Łëť'š Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধর্ম ইসলাম এর পথে চলি ।

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • Łëť'š Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধর্ম ইসলাম এর পথে চলি ।

Łëť'š Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধর্ম ইসলাম এর পথে চলি । Plëãsšē Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধম ইসলাম এর পথে

27/08/2022
06/12/2021

★দোয়া ইউনুস★

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া: ৮৭

#ফজিলতঃ
ক. এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮

খ. হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫

গ. হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮

ঘ. হজরত সা’দ ইবনে আবি ওক্কাস রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা-ইলাহা ইল্লা....। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন। [তিরমিজি-৩৫০৫, সুনানে কাবুরা-১০৪৯২, মুসনাদে আহমদ-১৪২ ও রূহুল মাআনি-৮/১০৯]

ঙ. হজরত ইবনে আবি হাতেম রহ. নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবূল করা হয়। কারণ এ আয়াতের শেষে আল্লাহ তায়ালা বলেছেন, وكذلك ننجى المؤمنين অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।

চ. ইবনে জারির তাবারি রহ. একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে, যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবূল করা হয়, এবং এই নামের উছিলায় কিছু চাওয়া হলে তা দেয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনুস।

ছ. হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রসূলাল্লাহ! এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিস সালামেরই বৈশিষ্ঠ্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি, ونجينه من الغم وكذلك ننجى المؤمنين (অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।) অতএব যে কোনো ব্যক্তিই এইভাবে দোয়া করবে আল্লাহ তায়ালা সে দোয়া কবূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জ. হজরত ইবনে আবি হাতিম রহ. হজরত কাসির ইবেন সা’দ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহ. কে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আযম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাইলে তা দেয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাতুষপুত্র! তুমি কি আল্লাহর এই বানীটি পড়নি? অতপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সে ইসমে আযম, যার দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেয়া হয়। [তাফসিরে ইবনে কাসির:৩/৩৯৫-৩৯৬]

ঝ. এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনাহ মাফ করে দেয়া হবে। [হিসনে হাসিন-২৪১]

আরবি দোআ : একবার পড়বে لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন। বাংলা অর্থ : তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। তুমি পুত-পবিত্র, অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম। [সুরা আম্বিয়া-৮৭

15/06/2021

মিডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড এর নমুনা দেখুনঃ- কিছুদিন আগে হোটেলে একজন আলেমকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাদের প্রশ্ন ছিল আপনি নারী নিয়ে হোটেলে কেন আসছেন?কিন্তু এখন তারা এই নায়িকাকে এই প্রশ্নটা করছেনা যে,এত রাতে পুরুষ নিয়ে আপনি বোট ক্লাবে কেন গেলেন?।। হিপোক্রেসির একটা লিমিট থাকা দরকার।

20/05/2021








🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺
🇹🇷
🇩🇪

🇪🇦
🇮🇹






#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطينيه

21/04/2021

মৃত্যুর পর কবরে কিংবা হাশরে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে পুলিশ আর কে মুক্তিযোদ্ধার সন্তান, কে হুজুর বা কে কোন্ দল করেন-এসব পরিচয় কোন কাজে আসবে না। এমনকি কে কোন্ নবীর সন্তান সে পরিচয়েরও কোনো মূল্য থাকবে না যদি ঈমান না থাকে।

সেদিন শুধুই কাজে আসবে আমাদের ঈমান ও আমল। মহান আল্লাহ বলেন- 'তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন।, (সুরা হুজরাত, আয়াত ১৩)

সুতরাং আসুন, বিশেষ কোন পরিচয়ের বড়াই না করে ঈমান ও আমলে সমৃদ্ধ করি নিজেকে।

পোস্ট কালেক্টেড -- প্রিয় শায়খ আহমদ উল্লাহ।

02/04/2021

মাদরাসা থেকে ছুরি উদ্ধার নিয়ে ফলাও করে নিউজ করেছে সংবাদমাধ্যমগুলো। ভাবখানা এমন যেন সন্ত্রাসীদের থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু মাদরাসায় এতো ছুরি কি কারণে? বা এগুলো কিসের চাকু সে কথা তারা বলেনি! এ থেকে বোঝা যায় এক শ্রেণীর মিডিয়া ইসলামের প্রতি এ্যালার্জি থেকে মাদরাসা ও উলামা বিরোধী নিউজ করে।

কুরবানীর চাকু উদ্ধার যদি বাহাদুরি হয় তাহলে পেঁয়াজ কাটা চাকুও উদ্ধার করে মিডিয়া ট্রায়াল করুন।

বস্তুত, কুরবানীর প্রতি যাদের এলার্জি একই কারণে কুরবানীর চাকুর প্রতিও তাদের এলার্জি। অথচ গরু-খাশির গোশতের সবচে বড় খদ্দের এরাই!

Address

Bagerhat
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Łëť'š Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধর্ম ইসলাম এর পথে চলি । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Łëť'š Følløw Thê Päth Øf Ïšlãm এস চির শান্তির ধর্ম ইসলাম এর পথে চলি ।:

Share