20/10/2026
পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে।
সে উপলক্ষে কর্মপরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরুর জন্য একটি প্রস্তুতিমূলক মিটিং আয়োজন করা হয়েছে।
তারিখ: ২২/১০/২৬, রোজ বৃহস্পতিবার।
সময়: বিকেল ৪ টা।
স্থান : কলেজ প্রাঙ্গন।
সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের আন্তরিক প্রচেষ্টা আমাদের আয়োজনকে সাফল্য মন্ডিত করবে।