09/08/2026
বিদ্যুৎ-জ্বালানিতে ভর্তুকি কমছে, বোঝা পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে — আর ফ্যামিলি কার্ডের নামে সুবিধা পাচ্ছে ক্ষমতাসীনদের চাটুকাররা!
দেশের অর্থনীতির নামে যতবারই ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্ত আসে, প্রতিবারই এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের সংসারে। বিদ্যুৎ বিল বাড়ে, জ্বালানির দাম বাড়ে, নিত্যপণ্যের দাম বাড়ে — অথচ আয় বাড়ে না।
এই পরিস্থিতিতে সরকার সমাধান হিসেবে হাজির করছে "ফ্যামিলি কার্ড" — যা দিয়ে ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার কথা প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষের। কিন্তু বাস্তবতা হলো, বহু ক্ষেত্রে এই কার্ড পৌঁছে যাচ্ছে দলীয় বিবেচনায়, প্রকৃত প্রয়োজনের মাপকাঠিতে নয়। ফলাফল — যাদের প্রকৃত দরকার, তারা বঞ্চিত থেকে যাচ্ছেন; আর সুবিধা নিচ্ছেন তারা, যাদের রাজনৈতিক পরিচয় আছে।
এটা কোনো সমাধান নয় — এটা জনগণের কষ্ট নিয়ে একধরনের তামাশা। রাষ্ট্রের দায়িত্ব হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা, দলীয় আনুগত্যের ভিত্তিতে সুবিধা বণ্টন নয়।
জনগণের কষ্ট নিয়ে এই তামাশা বন্ধ হোক। প্রকৃত মানুষের কাছে পৌঁছাক প্রকৃত সহায়তা।
এস এম শুয়াইব আহমদ
সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গাছা থানা
#জ্বালানি_ভর্তুকি #জনদুর্ভোগ #ফ্যামিলি_কার্ড