Guapanchak High School Senior&Junior Page

Contact the university

Guapanchak High School Senior&Junior Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Guapanchak High School Senior&Junior Page, Community College, Guapanchak High School , Guapanchak, 1NO Bairag Union. Anowara. Chattagrom, Chattanooga, TN.

🌿ক্লিন স্কুল কার্যক্রম-২০২৫ 🌿 #আয়োজক: গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান...
08/07/2025

🌿ক্লিন স্কুল কার্যক্রম-২০২৫ 🌿

#আয়োজক: গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান "গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়"-কে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আমরা শুরু করেছি "ক্লিন স্কুল কার্যক্রম"।

এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধুমাত্র স্কুল প্রাঙ্গণকে পরিষ্কার রাখার লক্ষ্যেই নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছি—"পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের স্কুল থেকেই!"

🎯 এই কর্মসূচির মূল উদ্দেশ্য:
✅ স্কুল প্রাঙ্গণের নিয়মিত পরিচ্ছন্নতা।
✅ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি ও পরিবেশ
সচেতনতামূলক শিক্ষা।
✅ পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা।
✅ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ
শিক্ষাঙ্গন তৈরি করা।

প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুলের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা যারা আজ নানা জায়গায় প্রতিষ্ঠিত, চলুন আমরা একত্রিত হয় একটি সুন্দর ভবিষ্যতের আশায়।

📢 অভিভাবকদের প্রতি হৃদয়বান অনুরোধ:হয়তো আপনার সন্তান পাস করবে, হয়তো করবে না।কিন্তু মনে রাখবেন—ফলাফল একটা পরীক্ষার, পুরো জ...
07/10/2025

📢 অভিভাবকদের প্রতি হৃদয়বান অনুরোধ:

হয়তো আপনার সন্তান পাস করবে, হয়তো করবে না।
কিন্তু মনে রাখবেন—ফলাফল একটা পরীক্ষার, পুরো জীবনের নয়।

✋ সন্তান যদি ফেল করে,
তাকে গালি দেবেন না,
মারধর করবেন না,
তাকে 'অযোগ্য' বলে অপমান করবেন না।

👉 মনে রাখবেন, আপনার একটি কড়া কথা, একটি অপমান, একটি ধাক্কা—
সন্তানকে ঠেলে দিতে পারে নেশার জগতে,
ডুবিয়ে দিতে পারে অবসাদে,
আর কখনো কখনো ঠেলে দিতে পারে আত্মহত্যার মত চরম সিদ্ধান্তে।

💔 সন্তান ব্যর্থ হলে তার পাশে দাঁড়ান।
বলুন: “তুমি পারবে ইনশাআল্লাহ, এবার না পারলেও পরেরবার হবে।”
একটা ব্যর্থতা কখনোই তার ভবিষ্যৎকে শেষ করে না,
বরং আপনার ভালোবাসা ও সাহসই তার ভবিষ্যতের পথ তৈরি করে দেয়।

🌱 সন্তান মানুষ করার দায়িত্ব আপনার।
তাকে ভালোবাসুন, বোঝান, গাইড করুন।
কারণ সে এখনো পথ খুঁজছে, আপনিই তার দিকনির্দেশনা।

আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। 🤲

প্রিয় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়,  তুমি কি ভুলে যাচ্ছো তোমার গৌরবময় অতীত?  তোমার আঙিনায় কত মেধাবী ছাত্র জন্ম নিয়েছে – তারা ...
07/10/2025

প্রিয় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়,
তুমি কি ভুলে যাচ্ছো তোমার গৌরবময় অতীত?
তোমার আঙিনায় কত মেধাবী ছাত্র জন্ম নিয়েছে – তারা আজ সমাজের বিভিন্ন স্তরে কাজ করছে।

তাহলে আজ কেন তুমি উপজেলার ২১তম অবস্থানে?
কোথায় ঘাটতি? কেন এই অবনতি?

সময় এসেছে আত্মসমালোচনার। সময় এসেছে পরিবর্তনের। আমি প্রাক্তন ছাত্র হিসেবে কষ্ট পেয়েছি, কিন্তু থেমে থাকলে চলবে না। দরকার পরিকল্পনা, সহযোগিতা ও উদ্যোগ।
✅ অতীতকে সম্মান করে ভবিষ্যতের জন্য কাজ করতে
হবে।
✅ প্রাক্তন ছাত্রদের এগিয়ে আসতে হবে।
✅ শিক্ষক ও অভিভাবকদের সাথে যোগাযোগ বাড়াতে
হবে।
✅ শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

একটা বিদ্যালয় শুধু ভবন না – এটা আমাদের আত্মার অংশ। চলুন, একসাথে চেষ্টা করি যেন আগামী বছর আমরা গর্ব করে বলতে পারি – "আমাদের স্কুল ফিরে পেয়েছে তার পুরোনো গৌরব।"

অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের  ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী হোসেন মোহাম্মদ মোরশেদ শিক্ষা...
05/21/2025

অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী হোসেন মোহাম্মদ মোরশেদ শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত আনোয়ারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
প্রধান শিক্ষক।

05/17/2025

গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, ডাক- বৈরাগ, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এর জন্য বিদ্যালয় প্রদত্ত বেতনে ইংরেজি বিষয়ে পারদর্শী ০১ জন ও গনিতে পারদর্শী ০১ জন খন্ডকালীন শিক্ষকনিয়োগ দেওয়া হবে, আগ্রহী প্রার্থীরা প্রধান শিক্ষক বরাবরে আবেদন করার জন্য বলা হল।

এস এস সি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।
04/10/2025

এস এস সি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।

গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় আগে ও বর্তমানের ছবি ❤️
03/20/2025

গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় আগে ও বর্তমানের ছবি ❤️

আলহামদুলিল্লাহ আনোয়ারা ২৬টি স্কুলের মধ্যেই  গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ৫ম স্থান।আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদ...
07/28/2023

আলহামদুলিল্লাহ
আনোয়ারা ২৬টি স্কুলের মধ্যেই গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ৫ম স্থান।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা💗
ধন্যবাদ জানাই গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাদের।

12/26/2022
আনোয়ারায় এস.এস,সি ফলাফলে পাশের হারে শীর্ষে  সিইউএফএল ও খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়। তলানিতে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়...
11/29/2022

আনোয়ারায় এস.এস,সি ফলাফলে পাশের হারে শীর্ষে সিইউএফএল ও খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়।
তলানিতে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়৷

স্কুল ভিত্তিক পাশের হার ও জিপিএ-৫ -

১. সি.ইউ.এফ.এল উচ্চ বিদ্যালয় পাশের হার ১০০%, জিপিএ ৫- ৩৯ জন৷
২. খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ১০০%, জিপিএ ৫- ৯ জন৷
৩. নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৭.৭৩%, জিপিএ৫- ৩জন৷
৪. পীরখাইন মওলানা আশরাফ আলী উ.বিদ্যালয় পাশের হার ৯৭.১২%, জিপিএ৫-১০জন৷
৫ তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৬.০৬%, জিপিএ৫-১৭জন৷
৬. আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫০৬৫%, জিপিএ৫-৬জন৷
৭. আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫.৫২%, জিপিএ৫- ৪৯জন৷
৮. ঝিবাশি উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫.৫০%, জিপিএ৫- ১৫জন৷
৯. মাহাতা পাঠনিকোটা উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫.৪৩%, জিপিএ৫-১৪জন৷
১০. কাফকো উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৪.৭৪%, জিপিএ৫- ২৫জন৷
১১. দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৪.৪০%, জিপিএ৫- ২০জন৷
১২. পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় পাশের হার ৯০.৭৮%, জিপিএ৫- ১৬জন৷
১৩. রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৮.৬৬%, জিপিএ৫- ১৬জন৷
১৪. বখতিয়ার পাড়া চারপীর আ. উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৫.৮২%, জিপিএ৫- ৯জন৷
১৫. পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৪.৯২%; জিপিএ৫- ৫জন৷
১৬. জেকেএস উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৩.০২%, জিপিএ৫- ৪জন৷
১৭. মেরিন একাডেমী উচ্চ বিদ্যালয় পাশের হার ৮২.৬৪%, জিপিএ৫-১০জ৷
১৮. গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় পাশের হার ৮১.৭৬%,জিপিএ৫- ৯জন৷
১৯. বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় পাশের হার ৮১.৪৮%, জিপিএ৫- ১৯জন৷
২০. কৈনপুরা উচ্চ বিদ্যালয় পাশের হার ৮০.২৯%, জিপিএ৫- ১জন৷
২১. বশিরুজ্জামান স্মৃতি বিদ্যানিকেতন পাশের হার ৭৮.৪৮%, জিপিএ৫- ১০জন৷
২২. সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় পাশের হার ৭.৯৭%, জিপিএ৫- ২জন৷
২৩. বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৭৫.৯৩%, জিপিএ৫- ১৪জন৷
২৪. চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পাশের হার ৭৪.৯০%, জিপিএ৫- ১২জন৷
২৫. হাজীগাঁও ষোলকাটা এমজে উচ্চ লাদ্যালয় পাশের হার ৭৩.২৭%, জিপিএ৫- ৪জন৷
২৬. উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় পিশের হার ৬৬.৯১%, জিপিএ৫- ৭জন৷

Address

Guapanchak High School , Guapanchak, 1NO Bairag Union. Anowara. Chattagrom
Chattanooga, TN

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guapanchak High School Senior&Junior Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Guapanchak High School Senior&Junior Page:

Shortcuts

Share