Chandra Sir Coaching Centre - Belgharia

  • Home
  • Chandra Sir Coaching Centre - Belgharia

Chandra Sir Coaching Centre - Belgharia Your KEY TO SUCCESS for Government Jobs! Maths, G.I & G.K Guide. Phone : 9903500682

Belghoria-তে প্রথম... Defence/Force Training Centre. প্রতিদিন ভোর 5 টা থেকে মাঠে প্র্যাকটিস...
03/05/2026

Belghoria-তে প্রথম... Defence/Force Training Centre. প্রতিদিন ভোর 5 টা থেকে মাঠে প্র্যাকটিস...

13/04/2026
15/01/2026

The Staff Selection Commission (SSC) released its tentative Examination Calendar for 2026-27 on January 8, 2026, outlining the schedule for major recruitment drives like CGL, CHSL, MTS, and GD Constable.

The schedule for major exams in 2026 is as follows:

SSC CGL 2026 : The notification is expected in March 2026, with Tier-I examinations tentatively scheduled for May – June 2026.

SSC CHSL 2026 : The advertisement is slated for April 2026, and Tier-I exams are expected between July and September 2026.

SSC MTS & Havaldar 2026 : The notification is expected in June 2026, with the computer-based examination tentatively set for September – November 2026.

SSC GD Constable :
The 2025-26 cycle exam (advertised in Dec 2025) will commence on February 23, 2026.
The 2026-27 cycle notification is scheduled for September 2026, with exams tentatively held in January – March 2027.

Other Major Exams :
Junior Engineer (JE) : Notification in March 2026; Exam in May – June 2026.

Sub-Inspector (CPO) : Notification in May 2026; Exam in October – November 2026.

Stenographer Grade 'C' & 'D' :
Notification in April 2026; Exam in August – September 2026... Chandra Sir...( Ph : 9903500682)

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️আজকের আলোচ্য বিষয়......কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষ...
17/06/2025

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️
আজকের আলোচ্য বিষয়......
কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার উপর।

কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L পরীক্ষার ফর্ম ফিলআপ শুরু হয়েছে।

মোট Vacancy : 14,582 ( Approx) আরো বাড়তে পারে।

ফর্ম ফিল আপ হবে : 4th July পর্যন্ত।

Exam Fees : Rs.100/- ( Women, S.T, S.C & PH দের কোনো Fees লাগবে না)

Qualification : Any Graduate.

Age Limit : কিছু পদে 18yr থেকে 27yr পর্যন্ত। কিছু পদে 20yr থেকে 30yr, আবার কিছু পদে 20yr থেকে 32 yr পর্যন্ত।।

Exam Syllabus :

Computer Based পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
প্রার্থী বাছাই হবে দুটি ধাপে। প্রথম ধাপ ( Tier -I ) ও দ্বিতীয় ধাপ ( Tier - II ). প্রথম ধাপের পরীক্ষা হবে 13ই আগস্ট থেকে 30ই আগস্ট এর মধ্যে। এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ।

প্রথম সেশনে ( Tier -I) থাকবে 200 নম্বরের 100 টি প্রশ্ন
1. জেনারেল ইন্টেলিজেন্স & রিজনিং.
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

2. জেনারেল আওয়ারনেস .
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

3. কোয়ান্টিটেটিভ
অপ্টিটিউড.
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

4. ইংলিশ কম্প্রিহেনশন।
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

প্রশ্ন হবে ইংলিশ ও হিন্দিতে।

মোট সময় - 1 ঘণ্টা।

প্রথম ধাপের ( Tier -I) পরীক্ষায় সফল হলে দ্বিতীয় ধাপের ( Tier -II ) দিতে পারবে।

দ্বিতীয় সেশনে থাকবে 3টি পেপার
প্রথম পেপার: সেকশন - I
1. Mathematical Ability
-30 টি প্রশ্ন।

2. Reasoning & General Intelligence
- 30টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর।

মোট 60 টি প্রশ্ন 180 নম্বর।

দ্বিতীয় পেপার: সেকশন - II
1. English Language & Comprehension.
- 45 টি প্রশ্ন।

2. General Awareness.
- 25 টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর।

মোট সময় সেকশন I & সেকশন II - 1 ঘণ্টা।

সেকশন III
Computer Knowledge.
- 20 টি প্রশ্ন 60 নম্বরের।
- সময় - 15 মিনিট।

সব ক্ষেত্রেই প্রশ্ন হবে Objective Multiple Choice টাইপের।
প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। কিন্তু দ্বিতীয় সেশনে নেগেটিভ মার্কিং আছে।

বিস্তারিত তথ্য পাবেন...
Website: www.ssc.gov.in

দরখাস্ত করতে হবে অনলাইন এই ওয়েবসাইটে।

ফর্মে ভুল হলে সংশোধন করা যাবে 9th July থেকে 11th July এর মধ্যে।

বিশদ জানতে কল করতে পারো : 9903500682 ( Chandra Sir)

বি. দ্রঃ - 1st July থেকে নিউ ব্যাচ শুরু হবে।

ভর্তির জন্য আজই ফোন করে সীট বুক করুন।
Ph : 9903500682 (চন্দ্র স্যার)

WBCS Main Exam এর জন্য কোন বইগুলো পড়বে...1. Bengali - বামন দেব চক্রবর্তী, বাণী     সংসদ, অমল পাল।2. English - P. K De S...
09/02/2025

WBCS Main Exam এর জন্য কোন বইগুলো পড়বে...

1. Bengali - বামন দেব চক্রবর্তী, বাণী
সংসদ, অমল পাল।
2. English - P. K De Sarkar, J. C
Nesfield, D. P Bhattacharya.
3. Geography - K. C. Mondal. NCERT
IX & X
4. History - Jibon Mukhopadhyay,
NCERT IX & X
5. General Science - Class 8 to 10
6. Physical Science & Life Science -
Class 8 to 10 Arihanth's G.K Books
7. G.K - CA of National & International
- Achievers & Daily Newspaper
8. Indian Economy - Joydev Sarkhel
9. Indian Polity - M. Laxmikant
10. Indian Constitution - P. M. Bakshi.
D. D Basu.
11. Maths & G.I : R.S. Agarwal, Kiron's
Publication, Lucent's, Upkar's
Publication.
...Chandra Sir : 9903500682....

আমি চ্ন্দ্র স্যার, প্রতিযোগিতা মুলক পরীক্ষার প্রস্তুতির শিক্ষকতা প্রায় ১৬ বছর অতিক্রান্ত। বিভিন্ন নামীদামি কোচিং সেন্টা...
08/02/2025

আমি চ্ন্দ্র স্যার, প্রতিযোগিতা মুলক পরীক্ষার প্রস্তুতির শিক্ষকতা প্রায় ১৬ বছর অতিক্রান্ত। বিভিন্ন নামীদামি কোচিং সেন্টারে ও নিজ বাসভবনে বহু ছাত্রছাত্রীদের পড়িয়ে যে যে অভিজ্ঞতা অর্জন করেছি তারই কিছু ঝলক এই গ্রুপের মাধ্যমে তুলে ধরতে চাই। যা প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের জীবনের চলার পথকে মসৃণ করে দেবে।
বর্তমান যুগ হল প্রবল প্রতিযোগিতার যুগ। এই যুগোপযোগী সময় ও স্রোতের সঙ্গে তালমিলিয়ে চলতে গেলে চাই তীক্ষ্ম বুদ্ধি, অসীম সাহস, অনমনীয় সংযম এবং আর্থিক স্বাবলম্বন। এই স্বাবলম্বনের মাধ্যম হিসাবে অভিভাবক সহ ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ হল সরকারি চাকরি। সরকারি চাকরি যেমন একদিকে প্রশাসনিক ক্ষমতা, সামাজিক সম্মান ও আর্থিক স্বচ্ছলতা প্রদান করে, তেমনি ভবিষ্যৎ জীবনকেও সুরক্ষিত করে। স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি পাস করেই ছাত্রছাত্রী সহ অভিভাবকদের এখন একটাই লক্ষ্য বিভিন্ন শহরাচ্চলে গিয়ে নামী দামী কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হওয়া। বিজ্ঞাপনের দুনিয়ার উপর ভর করে বিভিন্ন প্রলোভনে পা দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে ভর্তি হচ্ছে নামীদামি প্রতিষ্ঠান গুলিতে। আর এই সুযোগকে কাছে লাগিয়ে সারা রাজ্য ব্যাপী একটা এডুকেশন বিজনেস চলছে। সরকারি চাকরির এই দুর্বিক্ষের বাজারে ছাত্রছাত্রীরা অসহায়ের মতো খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে অতি সহজে, অতি অল্প সময়ে সরকারি চাকরি পাওয়া যায়। কিন্তু পাই না। পাই শুধু হতাশা। হতাশাই ভুগতে ভুগতে কিছু ছেলমেয়ে একবারে শেষ হয়ে যাচ্ছে। অনেকের চাকরির বয়সসীমাও শেষ হয়ে যাচ্ছে। একটি কোচিং সেন্টারে ৪০-৫০ জনের ব্যাচে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব না। তাহলে এতো এতো টাকা দিয়ে কেন ভর্ত্তি হবে নামীদামি কোচিং সেন্টারে। তবে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কিছুটা গাইডের প্রয়োজন হয়। তার জন্য পারলে নিজের বাড়ির কাছাকাছি কোনো ভালো শিক্ষকের কাছে পড়লে খুবেই লাভবান হবে। নিজেদের দুর্বলতা গুলিও কাটিয়ে উঠতে পারবে। হাজার হাজার কর্মপ্রার্থী যুবক যুবতীরা একটা সরকারি চাকরির লক্ষ্যে দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নিচ্ছে। তবে আমি বলি সঠিক ভাবে প্রস্তুতি নিলে সাফল্য আসবেই আসবে। সাম্প্রতিক ঘটনা, দেশ বিদেশের খবর , প্রয়াণ, পুরস্কার, সম্মান এবং খেলাধুলার খবরের উপর নজর দিতে হবে। প্রতিটি পরীক্ষা দিতে যাবার আগে তার সিলেবাস খুব ভালোভাবে জেনে ও পরীক্ষা উপযোগি কমপক্ষে দশ টি মডেল প্রাকটিস সেট করে গেলে খুবই ভালো হয়। প্রতিদিন ছোটো ছোটো প্ল্যান করে সিলেবাস অনুযায়ী পড়লে খুবই উপকৃত হবে। বাজারে প্রচুর গাইড বই পাওয়া যায়। যেমন - Kiron, Upkar's, Lucent's, Arihant's, R. S. Agarwal - Publication এর বই গুলি ভালো। বই গুলি খুবই উপকারী। শেষে বলি লড়াই চালিয়ে যাও সাফল্য আসবেই।
এই শুভকামনা - ই রইল।... চ্ন্দ্র স্যার, বেলঘরিয়া....
ফোন নং - 9903500682

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️আজকের আলোচ্য বিষয়......কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষ...
05/07/2024

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️
আজকের আলোচ্য বিষয়......
কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার উপর।

কেন্দ্রীয় সরকারের চাকরী C.G.L পরীক্ষার ফর্ম ফিলআপ শুরু হয়েছে।

মোট Vacancy : 17,727 ( Approx) আরো বাড়তে পারে।

ফর্ম ফিল আপ হবে : 24th July পর্যন্ত।

Exam Fees : Rs.100/- ( Women, S.T, S.C & PH দের কোনো Fees লাগবে না)

Qualification : Any Graduate.

Age Limit : কিছু পদে 18yr থেকে 27yr পর্যন্ত। কিছু পদে 20yr থেকে 30yr, আবার কিছু পদে 20yr থেকে 32 yr পর্যন্ত।।

Exam Syllabus :

Computer Based পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
প্রার্থী বাছাই হবে দুটি ধাপে। প্রথম ধাপ ( Tier -I ) ও দ্বিতীয় ধাপ ( Tier - II ). প্রথম ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর আগাদ।

প্রথম সেশনে ( Tier -I) থাকবে 200 নম্বরের 100 টি প্রশ্ন
1. জেনারেল ইন্টেলিজেন্স & রিজনিং.
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

2. জেনারেল আওয়ারনেস .
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

3. কোয়ান্টিটেটিভ
অপ্টিটিউড.
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

4. ইংলিশ কম্প্রিহেনশন।
- 25 টি প্রশ্ন 50 নম্বরের।

প্রশ্ন হবে ইংলিশ ও হিন্দিতে।

মোট সময় - 1 ঘণ্টা।

প্রথম ধাপের ( Tier -I) পরীক্ষায় সফল হলে দ্বিতীয় ধাপের ( Tier -II ) দিতে পারবে।

দ্বিতীয় সেশনে থাকবে 3টি পেপার
প্রথম পেপার: সেকশন - I
1. Mathematical Ability
-30 টি প্রশ্ন।

2. Reasoning & General Intelligence
- 30টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর।

মোট 60 টি প্রশ্ন 180 নম্বর।

দ্বিতীয় পেপার: সেকশন - II
1. English Language & Comprehension.
- 45 টি প্রশ্ন।

2. General Awareness.
- 25 টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর।

মোট সময় সেকশন I & সেকশন II - 1 ঘণ্টা।

সেকশন III
Computer Knowledge.
- 20 টি প্রশ্ন 60 নম্বরের।
- সময় - 15 মিনিট।

সব ক্ষেত্রেই প্রশ্ন হবে Objective Multiple Choice টাইপের।
প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। কিন্তু দ্বিতীয় সেশনে নেগেটিভ মার্কিং আছে।

বিস্তারিত তথ্য পাবেন...
Website: www.ssc.gov.in

দরখাস্ত করতে হবে অনলাইন এই ওয়েবসাইটে।

ফর্মে ভুল হলে সংশোধন করা যাবে 10th & 11th August.

বিশদ জানতে কল করতে পারো : 9903500682 ( Chandra Sir)

বি. দ্রঃ - 10th July থেকে নিউ ব্যাচ শুরু হবে।

ভর্তির জন্য আজই ফোন করে সীট বুক করুন।
Ph : 9903500682

✒️চন্দ্র স্যারের কলামে✒️"আজকের আলোচ্য বিষয় হলো IBPS Clerk Exam এর উপর।"IBPS Clerk এর ফর্ম ফিলআপ শুরু হয়েছে। কি ভাবে ফর...
03/07/2024

✒️চন্দ্র স্যারের কলামে✒️

"আজকের আলোচ্য বিষয় হলো IBPS Clerk Exam এর উপর।"

IBPS Clerk এর ফর্ম ফিলআপ শুরু হয়েছে। কি ভাবে ফর্ম ফিলআপ করবে, Age Limit কতো, Qualification কি লাগে, ফর্ম ফিলআপ করতে কতো টাকা লাগে সেই সব বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

IBPS CLERK
1. Vacancy - 6128 ( Approx)

2. Qualification - Any Graduate.

3. Online Exam.

4. Exam Prelims & Main.

5. No Interview.

6. Age Limit - 20yr. to 28yr.
Date of Birth ( 02/07/96 to
01/07/04)

7. Preli Exam.100 Marks 1 Hour

Exam Language: Bengali, English & Hindi.

Syllabus
I) English Language : 30 Marks - 20min
II) Numerical Ability - 35 Marks - 20min
III) Reasoning Ability - 35 Marks - 20min

N.B : Every Question 1 Marks. Question only English Language. Individual Pass Must.

8. 0.25 Negative Marking with Every Wrong Answer.

9. Prelims Result - August 2024

10. Main Exam - October 2024

11. Main Exam. ( Objective) 200 Marks - 190 Questions.

Exam Language : English

12. Mains Syllabus -

I) General/ Financial Awareness - 50 Marks 50 Questions - 35min
II) General English - 40 Marks - 40 Questions - 35min
III) Quatitive Aptitude - 50 Marks - 50 Questions - 45min
IV) General Ability & Computer Aptitude -60 Marks - 50 Questions - 45min

14. 0.25 Negative Marking with Every Wrong Answer.

15. Online Apply : 1st July to 21st July 2024.

16. Website: www.ibps.in

17. Document Required :
I) Valid Email ID
II) Photo - 200Kb. Jpg Format.
III) Signature - 20 to 50Kb.
IV) Left thumb impression Scan.
V) I, ( Name)...... Required. Own Hand writting Scan.
VI) Fees : 850/- Gen, 175/- ( S.T, S.C, PH)

18. Fees Submit Last Date : 21/07/24

19. How to Apply:

Go to. www.ibps.in

Click On : Click here to apply for CRP Clerk ( CRP Clerk XIV)

20. Form Fill up Properly.

21. Then Submit.

22. Payment Gateway Option click.

23. Submit your Fees.

24. You will get on Screen
"Registration No. & Password"

27. Print : e-receipt.

28. If online Transaction not submit then Again apply from 1st to Last Properly.

29. If not submit your Fees then show your Screen : "Your online transaction was unsuccessful."

30. If Any query then Call at
9903500682
..... Chandra Sir.....

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️আজকের আলোচ্য বিষয়...কেন্দ্রীয় সরকারের চাকরী S.S.C মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পরীক্ষার উপর।...
03/07/2024

🖋️চন্দ্র স্যারের কলমে🖋️
আজকের আলোচ্য বিষয়...
কেন্দ্রীয় সরকারের চাকরী S.S.C মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পরীক্ষার উপর।

কেন্দ্রীয় সরকারের চাকরী S.S.C মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে।

মোট Vacancy : 8326

ফর্ম ফিল আপ হবে : 31st July পর্যন্ত।

Exam Fees : Rs.100/- ( Women, S.T, S.C & PH দের কোনো Fees লাগবে না)

Qualification : Madhyamik or Equivalent Pass.

Age Limit : 18yr থেকে 25yr পর্যন্ত। ( 01/08/24 হিসেবে)। জন্ম তারিখ হতে হবে 02-08-1999 থেকে 01-08-2006 এর মধ্যে।

Exam Syllabus :

Computer Based পরীক্ষায় 270 নম্বরের 90 টি প্রশ্ন থাকবে। টাইম - 90 মিনিট।
পরীক্ষায় থাকবে দুটি সেশন।

প্রথম সেশনে থাকবে...
1. Numerical & Mathematical Ability.
- 20 টি প্রশ্ন 60 নম্বরের।

2. Reasoning Ability & Problem Solving.
- 20 টি প্রশ্ন 60 নম্বরের।

মোট সময় - 45 মিনিট।

দ্বিতীয় সেশনে থাকবে...
1. General Awareness
-25 টি প্রশ্ন 75 নম্বরের।

2. English Language & Comprehension
- 25 টি প্রশ্ন 75 নম্বরের।

মোট সময় - 45 মিনিট।

সব ক্ষেত্রেই প্রশ্ন হবে Objective Multiple Choice টাইপের।
প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই। কিন্তু দ্বিতীয় সেশনে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13 টি আঞ্চলিক ভাষাতে।

অনলাইন কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই।

তবে হাবিলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে।

ছেলেদের 15 মিনিটে 1600 মিটার ও মেয়েদের 20 মিনিটে 1 কিমি দৌড়াতে হবে। সফল হলে মেধা তালিকা তৈরি হবে। কোনো ইন্টারভিউ নেই।

বিস্তারিত তথ্য পাবেন...
Website: www.ssc.gov.in

দরখাস্ত করতে হবে অনলাইন এই ওয়েবসাইটে।

বিশদ জানতে কল করতে পারো : 9903500682 ( Chandra Sir)

8th July থেকে নিউ ব্যাচ শুরু হবে।

ভর্তির জন্য আজই ফোন করে সীট বুক করুন।
Ph : 9903500682

Food & Supplies Service, Gr.III এর সম্ভাব্য পরীক্ষার দিন হলো 16ই & 17ই মার্চ 2024. প্রস্তুতি নেওয়ার সুবর্ন সুযোগ। এই কট...
04/01/2024

Food & Supplies Service, Gr.III এর সম্ভাব্য পরীক্ষার দিন হলো 16ই & 17ই মার্চ 2024. প্রস্তুতি নেওয়ার সুবর্ন সুযোগ। এই কটা দিনে নিজেকে কি ভাবে প্রস্তুত করবে তা জানতে ফোন করো 9903500682 তে। ( চন্দ্র স্যার)

*সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেতে চোখ রাখুন....*   ✒️চন্দ্র স্যারের কলামে✒️আজকে WBPSC Clerkship পরীক্ষা নিয়ে বিস্তার...
05/12/2023

*সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেতে চোখ রাখুন....*
✒️চন্দ্র স্যারের কলামে✒️

আজকে WBPSC Clerkship পরীক্ষা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

এই বছর মোট
Vacancy : 6,000

Qualification : Minimum মাধ্যমিক পাশ।

Age : বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে ( 1-1-23 এর হিসেবে) জন্ম তারিখ হতে হবে 2-1-1983 থেকে 1-1-2005 এর মধ্যে। S.T, S.C, PH & Ex Service Man রা 5 বছর ও OBC-রা 3 বছর ছাড় পাবে।

দরখাস্ত করবে অনলাইনে 8ই ডিসেম্বর থেকে 29ই ডিসেম্বর এর মধ্যে।
Website: www.pscwbonline.gov.in
www.pscwbapplication.in
এজন্য একটি বৈধ E-mail ID থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার jpeg ফরমেটে 20-50kb স্ক্যান করতে হবে 200 dpi তে।

Fees: জেনারেল ও ওবিসিদের 100/- টাকা ( S.C, S.T, PH দের কোনো ফি লাগবে না)। টাকা জমা দিতে হবে 30ই ডিসেম্বর এর মধ্যে।

WBPSC Clerkship পরীক্ষাটি মূলত তিনটে পার্ট- এ হয়ে থাকে।
1. Part - I ( Object Type)
2. Part - II ( Conventional Type)
3. টাইপ টেস্ট।

Part - I :
পরীক্ষাটি তে মোট 100 নম্বরের পরীক্ষা হয়। 100 টি প্রশ্ন থাকে। প্রতিটি 1 নম্বর করে। সব মাল্টিপল চয়েস প্রশ্ন। OMR Sheet এর উপর পরীক্ষা দিতে হয়। সময় থাকে দেড় ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হয়। English - 30, General Studies - 40 & Arithmetic - 30 নম্বরের প্রশ্ন হয়। সবই প্রায় মাধ্যমিক লেভেলের প্রশ্ন হয়। একটু ভালো করে পড়াশুনা করলেই পার্ট -I পরীক্ষাটি পাশ করা যায়।

Part - II

প্রিলিমিনারি অর্থাৎ পার্ট - I পরীক্ষায় পাস করলে তবেই মেনস ( পার্ট - II ) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রিলিমিনারী ( Part-I ) পরীক্ষাটি কবে হবে, কখন হবে এটা জানতে WBPSC এর website ( www.wbpsc.gov.in ) চোখ রাখতে হবে। সমস্ত খুঁটিনাটি Notification এ বিস্তারিত দেওয়া থাকে।

Part - II
পার্ট টু পরীক্ষাটি হয় কনভেনশনাল টাইপ Written Test. Bengali -50 & English - 50
মেনসে ( Part -II) 1 ঘণ্টার পরীক্ষা।

বাংলা: প্রতিবেদন, সারসংক্ষেপ ও ট্রান্সস্লেশন
ইংরেজি : Report writing, Precis writing and Translation.

এবার এই দুটি বিষয়কে খুব তাড়াতাড়ি করে লিখতে হবে নাহলে পরীক্ষা সম্পূর্ণ করা অসম্ভব।
বলে রাখি যাদের হাতের স্পিড বেশি তারা Advantage পাবে।

50+50 করে 6 টি টপিক লিখতে হবে।

মোটামুটি পিএসসির এই পরীক্ষায় বাংলাতে 25-27 নম্বর আর ইংরেজি তে 18-22, নম্বর মোটামুটি ভাল নম্বর। যারা এর বেশি পাবে মানে বাংলাতে 30-35 আর ইংরেজি তে 25 র মত তারা খুব ভাল জাযগায় থাকবে।

দুটি পার্ট মিলিয়ে মোটামুটি 115-120 র মধ্য রাখতে পারলে চান্স পাবেই ধরা যেতে পারে।
Bengali - বামন দেব চক্রবর্তী। বাণী সংসদ, অমল পাল ও H.S লেভেলের বই গুলো পড়লে উপকৃত হবে।
English - P. K. De Sarkar, D. P Bhattacharya & HS লেভেলের বই গুলো পড়লে ভালো কাজে লাগবে।

এবছরের যা শূন্যপদ তাতে বিগত বছরের থেকে অনেক বেশি সিট ফিল আপ হবে যা এখনকার পরিস্থিতিতে বেকার যারা সরকারী চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুবর্ন সুযোগ। এই সুযোগ বার বার আসবে না।

টাইপিং টেস্ট: একটা 6 মাসের বেসিক সার্টিফিকেট ।
এরপর টেস্ট মোটামুটি মিনিটে 20 টা টাইপ এর মত ম্যাটার দেবে । এটা এমন কোন কঠিন নয়।

পোস্টিং: এই চাকুরিটা সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরেট অফিসে হবে LDA বা LDC পোস্টিং। সারা রাজ্য জুড়ে। যে যে জেলায় থাকে সেখানের ডাইরেক্টরেট অফিসে কাজ পাবে আর এটা নিজের জেলায় পোস্টিং। যারা সেক্রেটারিয়েটে যাবে তাদের মূলত কলকাতায় পোস্টিং হয়।

আর হ্যাঁ এই পোস্ট থেকে শেষ পর্যন্ত জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাওয়া যায়।

বি.দ্রঃ নতুন ব্যাচে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। Ph: 9903500682
......চন্দ্র স্যার.....

Address

26/2A. B. M. Banerjee Road, Near Kalitala Pratik Flat. Belghoria. Kolkata/56

Alerts

Be the first to know and let us send you an email when Chandra Sir Coaching Centre - Belgharia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chandra Sir Coaching Centre - Belgharia:

  • Want your university to be the top-listed University?

Share