Department of Governance & Development Studies, GDS, Bandarban University

Department of Governance & Development Studies, GDS, Bandarban University This is the official page of Department of Governance & Development Studies (GDS) at Bandarban University

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ  (জিডিএস) বিভাগ ও WESHDA-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্ব...
22/07/2026

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগ ও WESHDA-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর।

১৪ জুন ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) WESHDA-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ শাহ আলম, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং ডা. শেখ মোঃ মারফুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, WESHDA।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট, গবেষণা কার্যক্রম, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের সঙ্গে যৌথ একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। উভয় প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম, গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ(জিডিএস) বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান,সিএসই বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ আমীর সাদাত,বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর চিং চি প্রু সুকি,জিডিএসের প্রভাষক মো. সাহাদাত হোসাইন, প্রভাষক নকিবুল ইসলাম চৌধুরী,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব টি. এ. এম. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গবেষণা, সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

17/07/2026

🎉 গৌরবময় অর্জন | Governance & Development Studies (GDS), Bandarban University 🎉

গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী "ফেকরু ম্রো" বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজনায় সম্প্রচারিত "ম্রো জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান"পরিবেশনায় অংশগ্রহণ করেছেন।

এই অংশগ্রহণের মাধ্যমে ম্রো জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংগীত ঐতিহ্য, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় জাতীয় গণমাধ্যমের মাধ্যমে বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, আদিবাসী সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগ বিশ্বাস করে, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্ব, আত্মপরিচয় এবং সাংস্কৃতিক সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ফেকরু ম্রোর এই উল্লেখযোগ্য অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

প্রযোজনা:নেছার উদ্দিন
প্রচার: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চট্টগ্রাম কেন্দ্র



#ম্রো_জাতিগোষ্ঠী #ম্রো_সংস্কৃতি #ম্রো_গান

16/07/2026

গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বা ‘শাসন ও উন্নয়ন অধ্যয়ন’ উচ্চ শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ও বহুমু.....

সবাই নিরাপদ থাকুন,সুস্থ থাকুন
08/07/2026

সবাই নিরাপদ থাকুন,সুস্থ থাকুন

07/07/2026
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ব...
01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। ❤️

আত্মবিশ্বাসে এগিয়ে যাও, সাফল্য তোমাদের সঙ্গী হোক। 🌿

28/06/2026
25/06/2026

🎓 A Little Fun Behind the Formality ❤️

While Viva Voce reflects academic achievement, it is the friendships, smiles, and shared experiences that make the journey truly memorable.

Here are some joyful moments from the GDS Viva Voce days. ✨

Address

Bandarban
4600

Alerts

Be the first to know and let us send you an email when Department of Governance & Development Studies, GDS, Bandarban University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share