আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স

আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স ৪৬২/১, ইপিজেড রোড, কুমিল্লা-৩৫০০, মোবাইল: ০১৬৭৮ ৫২ ০০ ৭০, ০১৮৮১ ০৯ ৯৪ ৬৮

27/06/2025
দৃশ্যটা মানযারে হাসানাটা হৃদয়টা শীতল করল। সত্যিই উলামার নবীর ওয়ারিস। আল্লাহর প্রিয়। শীতল না হয়ে উপায়ই বা কী?
28/10/2024

দৃশ্যটা মানযারে হাসানাটা হৃদয়টা শীতল করল। সত্যিই উলামার নবীর ওয়ারিস। আল্লাহর প্রিয়। শীতল না হয়ে উপায়ই বা কী?

সকলে যথাসময়ে উপস্থিত হবো ইনশা-আল্লাহ।
14/10/2024

সকলে যথাসময়ে উপস্থিত হবো ইনশা-আল্লাহ।

01/10/2024

#প্রিয়_মাহমুদুর_রহমান
বিপ্লব উত্তর আমরা ভেবেছি ২য় বার স্বাধীন হলাম বুঝি। চারপাশের বাতাস ও মনের ভেতর তাই অনুভব হচ্ছিল। থমথমে বদ্ধ একটা পরিবেশ থেকে যেন একটু স্বস্তি পেলাম যেন। কেটে গেল কতগুলো দিন। প্রত্যাশার অনেক কিছুই বাকি থেকে গেল। মনকে বোঝালাম, তাদের একটু সময় দরকার। ভুল তাদেরও হতে পারে। আজ প্রিয় মাহমুদুর রহমান সাহেবের জেলে যাওয়াটাই স্বপ্নভগ্ন হলো। যেন জিব ফসকে বেরিয়ে যাচ্ছে, রক্তের উপর দাঁড়িয়ে যারা উপহার পেলেন ক্ষমতা। সম্মান। তারাও কালো। আগে যারা ছিল তাদের মতো। পার্থক্য শুধু বেশি আর কমে। নইলে নিরপরাধ এ মানুষটাকে কেন অসুস্থ মাকে হাসপাতালে রেখে জেলে যেতে হলো। তার মায়ের সেবা করতে দেওয়া হলো না। অথচ ক্ষমা ক্ষমা শব্দটি আওড়ানো হচ্ছিল জালেম দের পিঠ বাঁচাতে। আশ্রয় দিচ্ছিল স্বয়ং সেনা বাহিনী। বাংলাদেশের মানুষ এক আকাশ আশা নিয়ে, সম্ভাবনার ব্যাকুলতা নিয়ে সব মেনে নিয়েছিল। তাহলে কী যুলুমের কালো আমরা ফের দেখব। দেখতেই থাকব। আমাদের উপর শ্বাস ফেলবে যালেম ফ্যাসিস্ট প্রেতাত্মাদের মুখোসধারী নতুন কালোরা। পুরো জাতির সাথে তামাশা করা হবে। ব্যর্থ করা দেওয়া হবে এত রক্ত। এত জীবন। এত আহতদের অর্জনকে? এখন পর্যন্ত নির্বাক করে দেওয়া তাদের স্বজনদের আকাশ ফাটানো আহাজারীকে ?
রহমান রব। আপনি আমাদের রক্ষা করুন। রহম করুন। কুদরত দিয়ে সাহায্য করুন।

 #তিনটি_দুআ_প্রতিদিন_করতে_একদম_ভুলে_যাওয়া_অনুচিত:ক. হে আল্লাহ, আমি হুসনে খাতেমা চাই। খ. রব আমার, মৃত্যুর আগে তাওবায়ে নাস...
24/09/2024

#তিনটি_দুআ_প্রতিদিন_করতে_একদম_ভুলে_যাওয়া_অনুচিত:
ক. হে আল্লাহ, আমি হুসনে খাতেমা চাই।
খ. রব আমার, মৃত্যুর আগে তাওবায়ে নাসুহার নসিব করো।
গ. হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়কে দীনের উপর অবিচল ও দৃঢ় রেখো। আমিনি।

23/09/2024

#প্রতীক্ষা__ও__অপেক্ষার__পার্থক্য | ড. মোহাম্মদ আমীন
প্রথমে বলে রাখি সাধারণত ‘প্রতীক্ষা’ ও ‘অপেক্ষা’ উভয় শব্দের অর্থগত কোন পার্থক্য নেই। অপেক্ষা অর্থ প্রতীক্ষা, প্রতীক্ষা অর্থ অপেক্ষা। সহজভাষায় উভয় শব্দের পার্থক্য এত কম যে, অপেক্ষার

স্থলে প্রতীক্ষা ও প্রতীক্ষার স্থলে অপেক্ষা লেখা যায়। প্রতীক্ষার চেয়ে অপেক্ষার ব্যবহার ব্যাপক। শব্দদ্বয়ের পার্থক্য এত সুক্ষ্ণ যে, গভীরভাবে নীরিক্ষণ না করলে পার্থক্য অনুধাবন করা অসম্ভব। উদাহরণ: অপেক্ষার যন্ত্রণা প্রতীক্ষার প্রহর/ প্রতীক্ষার অবসান অপেক্ষার নহর।
'প্রতীক্ষা' এর ক্ষেত্রে এটি long term period, specific এবং এখানে একটা ফল বা অফল থাকবে আর 'অপেক্ষা' short term period এর ক্ষেত্রে। কোন ফলাফল হওয়ার আগেই অপেক্ষা শেষ হয়ে যেতে পারে। উদাহরণ : "আমি তোমার প্রতীক্ষায় থাকব।" এখানে অপেক্ষার প্রহর (প্রতীক্ষা) ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত না উভয়ের মধ্যে মিলন/সাক্ষাৎ না ঘটে বা এমন কোন নিশ্চত খবর না আসে যে তার মৃত্যু হয়েছে। সুতরাং সাক্ষাৎ আর হচ্ছে না। কিন্তু 'অপেক্ষা' হতে পারে যেমন- "করিম শরিফার জন্য অপেক্ষা করছে।" "সুমি গাড়ির জন্য অপেক্ষা করছে ইত্যাদি।" এখানে এমন না যে গাড়ি না পেলে সে অনির্দিষ্টকাল এখানে দাঁড়িয়ে থাকবে। এখানে অপেক্ষার প্রহর এমন হতে পারে যে, করিম কিছু সময় তার জন্য অপেক্ষা করল কিন্তু সে এল না। সুতরাং করিম আর তার জন্য অপেক্ষা করল না বা সুমি গাড়ি না পেলে অন্য কোন উপায় বের করে নিল। কিন্তু এখানে করিম 'প্রতীক্ষা' করলে ততদিন পর্যন্ত করতে হত untill she come. So, অপেক্ষা use in general/common sense এবং প্রতীক্ষা use as for secial/specific someone/something.
উভয়ের সুক্ষ্ণ পার্থক্যটি কী তা আরও বিশদ করা যায়:
প্রতীক্ষা অর্থে যা ঘটতে পারে সে বিষয়ের জন্য অপেক্ষা করা। যেমন: অধীরচিত্তে বসিয়া যুবক প্রেয়সীর প্রতীক্ষায়। প্রতীক্ষার সময় সাধারণত অপেক্ষার সময় থেকে দীর্ঘতর। যেমন: তোমার জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেছি।
প্রতীক্ষার অবসান হয় না গো সখি।
ধৈর্য, নির্ভরতা, কারণ, শঙ্কা প্রভৃতি অর্থেও অপেক্ষা ব্যবহৃত হয়। যেমন:
অপেক্ষা সফলতার সেতু।
বৃষ্টির অপেক্ষায় কৃষিকাজ বন্ধ।
অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর চেয়ে ভয়াবহ।

আল্লাহ তায়ালা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।
09/09/2024

আল্লাহ তায়ালা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।

াহফিল
আলহামদু লিল্লাহ। প্রতি বছরের মতো আবারও একবুক আশা ও আজরের এক আকাশ তামান্না নিয়ে আমরা আয়োজনের চেষ্টাটা করেছি। হক্কানী উলামাদের চরণধূলি ও তাদের কুরআন-হাদিস নিসৃত অমীয় বাণী আমাদের সমাজ ও উম্মাহর হেদায়েতের কারণ হোক।

বরাবরের মতো আপনাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সহযোগিতা মন থেকে কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন।

Address

আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স, 462/1, ই. পি. জেড রোড
কুমিল্লা
3500

Alerts

Be the first to know and let us send you an email when আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স:

Share