বহরপুর ডিগ্রি কলেজ!!!!
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে এর অবস্থান। রাজবাড়ী জেলা শহর থেকে ১২ কি.মি. দূরের এক ছায়াঘেরা নিভৃতপল্লীতে গড়ে উঠেছে এই শিক্ষাপীঠ। শহর এলাকা থেকে কিছুটা দূরে গড়ে উঠলেও শিক্ষা বিস্তারে এই কলেজ কোনো অংশে পিছিয়ে নেই অন্যদের তুলনায়। কতিপয় স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি রাজবাড়ী জেলার অন্যান্য কলেজসমূহের সাথে সমান
তালে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে।বিস্তার করে যাচ্ছে শিক্ষার আলো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অন্যান্য কলেজগুলোর তুলনায় এই কলেজে অত্যাধুনিক প্রযুক্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা কম।তবুও এই কলেজের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে কারো তুলনায় পিছিয়ে নেই। প্রতি বছরই এ কলেজের বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষাতে গড় পাশের হার ৯০% এর আশেপাশে থাকে। এছাড়া, এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতে উত্তীর্ণ অনেক শিক্ষার্থী প্রতি বছরই ঢাবি,জবি,জাবিসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় নিজেদের মেধার পরিচয় দিয়ে। এ কলেজের শিক্ষার্থীদের এরকম সাফল্যের জন্য শিক্ষার্থীদের মেধার পাশাপাশি কলেজের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অবদানও কোনো অংশে কম নয়!
২০০০-০১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করা এই কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রোগ্রাম চালু করা হয়েছে।ডিগ্রি শাখার জন্য বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কলেজের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের সুবিধার্থে কম্পিউটার ল্যাব,সায়েন্স ল্যাব,কমন রুম ইত্যাদির ব্যবস্থা রয়েছে এই কলেজটিতে।সবমিলিয়ে শিক্ষার অনুকূল পরিবেশ এই কলেজে সদা বিরাজমান রয়েছে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এই কলেজের বিভিন্ন আপডেট জানাতে এই পেজটি চালু করা হয়েছে।