02/10/2026
ধুলিয়া রুটের ঈগল-৮ লঞ্চে আগুন
সংস্কার কাজের জন্য তালুকদার ডকইয়ার্ডে থাকা ঈগল-৮ লঞ্চে রাতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে লঞ্চের তৃতীয় তলার কেবিন সাইডে আগুন ছড়িয়ে পড়ে দুটি কেবিন পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুটি কেবিন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ঈগল-৮ ঢাকা–কালাইয়া রুটে চলাচলকারী একটি লঞ্চ। সংস্কার কাজের জন্য বর্তমানে এটি ডকইয়ার্ডে অবস্থান করছিল।