02/11/2023
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন:
গতকাল ছিল 1 নভেম্বর, ২০২৩ বিকাল ০৩টায় উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। এর পূর্বে তিনি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম নূরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ষনচেয়ারম্যান জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ,বান্দরবান পৌরসভার মেয়র, বান্দরবান পার্বত্য জেলার বিশিষ্ট রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।