জন্মাব আবার টুইঙ্কল হয়ে।আমরা সবাই এক হয়ে খুলে দেব ওদের ভাল মানুষ সেজে থাকা।..ওদের ডাগর ডাগর চোখ গুলো থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে তখন। খুব দরকার এই আগুন গুলোর। জ্বলতে থাকুক এই আগুন, জ্বলতে থাকুক,এই আগুনে পুড়ে যাক সব পাপ।
(কাল্পনিক কথোপকথন)
(অনুকরনে লেখা)
[বানান ভুল থাকলে ধরিয়ে দেবেন]